Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15120701701.4/010101655.00]17 সহীহ মুসলিম ৩৫৭ ৪৫৭০। আবু মুসা আশ্য়ারী (রা) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম । আমার সঙ্গে ছিল আশ্আরী গোত্রের দু'জন লোক । একজন ছিল আমার ডানে এবং অপরজন ছিল আমার বামে। তারা উভয়ে (তার কাছে) কাজ (চাকরী) চাইল। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন মিসওয়াক করছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ৪ হে আবু মুসা, অথবা বলেছেন ঃ হে আবদুল্লাহ ইবনে কায়েস (আবু মূসার নাম)! তুমি কি বল? আবু মূসা (রা) বললেন, আমি বললাম, সেই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, তাদের অন্তরে কি উদ্দেশ্য ছিল তা আমাকে অবহিত করেনি । আর আমিও জানতাম না যে, তারা আপনার কাছে চাকরী চাইবে । আবু মুসা বলেন, আমি যেন তার দুই ঠোটের মাঝখানে মেসওয়াকটি দেখতে পাচ্ছি এবং তার ঠোট উপরের দিকে সংকুচিত হচ্ছে। তিনি বললেন £ আমরা এমন লোককে কখনো কোন দায়িতে নিয়োগ করি না যে তা চায়। বরং হে আবু মূসা, অথবা বলেছেন, হে আবদুল্লাহ ইবনে কায়েস, তুগিই (একটি কাজের দায়িত্ব নিয়ে) চলে যাও । _ ইবনে জাবালকে (রা) তার সহায়তা করার জন্য পাঠালেন। তিনি সেখানে গিয়ে পৌছলে আবু মূসা রো) বললেন, তশরিফ রাখুন তার জন্যে তিনি একখানা চাদর বিছিয়ে দিলেন। এ সময় সেখানে এক ব্যক্তি হাত-পা বাধা অবস্থায় পড়ে ছিলো । তিনি জিজ্ঞেস করলেন, এর কি হয়েছে? আবু মূসা রো) বললেন, এ ছিলো ইহুদী ধর্মাবলম্বী । সে ইসলাম গ্রহণ করে । পুনরায় সে তার মিথ্যা'দীনে ফিরে গিয়ে ইহুদী হয়ে যায় । মুআয (রা) বললেন, আল্লাহ্‌ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানানুযায়ী তাকে হত্যা না করা পর্যন্ত আমি বসব না। আবু মুসা (রা) বললেন, হা তাই করা হবে, : আপনি আগে বসুন । মুআয (রা) আবারও বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তাকে হত্যা না করা পর্যন্ত আমি বসব না। তিনি এ কথাটি তিনবার বললেন ।:অতঃপর আবু মুসা (রো) নির্দেশ দিলেন এবং তদনুযায়ী তাকে হত্যা করা হল।* অতঃপর তাদের উভয়ের মধ্যে রাতে নফল নামায পড়ার ব্যাপারে আলোচনা হল। তাদের একজন অর্থাৎ মুয়ায (রা) বললেন, আমি কিছুক্ষণ ঘুমাই এবং কিছুক্ষণ নামায পড়ি। আমি আশা করি আমার নিদ্রার মধ্যেও আমি সে পরিমাণ (সাওয়াব) পাব যে পরিমাণ (সওয়াব) নামাযের মধ্যে পাওয়ার আশা রাখি ।** টীকা ৫ * অন্য এক হাদীসে নবী (সা) ধর্মত্যাপী বা মুরতাদ সম্বন্ধে বলেছেন ৪ “ 4১ 1 (১০০ ঞ গড ও ১12808 _ যে ব্যক্তি দীন পরিবর্তন করে তাকে কতল কর ।” তবে তাকে প্রথমে কয়েদ করতে হবে। অতঃপর সংশোধনের সুযোগ দিতে হবে । এ জন্যে তিনদিন সময়ই যথেষ্ট । নারী বা পুরুষ উভয়ের জন্যে এই একই বিধান। সে সংশোধন না হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। (অ) ** হযরত মুআয ইবনে জাবাল (রা) ছিলেন মুফতী সাহাবীদের একজন । তাই তিনি বলেছেন £ সারারাত নফল পড়ার,চেয়ে শরীরের হক অর্থাৎ কিছুক্ষণ বিশ্রাম করাটাও ইবাদত । অন্যথা রোগাক্রাত্ত হয়ে ফরয

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।