11000://15120701701.4/010101655.00]17 হী ডি ৪৫৫২ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিকে রওয়ানা হলেন। “বাহ্রাতুল ওয়াবারায়' (মদীনার নিকটবর্তী জায়গার নাম) এক ব্যক্তির সাথে তার সাক্ষাত হলো । (পূর্ব থেকেই) উক্ত লোকটির বীরত্ব ও বাহাদুরীর অনেক আলোচনা হতো । সুতরাং তাকে দেখেই রাসূলুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের সঙ্গীরা অত্যন্ত খুশী হলেন। সাক্ষাতের পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, আমি আপনার অনুগমন করে আপনার সঙ্গী হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কি আল্লাহ্ ও তার রাসূলের প্রতি ঈমান (বিশ্বাস) রাখো? সে বললো, না। তিনি বললেন, তুমি ফিরে চলে যাও । আমি কখনো কোনো মুশরিকের সাহায্য-সহযোগিতা কামনা করি না। আয়েশা রো) বলেন, তখনকার মতো সে চলে গেলো । পরে যখন আমরা (মুসলমানরা) বৃক্ষটির নিকট (“বাইয়াতে রিদ্ওয়ান' যে বাব্লা গাছের নীচে হয়েছে) পৌছলাম এ লোকটি আবার সাক্ষাত করে পূর্বের ন্যায় তার আকাঙ্কা প্রকাশ করলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে আগের মতো জবাব দিয়ে বললেন ৪ তুমি চলে যাও । কেননা আমি কখনো কোনো মুশরিকের সাহায্য-সহযোগিতা কামনা করি না। সে এবারও চলে গেলো। অতঃপর সে তৃতীয়বার “বাইদায়” (পাহাড়ের নাম) এসে তার সাথে সাক্ষাত করে পূর্বের ন্যায় আকাঙ্ক্া প্রকাশ করলে তিনিও তাকে আগের মতো বললেন ৪ তুমি কি আল্লাহ্ ও তার রাসূলের ওপর ঈমান রাখো? সে বললো, হা । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ এবার (আমাদের সঙ্গে) চলো।
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।