Wwww.icsbook.info ৩৯২ বুখারী শরীফ কাউকে তার সম্পর্কে জিজ্ঞাসা করাও পছন্দ করলেন না এমতাবস্থায় রাত হয়ে গেল । তিনি (মসজিদে) শুয়ে পড়লেন । আলী (রা) তাঁকে দেখে বুঝতে পারলেন যে, লোকটি বিদেশী মুসাফির । যখন আবু যার আলী (রা)-কে দেখলেন, তখন তিনি তার পিছনে পিছনে গেলেন । কিন্তু সকাল পর্যন্ত একে অন্যকে কোন কিছু জিজ্ঞাসাবাদ করলেন না । আবু যার (রা) পুনরায় তার পাথেয় ও মশক নিয়ে মসজিদে হারামের দিকে চলে গেলেন । এ দিনটি এমনিভাবে কেটে গেল, কিন্তু নবী করীম শ্ব তাকে দেখতে পেলেন না । সন্ধ্যা ঘনিয়ে এল । তিনি (পূর্ব দিনের) শোয়ার জায়গায় ফিরে গেলেন। তখন আলী (রা) তার পাশ দিয়ে যাচ্ছিলেন । তিনি বললেন, এখন কি মুসাফির ব্যক্তির গন্তব্য স্থানের সন্ধান লাভের সময় হয়নি ? সে এখনও এ জায়গায় অবস্থান করছে । তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন। (পথিমধ্যে) কেউ কাউকে কোন কিছু জিজ্ঞাসাবাদ করলেন না। এমতাবস্থায় তৃতীয় দিন হয়ে গেল । আলী (রা) পূর্বের ন্যায় তীর পাশ দিয়ে যেতে লাগলেন । তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন। এরপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন । তুমি কি আমাকে বলবেনা কি জিনিস এখানে আসতে তোমাকে উদ্বুদ্ধ করেছে ? আবূ যার (রা) বললেন, তুমি যদি আমাকে সঠিক পথ প্রদর্শনের পাকা পোক্ত অঙ্গীকার কর তবেই আমি তোমাকে বলতে পারি। আলী (রা) অঙ্গীকার করলেন এবং আবু যার (রা) ও তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করলেন । আলী (রা) বললেন, তিনি সত্য, তিনি আল্লাহ্র রাসূল লুই যখন ভোর হয়ে যাবে তখন তুমি আমার অনুসরণ করবে। তোমার জন্য ভয়ের কারণ আছে এমন যদি কোন কিছু আমি দেখতে পাই তবে আমি রাস্তায় পাশে চলে যাব যেন আমি পেশাব করতে চাই । আর যদি আমি সোজা চলতে থাকি তবে তুমিও আমার অনুসরণ করতে: থাকবে এবং যে ঘরে আমি প্রবেশ করি সে ঘরে তুমিও প্রবেশ করবে। আবু যার (রা) তাই করলেন আলী (রা) নবী করীম শ্রহহরব-এর কাছে প্রবেশ করলেন এবং তিনিও তার (আলীর) সাথে প্রবেশ করলেন। তিনি (নবী করীম লগ্ন -এর কথাবার্তা শুনলেন এবং এঁ স্থানেই তিনি ইসলাম গ্রহণ করলেন। নবী করীম সদ বললেন, তুমি তোমার স্বগোত্রে ফিরে যাও এবং আমার নির্দেশ না পৌছা পর্যন্ত আমার ব্যাপারে তাদেরকে অবহিত করবে । আবু যার (রা) বন্দলেন, এঁ সত্তার কসম যীর হাতে আমার প্রাণ, আমি আমার টল হহাকে মুগরকাদের রাতে চরে যে মগ কৃরর।/7হ বলে ডিন ররিয়ে বলেন = মর্জিল হারামে গিয়ে উপস্থিত হলেন এবং উচ্চকঠ্ে ঘোষণা করলেন, EET EUR AES LU [45০০ "5,1 (ইহা শুনামাত্ৰ মুশরিক) লোকজন (উত্তেজিত হয়ে) তার উপর ঝাপিয়ে পড়ল এবং প্রহার করতে করতে তাকে মাটিতে ফেলে দিল। এমন সময় আব্বাস (রা) এসে তাকে আগলিয়ে রাখলেন এবং বললেন, তোমাদের বিপদ অনিবার্য । তোমরা'কি জাননা, এ লোকটি গিফার গোত্রের ? আর তোমাদের ব্যবসায়ী দলগুলিকে গিফার গোত্রের নিকট দিয়েই সিরিয়া যাতায়াত করতে হয় । একথা বলে তিনি তাদের হাত থেকে আবূ যারকে রক্ষা করলেন । পরদিন ভোরে তিনি অনুরূপ বলতে লাগলেন। লোকেরা তার উপর ঝাপিয়ে পড়ে তাকে বেদম প্রহার করতে লাগল । আব্বাস (রা) এসে আজো তাকে রক্ষা করলেন ।
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।