Wwww.icsbook.info ২০৪ বুখারী শরীফ EA 2 A ALT AF 4A টু et ESOT OY [৩৩১৮] আবুল ওয়ালিদ (র) Es ইমরান ইব্ন হুসাইন (রা) থেকে বর্ণিত যে, এক সফরে (খায়বার যুদ্ধ থেকে প্রত্যাবর্তন কালে) তারা নবী শল -এর সাথে ছিলেন। সারারাত পথ চলার পর যখন ভোর নিকটবর্তী হল, তখন বিশ্রাম গ্রহণের জন্য থেমে গেলেন এবং গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়লেন । অবশেষে সূর্য উদিত হয়ে অনেক উপরে উঠে গেল, (কিন্তু কেউই জাগলেন না ৷) (ইমরান (রা) বলেন) যিনি সর্বপ্রথম ঘুম থেকে জাগলেন তিনি হলেন আবু বক্র (রা) রাসূলুল্লাহ্ শ্লহ্ুই হ্েচ্ছায় জাগ্রত না হলে তাকে জাগানো হত না । তারপর ‘উমর (রা) জাগলেন। আবু বকর (রা) তার শিয়রের নিকট গিয়ে বসে উচ্চস্বরে ‘আল্লাহু আকবার’-বলতে লাগলেন । অবশেষে নবী শ্রলুহ্ুই জেগে উঠলেন এবং অন্যত্র চলে গিয়ে অবতরণ করে আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন । তখন এক ব্যক্তি আমাদের সঙ্গে সালাত আদায় না করে দূরে দাড়িয়ে রইল । নবী শ্লপ্রস্নইু যখন সালাত শেষ করলেন তখন বললেন হে অমুক, আমাদের EEE Sr Sle SEs SUS STS SN LL EES TB হয়েছিল) নবী রহ তাকে পাক মাটি দ্বারা তৈয়াশ্মুম করার আদেশ দিলেন, তারপর সে সালাত আদায় করল । (ইমরান (রা) বলেন) নবী হ্রহই আমাকে অথগামী দলের সাথে পাঠিয়ে দিলেন এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়লাম । এমতাবস্থায় আমরা পথ চলছি । হঠাৎ এক উঁ্বারোহিণী মহিলা আমাদের নযরে পড়ল। সে পানি ভর্তি দু'টি মশকের মধ্য খানে পা ঝুলিয়ে বসে ছিল। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, পানি কোথায়? সে বলল, (আশেপাশে) কোথায়ও পানি নেই । আমরা বললাম, তোমার ও পানির জায়গার মধ্যে দূরত্ব কতটুকু ? সে বলল একদিন ও একরাতের দুরত্ব । আমরা তাকে বললাম, রাসুলুল্লাহর শ্লপহ্্ু নিকট চল। সে বলল, রাসূলুল্লাহ কি ? আমরা তাকে যেতে না দিয়ে তাকে নবী শল -এর খেদমতে নিয়ে গেলাম ৷ নবী রহ -এর খেদমতে এসেও এঁ জাতীয় কথাবর্তাই বলল যা সে আমাদের সঙ্গে বলেছিল । তবে সে তীর নিকট বলল, সে কয়েকজন ইয়াতীম সন্তানের মাতা । নবী শ্লহুহ্রনু তার মশক দু'টি নামিয়ে ফেলতে আদেশ করলেন । তারপর তিনি মশক দুটির মুখে হাত বুলালেন। আমরা তৃষ্ণাকাতর চল্লিশ জন মানুষ পানি পান করে পিপাসা নিবারণ করলাম । তারপর আমাদের সকল মশক, বাসনপত্র পানি ভর্তি করে নিলাম ৷ তবে উটগুলিকে পানি পান করান হয় নাই । এত সবের পরও মহিলার মশকগুলি এত পানি ভর্তি ছিল যে তা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল । তারপর নবী শ্রচুহইু বললেন, তোমাদের নিকট (খাবার জাতীয়) যা কিছু আছে উপস্থিত কর । কিছু খেজুর ও রুটির টুকরা জমা করে তাকে দেয়া হল ৷ এ নিয়ে মহিলা আনন্দের সাথে তার গৃহে ফিরে গেল । গৃহে গিয়ে সকলের কাছে সে বলল, আমার সাক্ষাত হয়ে ছিল,এক মহাযাদুকরের সাথে অথবা মানুষ যাকে নবী বলে ধারণা করে তার সাথে । আল্লাহ্ এই মহিলার মাধ্যমে এ বস্তিবাসীকে হেদায়েত দান করলেন। মহিলাটি নিজেও ইসলাম গ্রহণ করল এবং বস্তিবাসী সকলেই ইসলাম গ্রহণে ধন্য হল।
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।