৩২৬ সহীহ মুসলিম 11000://1512070101.4/010101655.00]17 পা কেটে ফেললো আর আবদুর রহমান তাকে (আখ্রামকে) শহীদ করে দিলো এবং সে ঘোড়া পরিবর্তন করে আখরামের ঘোড়ার ওপর চড়ে বসলো । এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বীরোহী সিপাহী আবু কাতাদাহ্ অগ্রসর হয়ে আবদুর রহমানকে বর্শা দ্বারা আঘাত করে হত্যা করে ফেললো । সালামা বলেন, সেই মহান সত্তার শপথ করে বলছি যিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন! আমি ওদের (শক্রদের) পেছনে পদব্রজে এমনভাবে দৌড়ালাম যে, আমি আমার পেছনে তাকিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের কাউকে তো দেখলামই না, এমন কি তাদের ঘোড়ার পায়ের নীচের ধুলাবালি পর্যন্ত কিছুই উড়তেও দেখলাম না। (অর্থাৎ তারা আমার অনেক দূর পেছনে পড়ে গেলো ।) অবশেষে তারা শৈক্ররা সূর্যাস্তের পূর্বে পাহাড়ের পাদদেশের দিকে অগ্রসর হলো । সেখানে পানি ছিলো । ওটাকে '“যী-কারাদ' বলা হয়। (এই কূপের নামানুসারেই উক্ত এলাকার নামকরণ হয়েছে।) তারা সেখানে পানি পান করার উদ্দেশ্যেই গিয়েছিলো । কেননা তারা সবাই ছিলো পিপাসার্ত। সালামা বলেন, যখন তারা পেছনে তাকিয়ে দেখলো যে, আমি তাদেরকে পেছন থেকে. দৌড়াচ্ছি, তখন তারা সেখান থেকে পালিয়ে প্রাণ বাচালো। এভাবে আমি তাদেরকে ওখান থেকে বিতাড়িত করলাম এবং এক ফৌটা পানিও পান করতে দিলাম না। তিনি বলেন, তারা ওখান থেকে বেরিয়ে দৌড়ে এক টিলার মধ্যে ব্যক্তিকে আয়ত্তের মধ্যে পেয়ে এমনভাবে তীর ছুড়লাম যে, তা তার বাহুকে ছিদ্র করে চলে গেলো । তখন আমি তাকে লক্ষ্য করে বললাম, ওহে, লও পুরস্কার)! জেনে নাও, “আমি হলাম আকওয়ার সুযোগ্য পুত্র । আজই প্রমাণ হবে কার মা তাকে অধিক দুগ্ধপান করিয়েছে” তৌর খেয়ে) সে হতচকিত হয়ে বললো, ওহে, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক! তুমি কি সেই আক্ওয়া! যে প্রাতঃ্ভোর থেকে আমাদের পেছনে ধাওয়া করছো? তিনি বলেন, উত্তরে আমি বললাম, হে নিজের আত্মার দুশমন! হা, আমিই সেই আক্ওয়া, যে প্রাত$ভোর থেকে তোমাদেরকে তাড়িয়ে যাচ্ছি। তিনি বলেন, অতঃপর তারা টিলার ওপরে দুটি ঘোড়া ফেলে রেখে ওখান থেকে পালিয়ে জান বাচালো। তিনি বলেন, অতঃপর আমি উক্ত ঘোড়া দু"টি হাঁকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলাম । সালামা বলেন, এমন সময় আমেরের সাথে আমার সাক্ষাত হলো। তার কাছে ছিলো চামড়ার একটি থলি, তার মধ্যে ছিলো সামান্য কিছু দুগ্ধ এবং আরেকটি পাত্রের মধ্যে কিছু পানি । সুতরাং আমি তা থেকে ওযু করলাম এবং পানও করলাম। পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম । এ সময় তিনি পানির এঁ কৃপের কাছেই ছিলেন যেখান থেকে আমি ওদেরকে (শক্রদেরকে) বিতাড়িত করেছিলাম । এসে দেখি, আমি মুশরিকদের থেকে উট, চাদর এবং তীর-বর্শা যা. কিছু ছিনিয়ে নিয়েছিলাম সে সমস্ত প্রত্যেকটি জিনিসই রাসূলুল্লাহ .
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।