৮ বড়লোকের বেগম হলে অসংখ্য বেগমের মধ্যে একজন হয়ে বিলাস, ব্যসন, ঈর্ষা, প্রতিদ্বন্দিতা আর সন্তান ধারণে জীবন শেষ। দরিদ্রের ঘরে গেলে সারাদিন হাড়ভাঙা খাটুনি আর সন্তানধারণ। যে ঘরেই যাই তালাকের খাঁড়া ঝুলে থাকে সর্বত্র। এই অনিশ্চয়তা, উৎকণ্ঠা আমাদেরই নয়, আমাদের ছেলেদেরও প্রভাবিত করে। ভিক্ষা, অপরাধ ছাড়া তাদের আর কোন বিকল্প থাকে না। অপরাধ জগতের বেশীরভাগ লোকই তাই আমাদের সমাজের । বোম্বাই আর কলকাতার পেশাদার খুনী, স্মাগলার মানেই মুসলমান। এতে ইসলামের কী গৌরব বাড়ে জানি না আল্লা! আমরা গরীব ঘরের মুসলমানেরা মেয়ের বিয়ে দিয়ে আতঙ্কে ভূগি। তালাক দিয়ে তাড়িয়ে দেবার ঘটনা তো আছেই, মুসলমান সমাজে আরও একটা ভয় থাকে_জামাই ডাকাত হবে না তো! চোখের সামনে ছেলেগুলো অপরাধী, সমাজবিরোধী হয়ে যাচ্ছে, ভিখারী হয়ে যাচ্ছে, মা হয়ে এগুলো আমাদের নীরবে দেখতে হয়। যে কোন থানায় অপরাধীদের তালিকায় আমাদের ছেলেদের নাম। খবরের কাগজে ডাকাত মরার খবরে দেখি সেখানে আমাদের সম্প্রদায়েরই আধিক্য। হাওড়া স্টেশনের আশেপাশে এবং অন্যত্র আমাদেরই পরিত্যক্ত নারী ও শিশুদের ভীড়। ভিক্ষাই যাদের সম্বল। ভোরবেলা থেকেই শিশুগুলি আল্লার নামে সাবওয়েতে ভিক্ষা শুরু করে। দাড়িওলা মৌলবীদের যাতায়াত দেখে বোঝা যায় ওরা সবাই মুসলমান। মৌলবীরা দেখেন, ওরা মুসলমান থাকছে কি না। ওরা মানুষ থাকছে কি না-_ শিক্ষা, স্বাস্থ্য, শুচিতা, পবিত্রতা, নিরাপত্তা, মনুষ্যত্ব থাকছে কি না সেগুলো ওঁরা দেখবেন না। তাই মুসলিম নারীর জীবনে দুঃখ, বেদনা, দীর্ঘশ্বাস, হতাশা, নৈরাশ্য, উৎকণ্ঠা, দারিদ্র্য ছাড়া আর কোন সম্বল নেই। আর আছে এই সম্মিলিত অনুভূতির সামগ্রিক যোগফল একবুক কান্না। নীরব, নির্মম কান্না। তাই বলছিলাম, আল্লা এই একটি অধিকার তুমি আমাদের দিয়েছো, কাঁদবার অধিকার । দাও, আল্লা আমাদের কাঁদতে দাও।
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.