বুখারী শরীফ ৬ষ্ঠ খণ্ড
/ ৫৩৩
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info বুখারী শরীফ হা, অবশ্যই । আমরা (সাওর গুহা থেকে বের হয়ে) সারারাত চলে পর -দিন দুপুর পর্যন্ত চললাম । যখন রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ল, রাস্তায় কোন মানুষের যাতায়াত ছিল না। হঠাৎ একটি লম্বা ও চওড়া পাথর “আমাদের নযরে পড়লো, যার পতিত ছায়ায় সূর্যের তাপ প্রবেশ করছিল না। আমরা সেখানে গিয়ে অবতরণ সেখানে তিনি খুমাতে পারেন । আমি এঁ স্থানে একটি চামড়ার বিছানা পেতে দিলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ!-আপনি শুয়ে পড়ন। আমি আপনার নিরাপত্তার জন্য পাহারায় নিযুক্ত রইলাম ৷ তিনি শুয়ে পড়লেন । আর আমি চারপাশের অবস্থা পর্যবেক্ষণের জন্য বেরিয়ে পড়লাম ৷ হঠাৎ দেখতে পেলাম, একজন মেষ রাখাল তার মেষপাল নিয়ে পাথরের দিকে ছুটে আসছে। সেও আমাদের মত পাথরের ছায়ায় আশ্রয় নিতে চায় । আমি বললাম, হে যুবক, তুমি কার অধীনস্থ রাখাল ? সে মদীনার কি মক্কার এক ব্যক্তির নাম বলল, আমি জিজ্ঞাসা করলাম,' তোমার মেষপালে কি দুগ্ধবতী মেষ আছে ? সে বলল, হা আছে। আমি বললাম, তুমি কি দোহন করে দিবে ? সে বলল, হা। তারপর সে একটি বক্রী ধরে নিয়ে এল । আমি বললাম, এর স্তন ধূলা-বালু, পশম ও ময়লা থেকে পরিষ্কার করে নাও । রাবী আবূ ইসহাক (র) বলেন, আমি বারা (রা)-কে দেখলাম এক হাত অপর হাতের উপর রেখে ঝাড়ছেন। তারপর এঁ যুবক একটি কাঠের বাটিতে কিছু দুধ দোহন করল । আমার সাথেও একটি চামড়ার পাত্র ছিল । আমি নবী করীম শুনহ্ই -এর অজুর পানি ও পান করার পানি রাখার জন্য নিয়ে ছিলাম । আমি দুধ নিয়ে নবী করীম হললুইবু -এর নিকট আসলাম । (তিনি ঘুমিয়ে ছিলেন) তাকে জাগানো উচিত মনে করলাম না । কিছুক্ষণ পর তিনি জেগে উঠলেন । আমি দুধ নিয়ে হাযির হলাম । আমি দুধের মধ্যে সামান্য পানি ঢেলেছিলাম তাতে দুধের নীচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি দুধ পান করুন । তিনি পান করলেন, আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম । তারপর নবী শ্ব বললেন, এখন কি আমাদের যাত্রা শুরুর সময় হয়নি ? আমি বললাম, হী হয়েছে। পুনরায় শুরু হল আমাদের যাত্রা । ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সুরাকা ইব্‌ন মালিক (অশ্বারোহণে) আমাদের পশ্চাদ্ধাবন করছিল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের অনুধাবনে কে যেন আসছে তিনি বললেন, চিন্তা করোনা, নিশ্চয়ই মহান আল্লাহ্‌ আমাদের সাথে রয়েছেন। তখন নবী করীম শুনু তার বিরুদ্ধে দু'আ করলেন । তৎক্ষণাৎ আরোহীসহ ঘোড়া তার পেট পর্যন্ত মাটিতে ধেবে গেল, শক্ত মাটিতে ৷ রাবী যুহায়র এই শব্দটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেন আমার ধারণা এরূপ শব্দ বলেছিলেন। সুরাকা বলল, আমার বিশ্বাস আপনারা আমার বিরুদ্ধে দু'আ করেছেন। আমার (উদ্ধারের) জন্য আপনারা দু'আ করে দিন । আল্লাহ্র কসম আপনাদের অনুসন্ধানকারীদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব। নবী করীম শুই তার জন্য দু'আ করলেন । সে রেহাই পেল । ফিরে যাওয়ার পথে যার সাথে তার সাক্ষাৎ হত, সে বলত (এদিকে গিয়ে পণ্ডশ্ম করো না৷) আমি সব দেখে এসেছি । যাকেই পেয়েছে, ফিরিয়ে নিয়েছে। আবূ বক্র (রা) বলেন, সে আমাদের সাথে কৃত অঙ্গীকার পূরণ করেছে। 2 AA +49" A A ‘ 49০ ‘ LL ০49" EES ESN Sales ESS al A Ets td rw 9 Et EAD 2 Ed Ld a A AAAS Arc 4 ণ Is lol Lee dl 2s mle il oe Le be JEG

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।