Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15120701701.4/010101655.00]17 ৩৮৮ সহীহ মুসলিম তোমরা পছন্দ করবে না। আর এমন ফিৎনার আবির্ভাব হবে যে, একটি আরেকটিকে . তুলনামূলকভাবে হালকা করে দেখাবে । আবার এক ফিতনার আবির্ভাব হবে, তাতে মুমিন অস্থির হয়ে বলে উঠবে, এই ফিতনা আমাকে ধ্বংস করে ফেলবে । পরে তা কেটে যাবে, পুনরায় আরেক ফিতনা দেখা দেবে । তখন মুমিন ব্যক্তি বলে উঠবে, এই ফিতনা আমাকে শেষ করে দেবে। সুতরাং যে কেউ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি চায় এবং জান্নাতে প্রবেশ করার বাসনা রাখে, সে যেন আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান রাখা অবস্থায় মারা যায় এবং সে মানুষের কাছে যেরূপ ব্যবহার আশা করে, সেও যেন তাদের সাথে অনুরূপ ব্যবহার করে । আর যে ব্যক্তি কোন শাসকের আনুগত্য করার বাইআত করেছে সে যেন মনেপ্রাণে তার আনুগত্য করে । অতঃপর যদি কোন ব্যক্তি নিজেকে শাসক বলে দাবী করে প্রথম ইমামের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তোমরা এই শেষোক্ত দাবীদারকে হত্যা কর।” বর্ণনাকারী (আবদুর রাহমান) বলেন, হিরা না বররন তর আমরের) আরো কাছে এগিয়ে গেলাম এবং বললাম, আপনাকে আল্লার শপথ করে জিজ্ঞেস করছি, আপনি কি এ হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন? তিনি হাত দিয়ে নিজের দু'কান ও অন্তরের দিকে ইর্চগিত করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার এই দু'কান ও আমার অন্তর শুনেছে। অতঃপর আমি বললাম, আপনার চাচাতো ভাই মুআবিয়া! তিনি যে আমাদেরকে অন্যায়ভাবে একে অপরের ধন-সম্পদ আত্মসাৎ করার এবং পরস্পরকে হত্যা করার নির্দেশ দিচ্ছেন? অথচ মহা পরাক্রমশালী আল্লাহ বলেছেন £ “হে ঈমানদারগণ! তোমরা একে অপরের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা করা বৈধ। তোমরা নিজেদেরকে হত্যা করো না। আন্নাহ তোমাদের প্রতি পরম দয়ালু ।” (সূরা নিসা ঃ ২৯) রাবী বলেন, আমার কথা শুনে, আবদুল্লাহ ইবনে আমর (রা) কিছুক্ষণ নীরব থাকলেন, অতঃপর বললেন, আল্লাহর আনুগত্যমূলক কাজে তার (মুআবিয়ার) আনুগত্য কর এবং আল্লাহর নাফরমানীমূলক কাজে তার অবাধ্যাচরণ কর। টীকা £ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসের (রা) মুখে এই হাদীস শুনে রাবী আবদুর রাহমান ইবনে আবদে রব্বী ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন। হযরত আলীর (রা) বিরুদ্ধে আমীর মুআবিয়া (রা) যে অন্যায় পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আবদুল্লাহ ইবনে আমর (রা) তা সমর্থন করার কোন যুক্তিথ্রাহ্য উপায় খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি আবদুর রাহমানের বিক্ষুব্ধ মনকে কোনরূপেই শান্ত করতে পারেননি। আমীর মুআবিয়ার তুলনায় হযরত আলী (রো) ছিলেন প্রথম খলীফা । তার বর্তমানে আমীর মুআবিয়া কোনক্রমেই খিলাফতের দাবী তুলতে পারেন না । আবদুর রাহমানের মতে, আলীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য আমীর সুআবিয়া জাতীয় সম্পদের যে অপচয় করেন তা ছিল জনগণের সম্পদ অবৈধ গন্থায় ভক্ষণ করার শামিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ করাটা ছিল অসংখ্য মুসলমানের জীবন সংহারের নামান্তর ৷ আবদুল্লাহ রো) এর কোন সদুত্তর না দিতে পেরে সংক্ষেপে বলে দিলেন, “আল্লাহর আনুগত্যমূলক কাজে

— পৃষ্ঠা ৩৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।