Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15120701701.4/010101655.00]17 ৩২৮ সহীহ মুসলিম বললাম, আমি তোমার কাছে যাবো । এ বলে আমি আমার পা চালাতে লাগলাম পরে দৌড়াতে আরম্ত করলাম এবং একটি অথবা দুটি উচু ভূমি তাকে পেছনে ফেলে এক জায়গায় এসে আমি আমার শরীরকে বিশ্রাম দিলাম । অতঃপর আবার তার পেছনে দৌড়াতে লাগলাম। এবারও আমি তাকে একটি অথবা দু'টি উচুভূমি পেছনে ফেলে দিলাম। পরে আমি তার কাছে গিয়ে তার দু'বাহু ধরে নাড়া দিয়ে বললাম, আল্লাহর কসম! আমি তোমাকে হারিয়ে দিয়েছি । সে বললো, আমারও ধারণা যে, আমি হেরে গেছি। তিনি বলেন, সুতরাং আমি তার পূর্বেই মদীনায় পৌছে গেলাম । সালামা বলেন, আল্লাহর কসম! উক্ত ঘটনার কেবলমাত্র তিন দিন পরেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খায়বার অভিমুখে রওয়ানা করলাম । এ সময় আমার চাচা আমের লোকদের সাথে সুরেলা কণ্ঠে গাইতে লাগলেন £ আল্লাহর কসম! যদি আল্লাহ্‌ অনুগ্ুহ না করতেন, আমরা হেদায়েতের পথ পেতাম না । দান-সাদকা করতাম না এবং নামাষও পড়তাম না। এবং আমরা তোমার করুণা থেকে বিমুখ নই। অতএব শক্রর মোকাবিলায় আমাদেরকে দৃঢ়পদ রাখো, আর আমাদের ওপর প্রশান্তি নাধিল করো । কবিতা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ গায়ক কে? তিনি উত্তর দিলেন, আমি আমের ৷ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্‌ তোমাকে মাফ করুন! সালামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ব্যক্তির জন্যে বিশেষভাবে ইস্তিগফার করেছেন সে শহীদই হয়েছে । তখন উমার ইবনুল খাত্তাব (রা) তার উটের ওপর বসা ছিলেন। তিনি উচ্চস্বরে বললেন ঃ হে আল্লাহ্‌র নবী! যদি আমেরের সাথে আমাদেরকেও উপকৃত করতেন! (যদি আমাদের জন্যেও এরূপ বিশেষ দু'আ করতেন তাহলে খুবই ভালো হতো) সালামা বলেন, যখন আমরা খায়বার এলাকায় আগমন করলাম (দ্ধের ব্যুহ রচনা হলো এবং মোকাবিলার জন্যে প্রতিদ্ন্বী আহ্বানের পালা আসলো) তখন খায়বারবাসীদের অধিপতি মুরাহ্হাব তার তরবারী উঁচু করে বলতে লাগলো ঃ খায়বার ভূমি খুব ভালো অবগত আছে যে, আমি হলাম মুরাহ্হাব, আপাদমস্তক অস্ত্র-শস্ত্রে ঙ্জিত একজন পরীক্ষিত বীর সেনানী। যখন যুদ্ধ সম্মুখে আসে তখন সে জলন্ত অগ্নি । সালামা বলেন, আমার চাচা আমের তার মোকাবিলায় এসে দীড়ালেন এবং বললেন £ খায়বার ভূমি অবশ্যই জানে আমি হলাম আমের । মজবুত অস্ত্রে সজ্জিত প্রচণ্ড যুদ্ধে অপরাজেয় বীর । সালামা বলেন, এরপর তাদের দু'জনের আঘাত পরস্পরের মধ্যে ওলট-পালট হতে লাগলো । পরে মুরাহ্হাবের তারবারির আঘাত এক সময় এসে আমার চাচা আমেরের ঢালের ওপর পড়লো । তখন আমের গালের নীচ দিয়ে তাকে আঘাত করতেই অতকিতভাবে তরবারী এসে তার নিজ দেহের জোড়ার শাহ্রগটি কেটে দিলো, তাতেই তিনি ইনতিকাল করলেন । সালামা বলেন, আমি বের হয়ে দেখলাম লোকেরা বলাবলি করছে যে, আমেরের সমস্ত আমল বাতিল হয়ে গেছে। কেননা সে আত্মহত্যা করেছে।

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।