Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

1000://151211111301//010101555.00]) ২৪ সহীহ মুসলিম এ সফলকাম হতে (অর্থাৎ যদি বন্দী হবার পূর্বে ইসলাম গ্রহণ করতে, তাহলে কয়েদও হতে না এবং গোলাম হয়ে কারো ক্রীতদাসেও পরিণত হতে না।) অতঃপর তিনি তার নিকট থেকে চলে গেলেন, কিন্তু সে আবারও হে মুহাম্মাদ! হে মুহাম্মাদ! বলে তাকে ডাকলো । তাই তিনি পুনরায় তার কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি হলো? সে বললো, আমি ক্ষুধার্ত। আমাকে খাবার দিন! আমি পিপাসার্ত, আমাকে পান করতে দিন! উত্তরে তিনি বললেন, হা এটা তোমার প্রয়োজন ও চাহিদা! (সুতরাং তা সরবরাহ করা হলো।) পরে এক সময় (যে দু'জন মুসলমান (সাহাবী) বনী সাকীফের হাতে কয়েদ হয়েছিল সেই) দু'জন লোকের বিনিময়ে এ ব্যক্তিকে ছেড়ে দিলেন। ৃ বর্ণনাকারী হেমূরান) বলেন, অতঃপর আনসারী এক মহিলা (সম্ভবত হযরত আবু যার্‌ গিফারীর স্ত্রী) মুশরিকদের হাতে বন্দী হয় এবং এ সাথে আযৃবা উদ্ত্ীটিও | উক্ত মহিলাটি ছিলো হাত-পা বাধা অবস্থায় বন্দিনী, আর কাফের সৈন্যদের অবস্থা ছিল এ যে, তারা তাদের জানোয়ারগুলোকে রাত্রে তাদের গৃহের সামনে রাখতো । সুযোগ বুঝে মহিলাটি এক রাতে নিজেকে বন্ধন মুক্ত করে নিলো এবং উটের পালের কাছে আসলো । কিন্তু যখনই সে কোনো একটি উটের কাছে যায় তখন ওটা শব্দ করে, তাতে সে বুঝে নিতো যে, ওটা “আয্বা” নয়। তাই সে তাকে বাদ দিয়ে আরেকটির নিকট যেতো । এভাবে খোঁজাখুঁজি করতে করতে শেষ নাগাদ সে আয্বার নিকট গিয়ে পৌছলো । কিন্তু সে শব্দ করলো না। বর্ণনাকারী ইম্রান বলেন, আসলে উক্ত উদ্তীটি ছিলো প্রভুভক্ত ও অনুরাগিনী। অতঃপর মহিলাটি তার পিঠের মধ্যে চেপে বসলো । আর তাকে হাঁকিয়ে চললো । এ দিকে কাফেররা টের পেয়ে তার খোঁজে বের হলো। কিন্তু মহিলাটি তাদেরকে হার মানালো। অর্থাৎ তারা একে ধরতে পারলো না। বর্ণনাকারী ইম্রান বলেন, এ সময় মহিলাটি মহান ক্ষমতাবান আল্লাহ্র নামে মানত করে নিলো যে, যদি আল্লাহ্‌ তাকে উক্ত উদ্ত্রীসহ ওদের নাগাল থেকে মুক্ত করে দেন, তাহলে সে উ্্রীটি অবশ্যই (মুসলমানদের জন্যে) যবেহ করে দেবে । সুতরাং যখন সে মদীনায় আগমন করলো, আর লোকেরা উদ্্রীটিকে দেখতে পেলো, তখন তারা বলাবলি করলো ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্্ী এসে গেছে। এ সময় মহিলাটি বললো, সে উদ্ত্ীকে এভাবে মানত করছে যে, যদি আল্লাহ্‌ তাকে ওদের নাগাল থেকে মুক্ত করে, তাহলে সে উদ্্ীটিকে যবেহ করে দেবে। পরে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার এঁ কথাটি আলোচনা করলে, তিনি শুনে বললেন ঃ সুব্হানাল্লাহ! যদি আল্লাহ্‌ তাকে মুক্ত করে, তাহলে ওটা সে যবেহ করবে, এ মানতটি তার খুবই মন্দ। কেননা কোনো অন্যায় বা পাপের মানত পুরা করতে হয় না এবং বান্দাহ যে জিনিসের মালিক নয়, সেটির মধ্যেও মানত পূরণ করতে হয় না। ইবনে হুজ্রের বর্ণনায় আছে, আল্লাহ্‌র নফরমানীতে মানতই সংঘটিত হয় না। টীকা $ ইমাম আহমাদ ব্যতীত সমস্ত ইমামের একমত্য যে, গুনাহ্র কাজের মানত পুরা করতে হয় না এবং

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।