Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15120701701.4/010101655.00]17 সহীহ মুসলিম ৩২৭ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছেন এবং আরো দেখলাম, শত্রুদের থেকে আমার ছিনিয়ে নেয়া উটগুলো থেকে বেলাল (রো) একটি উট যবেহ করে নিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তার কলিজি (যকৃৎ) ও মেরু দীড়ার গোশত ভাজা করছে। সালামা বলেন, এ সময় আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে অনুমতি দিন, আমি সকলের মধ্য থেকে একশ' জন লোক নির্বাচন করে, শক্রদের পেছনে ধাওয়া করি। ফলে তাদের লোকদের কাছে সংবাদ পৌছানোর মত একজন লোককেও জ্যান্ত ছাড়বো না বরং সবাইকে হত্যা করে ফেলবো । তিনি বলেন, আমার সংকল্লের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসে দিলেন যে, আগুনের রৌশনীতে তার মাড়ির দীত পর্যন্ত প্রকাশ হয়ে পড়লো । তখন তিনি বললেন, হে সালামা! তুমি স্বয়ং নিজকে কি এরূপই মনে করো যে, তুমি ওটা করতে সক্ষম? আমি বললাম, সেই সত্তার কসম! যিনি আপনাকে সম্মানিত করেছেন, হা পারবো । তখন তিনি বললেন, এতক্ষণে তারা নিশ্চয়ই “গাত্ফান' ভূমিতে পৌছে গেছে। এমন সময় গাত্ফান থেকে এক ব্যক্তি এসে বললো, তাদের এ সমস্ত লোকদের জন্যে অমুক ব্যক্তি একটি উট যবেহ করছে। যখন তারা উক্ত উটের চামড়া খুলে সবেমাত্র অবসর হয়েছে, এমন সময় তাকিয়ে দেখলো যে, ধুলাবালি আকাশে উড়ছে (অর্থাৎ মুসলমান সৈন্যরা এসে গেছে)। তখন “মুসলমানরা তোমাদের কাছে এসে গেছে' বলে চিৎকার করে, তারা সবাই ওখান থেকে পালিয়ে গেলো । পরদিন ভোর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের আজকের উত্তম অশ্বারোহী ছিলেন আবু কাতাদাহ্‌ এবং উত্তম পদাতিক ছিলেন সালামা । সালামা বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ মাল থেকে) আমাকে দু'ভাগ দিলেন, এক ভাগ অশ্বারোহীর এবং আরেক ভাগ পদাতিকের | তিনি উক্ত দুই ভাগ একত্রেই আমাকে দিলেন। পরে তিনি আমাকে তার নিজস্ব সওয়ারী 'আয্বার ওপর তার পেছনে বসিয়ে মদীনার দিকে প্রত্যাবর্তন করলেন। তিনি বলেন, আমরা মদীনার দিকে রওয়ানা করে যাচ্ছিলাম ঠিক এমন সময় আনসারী এক ব্যক্তি বললো, দৌড়ে কেউ আমার আগে যেতে পারবে না। সে আবার প্রতিযোগী আহ্বান করে বললো, আছে কেউ যে, আমার আগে মদীনায় পৌছতে পারে? সে পুনরায় আহ্বান করলো, কে আছে এমন যে আমার আগে মদীনায় পৌছতে পারে? সে উক্ত কথাটি বার বার পুনরাবৃত্তি করতে থাকলো । আমি তার কথা শুনে বললাম, তুমি কি কোনো জদ্র লোকের সম্মান করবে না এবং কোনো শরীফ-সন্তাত্ত লোককে ভয় করবে না? সে বললো, না; তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হন, তীকে সম্মানও করবো এবং ভয়ও করবো । সালামা বলেন, তখন আমি বললাম, হে আন্মাহর রাসূল! আমার পিতামাতা আপনার জন্যে উৎসর্গ হোক । আমাকে ছেড়ে দিন (অর্থাৎ অনুমতি দিন), আমি এ লোকটির সাথে প্রতিযোগিতা করবো । তিনি বললেন, যদি ইচ্ছে হয় যেতে পারো । সালামা বলেন, তখন আমি

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।