Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://151211111301.//010101555.00]) ৩৬ সহীহ মুসলিম ? ? পালাল ৪১১৮। যাহ্দামূল জারমী রে) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা আৰু মুসা (আশ্আরী রা)-এর নিকট ছিলাম । তিনি সে সময় তার খাবার দস্তরখান আনালেন,' তন্মধ্যে ছিলো মোরগের গোশ্ত । এমন সময় “তাইমুল্লাহ' গোত্রীয় জনৈক ব্যক্তি সেখানে প্রবেশ করলো, তার গায়ের রং ছিলো লাল বর্ণের, «দখতে মনে হচ্ছিল সে অনারব গোলাম । আবু মুসা তাকে বললেন, এদিকে এসো (অর্থাৎ আমাদের সঙ্গে খাবারে শরীক হও।) সেকিছু খেতে অস্বীকৃতি জানালো । আবু মুসা তাকে আবারও বললেন, এদিকে কাছে এসো। (আমাদের সাথে খাও। এটা খেতে কোন দোষ নেই |) কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি থেকে খেতে দেখেছি। তখন লোকটি বললো, আসলে আমি এটাকে (মোরগকে) এমন এক জিনিস খেতে দেখেছি, যা আমি ঘৃণা করি। তখন আমি কসম করেছি যে, আমি কখনো তা খাবো না। তার কথা শুনে আবু মুসা বললেন, তুমি কাছে এসো । এ সম্পর্কে আমি তোমাকে একটি ঘটনা বলবো । তা হচ্ছে এই £ একদা আমি আশ্ৃয়ারী গোত্রীয় ক'জন লোকসহ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সওয়ারী চেয়েছিলাম । উত্তরে তিনি বললেন, আল্লাহর কসম আমি তোমাদেরকে সওয়ারী দিতে পারবো না। বস্তুতঃ তোমাদেরকে সওয়ার করাবো এমন সওয়ারীও (উট) আমার কাছে নেই। এরপর আন্মাহর ইচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম । এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সামের নিকট যুদ্ধলব্ধ কতগুলো উট এসে গেলো। তখন তিনি আমাদেরকে ডাকলেন এবং আমাদেরকে মোটা-তাজা কপাল চিত্রা পাঁচটি উট দেয়ার নির্দেশ করলেন ! আবু মুসা বলেন, যখন আমরা সেগুলো নিয়ে রওয়ানা হয়ে আসলাম, তখন আমাদের একে অন্যকে বললো, (সম্ভবতঃ তিনি কসমের কথা ভুলে গেছেন, কাজেই) যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কসমের ব্যাপারে অসতর্ক বা অমনোযোগী রাখি, তাহলে আমাদের জন্যে কল্যাণ হবে না । সুতরাং আমরা পুনরায় তার কাছে ফিরে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনার নিকট এসে সওয়ারী চেয়েছিলাম । আর আপনি কসম করে বলেছিলেন আমাদেরকে সওয়ারী দেবেন না, অথচ পরে আমাদেরকে সওয়ার করালেন । তাই জিজ্ঞাস্য, হে আল্লাহর রাসূল! আপনি কি কেসমের কথা) ভুলে গেছেন? উত্তরে তিনি বললেন, আল্লাহ্‌র কসম । “ইন্শাআল্লাহ্‌', আল্লাহ্‌র ইচ্ছায় (আমার নীতি হচ্ছে এই) যখন আমি কোনো কসম করি এবং পরে এর বিপরীত করাকে উত্তম দেখি, তখন সেটাই করি যা উত্তম ও কল্যাণকর এবং আমার কসম ভঙ্গ করি। (আর কাফ্ফরা আদায় করে দেই) অতএব তোমরা চলে যাও নিশ্চিন্তে । মহাপরাক্রমশালী আশ্লাহই তোমাদেরকে সওয়ার করিয়েছেন ।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।