৫ আলি করিম চাগলাও তাই। উপ-রাষ্ট্রপতি হিদায়েতুল্লা, সিকন্দার বখৎ, ডা. জিলানী, সৈয়দ মুজতবা আলি, আরিফ মহম্মদ খান মানুষ হিসাবে যারাই আমাদের সমাজে বড় হয়েছেন, তাঁরাই এই সমাজের সুখ-দুঃখ, সমস্যা, যন্ত্রণাকে এড়িয়ে মুক্ত হিন্দুসমাজের কাছাকাছি চলে গেছেন। তাই আমরা পড়েই রইলাম মোল্লা, মৌলবী শাসিত অন্ধকার কারাগারে একবুক কান্না আর অসংখ্য দুঃখ নিয়ে। কোন সাহিত্যকার, সাংবাদিক আমাদের জীবনের গভীরে প্রবেশ করে একটা গল্প কিন্বা প্রতিবেদন লিখলেন না। আবুল বাশার সাহস করে লিখলেন ফুলবউ উপন্যাস। একেবারে সঠিক মুসলিম সমাজের চিত্র। উপন্যাসের শুরুটা সাহসের সঙ্গে করলেও শেষটা করতে পারলেন না, একটা প্রতীকী পরিণতি টেনে দিলেন। তাই মনে হয় তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। ভারত সরকার আমাদের ভোটাধিকার দিয়ে সরকার নির্বাচনের অধিকার দিলেন, কিন্তু মুসলিম পার্সোন্যাল ল দিয়ে আমাদের মিঞাদের বহুবিবাহের ব্যবস্থা পাকা করে দিলেন। খুশিমতো তালাকের জন্য কোন নিরাপত্তা দিলেন না। যখন যে নারীকে মিঞ্াদের মনে হবে ভোগের পাত্রীরূপে অনুপযুক্তা তক্ষুণি তাকে তালাক দিয়ে নিয়ে আসবে কোন যৌবনবতীকে বিবিরূপে। এই পশুজীবনকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের যুবকেরা এগিয়ে এলো না। দেশের বুদ্ধিজীবি, সাংবাদিকেরা জগতের সব বিষয় নিয়ে লেখেন, কিন্তু আশ্চর্য! আমাদের দিকে তাকাবার সময় নেই। মার্কসবাদীদের ওপর ভরসা ছিল, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের মুসলিম মেয়েরা সোভিয়েট শাসনে মুক্তি পেয়েছে। আরব থেকে এসে তাদের কেউ নিয়ে যেতে পারে না। অসংখ্য বিবিদের চুলোচুলি আর সন্তানধারণে তাদের জীবন কাটে না। এখন তো সেখানেও সব শেষ। এখানকার সমাজে মার্কসবাদীরাও মোল্লাদের নিয়ন্ত্রণে । মনসুর হবিবুল্লার মতো মার্কসবাদী মোল্লা শাসিত মুসলমান মিঞাদের সন্তুষ্ট করার জন্য মক্কায় গিয়ে হজ করে হাজী হয়ে এলেন। অথচ ওনার ব্যক্তিগত জীবনের ধারেকাছে ধর্মকর্ম নেই। ওর জীবন একজন যুক্তিবাদী হিন্দুর মত। শুধু মুসলিম ভোটের জন্য উনি লোক দেখাননা হজ পর্যন্ত করে এলেন। তাই বলছিলাম আল্লা তুমি আমাদের জন্য কোথাও একটু শান্তির, আনন্দের সুযোগ রাখনি, আমাদের ওপর তোমার চিরদিনের উদাসীনতা উপেক্ষা মধ্যযুগে নবাব বাদশারা হাজার হাজার মেয়েকে বেগম বাঁদী করে রেখে দিত হারেমে। অবিরল চোখের জলে কাটতো আমাদের দিনরাত, কারো কারো কাটতো চক্রান্ত, ব্যভিচার কিম্বা বিকৃতিতে। পুরুষ বাদশার ভোগের লালসায় আমরা ছিলাম আহুতি। নবাবে-নবাবে, ভায়ে-ভায়ে, পিতাপুত্রে লড়াই হয়েছে শুধু আমাদের কেন্দ্র করে। আনারকলিকে নিয়ে বাবা আকবর আর ছেলে জাহাঙ্গীর অর্থাৎ সেলিমের কদর্য্য লড়াই সর্বজনবিদিত। আবার দ্যাখো এই লড়াইয়ে শেষ পর্যন্ত প্রাণটি গেল কার! আনারকলির। নির্মমভাবে ইট গেঁথে জীবন্ত সমাধি দেওয়া হল তার। তারপর কেটে গেছে কতকাল, গঙ্গা-যমুনা দিয়ে গড়িয়ে গেছে কত জল। শিক্ষা-দীক্ষা-বিজ্ঞান মানুষকে আলোক প্রাপ্ত করে তাকে যুক্তিবাদী মানবতাবাদী করেছে। সভ্যতার রথ ধীরে ধীরে অতিক্রান্ত হয়েছে অনেক পথ। বিভিন্ন দেশে সমাজে এসেছে কালের সঙ্গে সঙ্গতি রেখে আমূল পরিবর্তন। হিন্দুসমাজে সতীদাহ প্রথার মত বীভৎস ব্যবস্থা প্রচলিত ছিল, কৌলিন্য প্রথার নামে আইবুড়ো নাম ঘোচানোর জন্য অসংখ্য হিন্দু কিশোরী বিয়ে করতে বাধ্য হতো মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে । যুগের অগ্রগতির সঙ্গে এইসব অমানুষিক প্রথার উচ্ছেদ হয়ে গেছে। আমাদের সমাজেও অনেক রূপান্তর ঘটেছে, তবে তা সবটাই পুরুষের অনুকূলে । বসোরার কাছে একটা গ্রাম অছে, যে গ্রাম বিখ্যাত ছিল মুসলমান বাদশাহের হারেম পাহারা দেবার জন্য খোজা সরবরাহ করতো বলে। শ্্রীপান্থ_-লন্ডনের লাইব্রেরিতে বসে তথ্য সংগ্রহ করে লিখেছেন, অবৈজ্ঞানিক গ্রাম্য পদ্ধতিতে বালক কিশোরদের খোজা করতে গিয়ে শতকরা ষাটজনই মারা যেত, এই নৃশংসতা বন্ধ হয়েছে। ইদি আমিনের মত বহু মুসলমানেরই আজও অসংখ্য স্ত্রী রয়েছে, কিন্তু তাদের পাহারা দেবার জন্য খোজারা নেই, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। আমাদের সমাজের পুরুষগ্ডলো বেশীরভাগই আমাদের চোখের জল সম্পর্কে উদাসীন। শুধু সম্পত্তির অধিকার দিয়ে তারা মনে করে আমরা সব পেয়ে গেলাম। যাদের জীবন অনিশ্চিত, একাধিকবার তালাক নিকেয় পরিবর্তিত হতে চলেছে, তাদের সম্পত্তি আইন আর কতটুকু নিরাপত্তা দেবে। বরং মুসলিম ব্যক্তিগত আইনের কারণে মুসলিম মেয়েদের বিশেষ করে
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।