Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

৩৮২ সহীহ মুসলিম 11000://1512070101./010101655.00]17 ৪৬১৭। উবাদা ইবনে অলীদ ইবনে উবাদা থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সুত্রে বর্ণিত । তিনি (উবাদা) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুখে-দুঃখে, সন্তোষে-অসন্তোষে, এমনকি আমাদের ওপর অন্যকে প্রাধান্য দেয়া হলেও (নেতার কথা) শ্রবণ করা এবং তার আনুগত্য করার শপথ করেছি। আমরা আরো শপথ করেছি যে, (নেতার দৃষ্টিতে) কোন যোগ্য ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা হলে আমরা তাতে আপত্তি করব না বা বাধা দেব না এবং আমরা যেখানেই থাকি না কেন সর্বাবস্থায় হক কথা বলব, আল্লাহর (নির্দেশ মানার) ব্যাপারে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করব না। টীকা £ এই অনুচ্ছেদে তিনটি গুরুত্পূর্ণ বিষয় আলোচিত হয়েছে। এক, “উলিল আমর (6. ০৫ /১000707) অর্থ কী? দুই, উলিল আমরের প্রতি আনুগত্যের প্রকৃতি কি? তিন, কোন্‌ পরিস্থিতিতে ইসলামী রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েয? এক. উলিল আমর £ মুসলমানদের সামাজিক রাষ্ট্রীয় ও সামগ্রিক কাজ-কর্মের দায়িতৃসম্পন্ন লোকদের উলিল আমর কের্তৃপক্ষ) বলা হয়। তারা চিন্তা, মনন ও আদর্শবাদের ক্ষেত্রে আলেমগণই হোন, অথবা রাজনৈতিক নেতা, দেশের শাসন-ব্যবস্থা পরিচালক, আদালতের বিচারপতি হোন, অথবা সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বংশ, গোত্র, মহল্লা বা এলাকার নেতৃত্ব দানকারী ব্যক্তিগণই হোন- তারা সবাই এই পরিভাষার অর্থের মধ্যে গণ্য । উলিল আমরের আনুগত্য করা মুসলিম জনগণের অবশ্যকর্তব্য ৷ দুই. মুসলমানদের আনুগত্য পাবার জন্য উলিল আমরকে অবশ্যই মুসলমান হতে হবে এবং আল্লাহ ও তার রাসূলের একান্ত অনুগত হতে হবে । এই দুটি বিষয় হচ্ছে মুসলমানদের আনুগত্য দাবী করার জন্য অত্যত্ত জরুরী শর্ত। উলিল আমর যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের অনুগত থাকবে, ততক্ষণ তার আনুগত্য করা মুসলমানদের অবশ্যকর্তব্য। কিন্তু উলিল আমর.যখনই আল্লাহ ও তার রাসূলের নির্দেশ লংঘন করবে, মুসলিম জনতা তার আনুগত্য করতে মোটেই বাধ্য নয়। কর্তৃপক্ষ যদি কোন গুনাহের কাজের বা শরীয়াত বিরোধী কাজের নির্দেশ দেয়- তা অধীনস্থ্রা মানতে বাধ্য নয় । বরং এই ধরনের নির্দেশ প্রত্যাখ্যান করা তাদের ওপর ফরয । কেবল শরীআত অনুমোদিত কাজের ক্ষেত্রেই আনুগত্য করা বাধ্যতামূলক । দুটি দিক রয়েছে 8 (ক) কোন ব্যক্তির প্রশাসনিক দক্ষতা বিবেচনা করে এবং তার নৈতিক ও ধর্মীয় মানকে বিবেচনা না করে তাকে শাসকের পদে অভিষিক্ত করা মুসলমানদের জন্য জায়েয কিনা? এ প্রশ্নের উত্তর নিশ্চিতরূপে 'না' ৷ কোন ব্যক্তির হাতে মুসলমানদের শাসনভার অর্পণ করার সময় সর্বাগ্রে তার যে গুণটি বিবেচনা করতে হবে তা হচ্ছে তার নৈতিক চরিত্র ও ধময়ি অবস্থা । অন্য কোন গুণ তার এই গুণের সমতুল্য হতে পারে না । আবু বকর আল-জাসসাস তার “আহকামুল" কুরআন নামক তফসীর গ্রন্থে বলেন, যে ব্যক্তি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যোগ্য নয় তাকে মুসলিম রাষ্ট্রের খলীফা, বিচারক এক কথায় কোন গুরুত্তপূর্ণ পদে অধিষ্ঠিত করা মুসলমান জনগণের জন্য জায়েয নয় । “আমার এই প্রতিশ্রতি যালেমদের জন্য বর্তায় না”- এই আয়াত প্রমাণ করে যে, একমাত্র ধার্মিক এবং চরিত্রবান লোকই ইসলামী সমাজের নেতৃত্‌ লাভের যোগ্য । এ আয়াত আরো প্রমাণ করে যে, যালেমদের নৈতৃত্ বৈধ নয়। যালেম ব্যক্তিকে খলীফার পদে অধিষ্ঠিত করা জায়েয নয় এবং সে যদি কোনভাবে এই পদ দখল করে বসে তাহলে তার আনুগত্য করা বাধ্যতামূলক নয় (আহকামুল কুরআন, ১ম খণ্ড, পৃঃ ৮০)। €খ) দ্বিতীয় দিকটি হচ্ছে এই যে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে বিদ্বোহ করা বৈধ কিনা? প্রায় সকল নয় । মুসলমানরা কেবল তার ইসলাম-বিরোধী কার্যকলাপের সমালোচনা করবে এবং তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করবে। ইমাম আবু হানীফার মতে, কতগুলো শর্তের অধীনে অত্যাচারী মুসলিম

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।