চলবে। মত্ত অবস্থায় তালাক দেওয়া চলবে। এমনকি দূর দেশ থেকে চিঠিতেও দেওয়া চলবে। চিঠিতে লিখে কিম্বা মুখে তিনবার তালাক উচ্চারণ করলেই দশবিশ বছরের বিবাহিত মুসলিম বধূর পায়ের তলার মাটি কেঁপে ওঠে। পরিণতি! চাল পাচারকারিণী অথবা পতিতালয়ে সংখ্যা বৃদ্ধি। ম্লেহ বঞ্চিত, সুস্থতা বঞ্চিত, নিরাপত্তা বঞ্চিত সন্তানগুলো উপেক্ষা, অবহেলায় মারা যায়। মারা না গেলে ভিক্ষুক, অপরাধীর সংখ্যা বৃদ্ধি করে। অন্য সমাজেও যে এসব একটু আধটু নেই তা নয়, তবে ধর্মের নামে সেখানে কিছু হয় না। মৌলবী সাহেবরা এসে মিঞ্রাদের উপদেশ দেয়_পয়দা করে ফয়দা ওঠাও, সংখ্যা দিয়ে দখল কর দেশ। তার ধকল সইতে হয় আমাদের। বিবাহিত মুসলমান বধূকে তাই কোনদিন শূন্য দেখা যায় না। কোলে কিস্া গর্ভে আছেই একটি শিশু শ্রীহীনা, স্বাস্থ্যহীনা হয়ে এক অদ্ভুত জীবন বহন করে চলতে হয় আমাদের মৃত্যু না আসা পর্যন্ত। পাশাপাশি হিন্দ্ুনারীদের জীবনও আমরা দেখি কী নিরাপদ, পবিত্রতা, শুচিতা, আস্থা দিয়ে ঘেরা পারিবারিক জীবন। হিন্দু বধূ দরিদ্রা কিম্বা ভিখারিণী হলেও তার মুখে থাকে একটা স্থায়ী সুখের তৃপ্তির ছাপ। কারণ বধুটি জানে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক চিরজীবনের। কয়েকটি শব্দ উচ্চারণে সে সম্বন্ধ ভেঙে পড়ার নয়। তাই তাদের জীবনে সতীত্ব, পবিত্রতা, নিরাপত্তা অটুট থাকে । আর আমাদের জীবন! হাসালে আল্লা। আমাদের জীবনে পবিত্রতা, সতীত্বের অবকাশ কোথায়? তালাক দেবার পর যদি অনুশোচনা হয় মিঞ্জাসাহেবের স্ত্রীকে ঘরে নেবার উপায় কিছুই নেই। ইসলামের শরিয়তি পাঞ্জা নিয়ে পথরোধ করবে মৌলবীরা। মেয়েটিকে বিয়ে দেবে অন্য একজনের সঙ্গে। তাও সেটা আমাদের মর্জিমত হবে না। শরিয়ত আমাদের জন্য ফরমান জারী করে রেখেছে। ইদ্দত পালনের নামে তিনমাস দশদিন আমাদের হা-পিত্যেশ নিয়ে অপেক্ষা করতে হবে। যে মিঞ্জা আমাকে তালাক দিল তারজন্য কোনরকম শরিয়তি বাধা নেই। সে ইচ্ছে করলে তক্ষুণি কিম্বা তার পরদিন বিয়ে করতে পারবে। আর যে কথা বলছিলাম, আমাদের পুরনো মিঞা ভুলে তালাক দিলে কিম্বা দিয়ে অনুশোচনা হলেও আর তার পুরনো বিবিকে ফেরত পাবে না। অন্য লোকের সঙ্গে বিয়ে দিতেই হবে। শুধু বিয়ে করলেই হবে না। হামবিস্তার হতে হবে। এক শয্যায় শুতে হবে। একদিনের জন্য হলেও তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। তারপর যদি সেই নতুন মিঞা আমাকে মেহেরবানী করে, তালাক দেয় তবেই আমি আবার পবিত্র হয়ে যাব, কুমারী হয়ে যাব। তখন আমাকে আবার প্রথম স্বামী গ্রহণ করতে পারবে। মেয়েটি যদি ভাল হয়, তাহলে অনেকেই তালাক দেব বলে দিতে চায় না, আর এ নিয়ে খুনোখুনি পর্যন্ত হয়। এই আমাদের জীবন আল্লা। কাকে বলবো বলো? বিদ্রোহ করলে শাস্তি, অভিযোগ জানালে মোনাফেক্ ! সব ধর্মে কৌমার্যয, ব্রন্মচর্য্,, পবিত্রতার গুরুত্ব আছে। আমাদের নেই। আমরা যদি অবিবাহিত থাকি, সমাজ আমাদের ঘৃণা করবে, মুখদর্শন করবে না। কোনদিকে আমাদের জন্য একটু আলো নেই। শুধু চাপ চাপ অন্ধকার। তাই কান্নাই আমাদের শেষ সম্বল। বহু শিক্ষিত মুসলমান আছে, তারা এগুলো সব জানে! তাদের কারো মজা লোটার লোভ, তাই প্রতিবাদ করে না। অথচ এই সামান্য মজা লোটার বিনিময়ে তাদের কী মূল্য দিতে হয় এরা দেখেও না দেখার ভান করে। তার মেয়ে কিম্বা বোনকে নিয়ে তো একই খেলা খেলে থাকে অন্য মিঞ্া। মুসলমান বাপদাদারা আমাদের বিয়ে দিয়েও সবসময় থাকে দুশ্চিন্তায়। খুবই শিক্ষিত যাঁরা তাঁরা হিন্দুসমাজের ওপর মহলে ঘোরাফেরা করেন, খবর নেওয়া প্রয়োজন মনে করেন না আমাদের । হয়তো আমাদের দিকে তাকিয়েই কাজী আব্দুল ওদুদ একবার বলে ফেলেছিলেন চোদ্দশো বছরে ইসলাম মানবসভ্যতার অন্ধকারে একটা মোমবাতির আলো জ্বালাতে পারেনি। আর আবু সয়ীদ আয়ুব সারাজীবন রবীন্দ্রর্চা করে গেলেন। আমাদের মানে মুসলিম মেয়েদের ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে একটু খোঁজখবর করার তাঁর সময় হল না, তিনি এসব ক্ষুদ্র (!) বিষয় এড়িয়ে গিয়ে গৌরী দত্তকে বিয়ে করে একটা স্বাধীন সুস্থ হিন্দুজীবনের মতো নিজের জীবন কাটিয়ে গেলেন। গৌরী দত্ত সংবাদপত্রে শি কত কী নিয়ে লেখেন, কিন্তু আমাদের ব্যাপারে তাঁর ভূমিকা মুসলমান পুরুষের মতই নির্বাক । মহম্মদ
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.