Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://1512070101.4/010101655.00]17 সহীহ মুসলিম ৩৬৭ 255715160১০ ৮০4 ৭৮০৮ উপ পুত ভা পল 5 ৩০৮4 ০৬৮ তুষ্ট তত 25 এ ০৭ ৪৫৮৫ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দীড়ালেন। তিনি (অপরের সম্পদ) আত্মসাৎ করার পরিণতি সম্পর্কে আলোচনা করলেন । তিনি এটাকে ভয়ংকর ব্যাপার এবং কঠিন গুনাহের কাজ ঘোষণা করলেন । অতঃপর তিনি বললেন £ কিয়ামতের দিন তোমাদের কাউকে যেন চিতকাররত উট কাধে বহন করে নিয়ে আসা অবস্থায় আমি না দেখি। আর সে বলতে থাকবে ঃ হে আল্লাহর রাসূল! আমাকে সাহায্য করুন (আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন)। আমি বলবো ঃ তোমাকে সাহায্য করার ক্ষমতা আমার নেই । আমি তো আল্লাহর বিধান পূর্বেই তোমার কাছে পৌছে দিয়েছি। কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে চিৎকাররত ঘোড়া নিজের কীধে বহন করা অবস্থায় আসতে না দেখি। সে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সাহায্য করুন! আর আমি বলব ঃ তোমার ব্যাপারে কিছুই করার এখতিয়ার আমার নেই। আমি ইতিপূর্বেই আল্লাহর বিধান তোমার কাছে পৌছে দিয়েছি। কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে চিৎকাররত বকরী নিজের কাধে বহন করা অবস্থায় নিয়ে আসতে না দেখি। সে আমাকে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সাহায্য করুন! আর আমি বলব ঃ তোমার ব্যাপারে কিছুই করার এখতিয়ার আমার নেই। আমি তো আগেই আল্লাহর হুকুম তোমাকে জানিয়ে দিয়েছি। কিয়ামতের দিন আমি যেন তোমাদের কাউকে চিৎকাররত মানুষ নিজের কাধে বহন করে নিয়ে আসতে না দেখি। সে চিৎকার করে বলবে, হে আল্লাহর রাসুল, আমাকে সাহায্য করুন! আর আমি বলব £ আমি আজ তোমাদের জন্যে কিছুই করতে পারব না। আমি তো আল্লাহর বিধান তোমাকে পৌছিয়ে দিয়েছি। কিয়ামতের দিন তোমাদের কাউকে যেন আমি এমন অবস্থায় আসতে না দেখি যে, তার ঘাড়ে কাপড়ের গাইট পেঁচানো রয়েছে । সে আমাকে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সাহায্য করুন। আর আমি বলব £ আজ আমি তোমার ব্যাপারে কিছুই করতে পারবো না। আমি তো আল্লাহর বিধান তোমাকে অবহিত করেছি। তোমাদের কেউ যেন কিয়ামতের দিন এমন অবস্থায় না আসে যে, আমি তার ঘাড়ে করে সোনা-রূপার বোঝা বহন করে নিয়ে আসতে দেখব । সে আমাকে বলবে, হে আল্লাহর রাসূল, আমাকে সাহায্য করুন! আর আমি বলব £ আজ আমি তোমার কোনো উপকারই করতে পারবো না। আমি তো আল্লাহর বিধান তোমাকে পৌছিয়ে দিয়েছি।

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।