allahAmaderKandteDao
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

মিঞাদের কিন্তু তালাকি ব্যবস্থায় আপত্তি নেই। এই তালাকের ফলে কত নারী অসহায়, ভিখারিণীরূপে কী যন্ত্রণাদায়ক জীবনযাপন করে। এতে কোন ধর্মপ্রাণ মিঞাসাহেবের কলিজা টনটন করে না। ইয়াহিয়ার জঙ্গী জমানায় বাংলাদেশী মুসলমান মেয়েদের গণধর্ষণ করলো লাখে লাখে, শুধু গর্ভবতী হয়েছিল দু'লক্ষ নারী। বহু নারী মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। মুজিব এদের জন্য কিছু করার চেষ্টা করেছিলেন, বাকি মুসলমান জগৎ নিশ্ুপ। খোমেইনির ইরানে শতশত নারীকে অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে। তাদের অপরাধ মুসলমান হয়েও তারা খোমেইনি শাসনের বিরোধী তাই ইসলামের নামেই তাদের নরক যন্ত্রণা দিয়ে হত্যা করা হচ্ছে। এখন আবার ইরানের প্রেসিডেন্ট আলি আকবর হাশেমৎ রফসানজানি যৌন বিপ্লবের আহ্বান জানিয়েছেন। একঘণ্টা থেকে শুরু করে ৯৯ বছর পর্যন্ত বিবাহের চুক্তি হতে পারে। বিবাহের ব্যবস্থা না করেও তারা প্রাকৃতিক চাহিদা মিটিয়ে নিতে পারে। ইসলামের নামে মানে, সে আইন তো তুমিই বানিয়েছ আল্লা। কুমারী মেয়েদের বেহেস্তে যাবার ব্যবস্থা তুমি রাখোনি। তাই মিলিটারী ব্যারাকে পাঠিয়ে তাদের দিয়ে আমাদের ধর্ষণ করিয়ে বেহেস্তের পথ প্রশস্ত করে দিচ্ছে ইরান। এসব কথা লিখেছেন জিষু উপাধ্যায় "আজকাল" পত্রিকায়, এ ব্যাপারেও সারা দুনিয়া নিস্তব্ধ[। কেউ একটা কথা বলে না। কুয়েতে কত মুসলিম নারী ধর্ষিতা হল সাদ্দামের বাহিনীর হাতে, তাদের জন্য এদেশের কোন দল সহানুভূতি দেখায়নি। ইরাকি মায়ের ছবি সাঁটানো হল দেওয়ালে । মজার কথা কি জানো আল্লা! মুসলমানে মুসলমানে যেমন পৃথিবী জুড়ে মারামারি হয় তেমনি আমরা মুসলমান মেয়েরা ধর্ষিতা হই মুসলমানদের কাছেই। আবার মুসলমানেরাই বুক ফুলিয়ে ইসলামে নারীর পবিত্রতার কথা, শান্তির কথা, মুসলিম এঁক্যের কথা বলে থাকে। পবিত্রতার কথা আগেই বলেছি। আর শান্তি! কোন মুসলমান রাষ্ট্রে নেই, কোন মুসলমান পাড়াতেও নেই। এই পশ্চিমবঙ্গে কোর্ট কাছারীগুলো চলে মুসলমানদের জন্য। এক্যতো দেখতে পেলাম মধ্যপ্রাচ্যে। প্রাণের দায়ে পঁচাশিটা বিমান ইরাক রেখে দিলে ইরানে। ইরান সুযোগ পেয়ে আর দিলই না। বলল তোমরা যুদ্ধ করে আমাদের অনেক ক্ষতি করেছিলে, সেই ক্ষতিপূরণ কেটে নিলাম। আর আমাদের তো কোন মর্যাদাই নেই। মুখটাও দেখাতে পারবো না। ভূতের মত বোরখা পরে রাস্তায় বেরোতে হবে। অন্য সমাজের একটি নারী ধর্ষিতা হলে সংবাদপত্র সরব হয়, সমাজে ঝড় ওঠে। ইসলাম মানে-তোমার মৌলবীরা সকলকে বোঝায় »শান্তি, সমর্পণ'। শান্তি কথাটা ওদের বানানো, নিঃশর্ত সমর্পণ কথাটা হচ্ছে ঠিক। কিন্তু সেটা কার কাছে? ইসলামের নিয়মকানুনের কাছে। অর্থাৎ ইমানের কাছে। ইমানদার হলে তার সাতখুন মাফ। তার সব অন্যায়কে ন্যায়সঙ্গত করে দেবে কোরান, আর জোর করে যদি'ধরেও নিই যে ইসলাম মানে_ শান্তি, সমর্পণ । তাহলে সেটা মনে হয় শুধু আমাদের ক্ষেত্রে। নারীর সকল নির্যাতন নীরবে দেখাই বোধহয় চরম শান্তি আর প্রতিবাদ না করে আত্মসমর্পণ করাই বোধহয় ইসলাম! ওই ওঁদাসীন্য আমাদের নসীবে কোন পরিবর্তন আনল না। কুয়েতে মেয়েরা কিছুদিনের জন্য ভোটাধিকার পেয়েছিল, ধর্মের নামে ওখানের আলেমরা তা কেড়ে নিলেন। ওঁদের বক্তব্য হল মেয়েদের আবার স্বাধীনতা কী! তাদের কাজ হচ্ছে সন্তান ধারণ এবং সন্তান পালন। এতেই নাকি আমাদের জীবন সার্থক। পাকিস্তানকে অনেকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র মনে করে। সেখানকার আইনকানুনও সব মিঞাসাহেবদেরই অনুকূলে । আমাদের ভোট দেবার অধিকার একটি, কিন্তু আদালতে সাক্ষ্যদানের সময় দুটি মেয়ে সমান একজন পুরুষ। খালেদা জিয়া, হাসিনা, বেনজির রাজনীতিতে এসেও আমাদের স্বাধীনতার কথা একবারও বলে না। ঘুরিয়ে ফিরিয়ে শরিয়ত ইসলাম তার বাইরে তারা যাবে না। তবু তারা সামনে আসায় মৌলবী মৌলানারা একটুও খুশি নয়। সুতরাং এই অন্ধকার থেকে উদ্ধারের জন্য কোন ফেরেস্তার দোয়া কিম্বা মেহেরবানী আমাদের ওপর বর্ষিত হল না। তাই কান্নাঝরা হৃদয়ের ব্যথা তোমাকেই জানাচ্ছি আল্লা। তুমি দীনদুনিয়ার মালিক, তোমাকে ছাড়া আর কাকে জানাব বলো? একটা উন্নত, স্বাধীন, সমৃদ্ধ, সুখীজীবনের সুযোগ তুমি আমাদের জন্য কোথাও রাখোনি।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।