allahAmaderKandteDao
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

ঙ বিবাহিতা বধূদের লাঞ্কুনা আরও বেড়েছে। তালাক পাওয়া স্ত্রী যদি দেনমোহর কিম্বা খোরপোষের মামলা করে, মামলা চলবে শম্বুক গতিতে । ইতিমধ্যে পাত্র আর একটা বিয়ে করে ফেলতে পারে, তাতে আইনগত কোন বাধা নেই। যে কোন মুহুর্তে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটানো যেতে পারে। দেশের প্রচলিত আইন আদালতের অনুমতির প্রয়োজন নেই। আইন খোরপোষের ব্যবস্থা করলে মোল্লারা তার বিরোধিতা করে। শাহবানুর ক্ষেত্রে তো তাই হল। পঁচাত্তর বছরের বৃদ্ধ এক মহিলাকে তালাক দিয়ে তারই এক যৌবনবতী বোনকে বিবাহ করলো । ইসলামের কী বিচিত্র ব্যবস্থা। চারটে বিয়ে করা যাবে, একই মায়ের গর্ভজাত দুটি মেয়েকেও বিবাহ করা যাবে, শুধু একজনকে বিয়ে করলে অন্য বোনটিকে তালাক দিতে হবে। শাহবানুর ক্ষেত্রে তাই হল। শাহবানু কিছু বলল না। শুধু দেখলো আমি পলিত কেশ, লোলচর্ম একজন বৃদ্ধা। যুবতী ছাড়া কোন বিধবাকে মিঞ্ারা নিকে করে না। তাই শাহবানু স্বামীর কাছে আবেদন জানালো, যতদিন কবরে না যাই দুটো খাওয়াপরার বন্দোবস্ত করো। স্বামী আযাডভোকেট বিভ্তশালী উচ্চশিক্ষিত। শরিয়তি আইন দেখিয়ে বলল, অসম্ভব। তখন নিরুপায় হয়ে খোরপোষের দাবী জানিয়ে শাহবানু মামলা করলো সুপ্রিম কোর্টে। বিচারপতি ওয়াই. বি. চন্দ্রচুড় রায় দিলেন খোরপোষ দিতে হবে। সারাদেশের মোল্লা মৌলবীরা রাস্তায় রাস্তায় নামাজ পড়া শুরু করে দিল। চিৎকারে তোমার আরশ কাঁপিয়ে দিয়ে বলল, ইসলাম বিপন্ন। শরিয়ত বিপন্ন! আমাদের ধর্ম বিপন্ন! এ তুমি কী ধর্ম সৃষ্টি করলে আল্লা! ৭৫ বছরের এক বৃদ্ধা মহিলা, যে আটান্ন বছর ধরে স্বামীর সেবা করেছে, তার সন্তান গর্ভে ধারণ করেছে, তার রোগশয্যায় বিনিদ্র রজনী যাপন করেছে। তোমার ধর্ম তাকে তালাক দিয়ে অনিশ্চয়তার মধ্যে মৃত্যুমুখে ঠেলে দিতে পারে। তার মুখে দুটো ভাত কোমরে একটা কাপড় দিতে গেলে ধর্ম বিপন্ন হয়। এতবড় অন্যায়টা কিন্তু মেনে নিল এদেশের সরকার। সুপ্রিম কোর্ট আমাদের প্রতি সুবিচার করলো। করুণা করলো সর্বোচ্চ আদালত। আদালতকে পদদলিত করে এদেশের সরকার সংবিধান সংশোধন করলো। শুধুমাত্র ভোগসর্বস্ব সাম্প্রদায়িক মুসলমানদের সন্তুষ্ট করার জন্য, ভোটের জন্য আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হল। ওপরে তুমি আর নীচে এদেশের রাজনৈতিকদলসমূহ। আমাদের যন্ত্রণার কথা ভাবার সময় কারো নেই। মুসলমান মেয়েদের জন্য এ তোমার কী বেইনসাফী! অবিচার! এই বেআইনী আইনের সুযোগে জেলায় জেলায় কত মুসলিম মেয়ে যে শুধু কান্না সম্বল করে বেঁচে রয়েছে, তার বিবরণ দিয়েছেন আবদুর রউফ যুগান্তর পত্রিকায়__কোন প্রতিক্রিয়া নেই। এ সমর্থনে এবং বিরুদ্ধে দু'একটি চিঠি ব্যস্। অথচ আমাদের মিঞ্াদের সেন্টিমেন্ট আছে প্রচণ্ড। আসলে নজেদের প্রভুত্ব, স্বার্থ ক্ষুপ্ন হবে বলেই এই সেন্টিমেন্ট। উত্তর ভারতের খ্যাতনামা সাংবাদিক মজফৃফর হোসেন লিখেছেন, তালাক! তালাক!! তালাক!!! বলে বম্বে থেকে একটা হিন্দী ছবি তৈরি হচ্ছিল। নির্মাতা খ্যাতনামা প্রযোজক এবং পরিচালক বি. আর. চোপড়া। একদল মৌলবী গিয়ে বলল, মি. চোপড়া আপনি তালাক! তালাক!! তালাক!!! নামে একটা ছবি তুলছেন, এতে ইসলামকে আঘাত করা হয়েছে, এ বই আমরা চলতে দিতে পারি না। চোপড়া বললেন, আমি সিনেমার ব্যবসা করি, আমি কেন ইসলামকে আঘাত করতে যাব। এই নিন চিত্রনাট্য পড়ে দেখুন কী আছে। মৌলবীরা পড়ে দেখল একটি ত্রিকোণ প্রেমের মিষ্টিমধুর গল্প ছবির বিষয়। ইসলামকে কোথাও কটাক্ষ করা হয়নি। তখন অদ্ভুত যুক্তি দেখালো মৌলবীরা। বলল, দেখুন চোপড়াজী, আপনি যেমন ফিলিমের ব্যবসা করেন, তেমনি আমাদেরও একটা ব্যবসা আছে, তার ক্ষতি তো আমরা সহ্য করব না। এই নাম আপনাকে পাল্টাতে হবে। এই সিনেমা দেখে বাড়ি ফেরার পর বিবিজানেরা যদি জিজ্ঞাসা করে হ্যাঁগো, আজ কী সিনেমা দেখে এলে? উত্তরে মিঞ্াসাহেব বলবে_তালাক তালাক তালাক । এই উচ্চারণেই বিবি তালাক হয়ে যাবে চিরকালের জন্য। এ ঝুঁকি আমরা নিতে পারি না! তখন বইটার নাম পাল্টানো হল। নিকাহ নামে বইটা চলেছে। পাকিস্তানের টিভিতে তালাকের ওপর একটা সিরিয়াল হচ্ছিল। অভিনয়ের মধ্যে এক স্বামী তালাক দিল তার স্ত্রীকে। ব্যক্তিগত জীবনেও সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী দুজন ছিল স্বামী-স্ত্রী। মৌলবী মৌলানারা বলল, ওদের তালাক হয়ে গেছে। ওরা একসঙ্গে থাকতে পারবে না। সিনেমা সিরিয়ালে তালাক শব্দ থাকলে আপত্তি আছে।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।