allahAmaderKandteDao
/ ١٠
📝 نص 📖 PDF

আল্লা আমাদের কাঁদতে দাও হ্যাঁ আল্লা তুমি আমাদের কাঁদতে দাও। বোরখার আড়ালে লোকচক্ষুর অন্তরালে আমাদের প্রাণভরে কাঁদতে দাও। তোমার দীনদুনিয়ার কোটি কোটি মুসলিম মেয়ের এই একটিমাত্র অধিকার তুমি আমাদের দিয়েছো। জগতে কত পরিবর্তন হচ্ছে, কত বিপ্লব হচ্ছে, বিজ্ঞানের নব নব আবিষ্কার বিশ্বজগতের সকল পুরানো ধ্যানধারণায় কত ভাঙচুর ঘটিয়ে দিচ্ছে কিন্তু আমরা মুসলমান মেয়েরা সেই অনড় অচলায়তন সংস্কারের নিগড়ে বাঁধা। আমাদের মুক্তি দিতে কেউ এগিয়ে এলো না, অদ্ভুত আমাদের সমাজ। এ সমাজে রাজা রামমোহন কিম্বা বিবেকানন্দ জন্মায় না। নিদেন আমাদের চোখের জলের হিসাব নিতে একটা শরৎচন্দ্রও তৈরি হয় না। বদরুদ্দিন তায়েবজী, হামিদ দলওয়াই প্রমুখ বিদ্বান ব্যক্তিরা গোহত্যা বন্ধের পক্ষে প্রবন্ধ লিখেছেন, গরুর প্রতি তাঁদের সমবেদনা আছে, তাদের নিয়ে আন্দোলন করতে পারেন কিন্তু আমাদের প্রতি সহানুভূতি নিয়ে কখনো কিছু লেখার চেষ্টা করেননি। আবদুল জব্বার হিজড়েদের সুখদুঃখ নিয়ে মোটা বই লিখতে পারেন, কিন্তু আমাদের নিয়ে পারেন না। সৈয়দ যুস্তাফা সিরাজ তো বলেই ফেললেন, হিন্দুরা তাদের সমাজের দোষক্রটি নিয়ে স্বচ্ছন্দে লিখতে পারে, আমরা আমাদের সমাজ নিয়ে লিখতে ভয় পাই। মুসলিম বিবাহ আইন নিয়ে কিছু কিছু লিখতে শুরু করেছিলেন- নার্গিস সান্তার। আমরা আশার আলো দেখেছিলাম। তারপর নীরন্ধ অন্ধকার । নার্গিস সাত্তার একজন মার্কসবাদীকে বিবাহ করে আমাদের সুখদুঃখ সব ভুলে গেলেন। লাহোরে শতাধিক মহিলা আযাডভোকেট মুসলিম নারীর স্বাধীনতার দাবীতে মিছিল করেছিলেন কিছুদিন আগে। বীর পুলিশেরা লাঠিচার্জ করে সে মিছিল ভেঙে দিয়েছে। পার্লামেন্টে মুসলিম মেয়েদের নিরাপত্তার প্রশ্ন তুলে বক্তব্য রেখেছিলেন এ.ডি.এম.কে-র জনৈকা মুসলিম সংসদ সদস্যা, মুসলিম ভোট হারানোর ভয়ে দেশের সব দলের প্রগতিশীল সদস্যরা চুপ করে রইলেন। এ দেশে রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা একটা অদ্ভুত জীব আল্লা। বাদশাদের তৈরি খোজাদেরও অধম। খোজারা যেমন যৌবনবতী অসংখ্য সুন্দরী নারীদের মধ্যে থাকতো । বুকের মধ্যে কিলবিল করতো বাঁক বাঁক কামনা বাসনা। কিন্তু অসহায়, কিছু করার মুরোদ ছিল না। আজকের রাজনৈতিক নেতারাও ঠিক এরকম। ভালো, ভালো সুন্দর, সুন্দর মহৎ শব্দের মধ্যে তারা থাকে। স্বাধীনতা-সাম্য- ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সমানাধিকার কী সুন্দর শব্দবাজী। কিন্তু একটা শব্দও জীবনে, সমাজে প্রয়োগের সামর্থ্য নেই। মুসলিম লীগের সঙ্গে মাখামাখি করে প্রায় প্রতিটি রাজনৈতিক দল। যারা এক দেশে এক আইন করে ভারতের মুসলমান মেয়েদের যুক্তি দিতে চায়, তাদেরই এরা বলে সাম্প্রদায়িক। তাই মুসলিম মেয়েদের গোপন কান্না অব্যাহত থাকে, যুগ থেকে যুগান্তে। তাদের চোখের জলেই বোধহয় দুনিয়ার তিনভাগ পানি। বীভৎস, অমানুষিক যুক্তিহীন এক জীবন। আশী বছরের বৃদ্ধ শেখ বাড়িতে পাঁচশো বিবি রেখে আরব থেকে ভারতে আসছে ১০ বছরের মেয়ে আমিনাকে বিয়ে করতে, এ সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন কাগজে। কোন রাজনৈতিক নেতাকে এর প্রতিবাদ করতে দেখি না। কোন মহাপ্রাণ মৌলবীকে দেখি না, এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে। বরং তাদেরই উপস্থিতিতে, পৌরোহিত্যে এই পাশবিক শুভকাজ সম্পন্ন হয়। চার পাঁচটা সতীন নিয়ে কী দুর্বিষহ জীবন আমাদের। অসংখ্য সন্তান, অস্বাস্থ্যকর পরিবেশ, দারিদ্র্য, অশিক্ষা আমাদের সমাজটাকে জর্জরিত করে রেখে দিয়েছে। ছাগল, গরু, মুরগীর মত জীবন। বিবিতে বিবিতে প্রায়ই চুলোচুলি, মিঞাসাহেব উপস্থিত থাকলে কথাই নেই, দুটোকেই গরু পেটানো করে তৃতীয় এক বিবিকে নিয়ে দরজা দিলেন। আমাদের কিছু বলার নেই। তুমিই কোরানে বলেছো স্ত্রীদের মাঝে মাঝেই প্রহার করিবে। আমাদের তাই করে। শুধু কি তাই! প্রতিবছর আমাদের সন্তান প্রসব করেও শরীর মজবুত রাখতেই হবে। শারীরিক দিক থেকে একটু ঘাটতি হলেই মুসলিম বধূ উৎকণ্ঠায় ভোগে, ভোগে অনিশ্চয়তায় । তালাকের খড়া কখন নেমে আসবে মাথার ওপর । পান থেকে চুন খসে গেলেও এটা হতে পারে। মিঞাসাহেবের মর্জি। শুধু তালাক বলা, কী নির্মম আর বিচিত্র আইন। রেগে গিয়ে তালাক দেওয়া

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.