1000://15121111301.//010101555.00]) ৩২৪ সহীহ মুসলিম এ এ ওয়াসাল্লাম তার গোলাম '“রাবাহ্'-কে তার স্বীয় সওয়ারী জানোয়ার (আদ্বাহ) দিয়ে পাঠালেন এবং আমিও তার সঙ্গে ছিলাম । আর আমি বের হলাম তার সাথে তাল্হা (রা) এর ঘোড়া নিয়ে মুক্ত মাঠের পানে । যখন ভোর হলো হঠাৎ সংবাদ পেলাম আবদুর রহমান আল-কাযারী অতর্কিত আক্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের জানোয়ারগুলো ছিনিয়ে নিয়ে গেছে এবং তার রাখালকেও হত্যা করে ফেলেছে। সালামা বলেন, তখন আমি বললাম, হে রাবাহ্ ! ধরো, এ ঘোড়াটি নিয়ে যাও এবং ওটা তাল্হা ইবনে উবাইদুল্লাহর কাছে পৌছিয়ে দাও, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু . আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ জানিয়ে দাও যে, মুশরিকরা তার পশুর পাল লুগ্ঠন করে নিয়ে গেছে। সালামা বলেন, অতঃপর আমি একটি উচু টিলার ওপর দাড়িয়ে মদীনাকে সম্মুখে রেখে ১।৯(--০( বলে সংকেত ধ্ৰনি উচ্চারণ করে তিনবার খুব জোরে চিথকার দিলাম । অতঃপর আমি তাদের (মুশরিকদের) পিছু ধাওয়া করে তাদের প্রতি তীর নিক্ষেপ করতে করতে বেরিয়ে পড়লাম এবং এ শ্রোক (কবিতা) আবৃত্তি করতে থাকলাম £ “আমি হলাম আক্ওয়ার সুযোগ্য সন্তান এবং আজকের দিনেই প্রমাণিত হবে, কার মা তাকে অধিক দুগ্ধ পান করিয়েছে” । পরে আমি তাদের একজনকে আয়ত্তে পেয়ে তার সওয়ারী লক্ষ্য করে তীর ছুড়লাম, শেষ পর্যন্ত তীরটি তার বাহু ছেদ করে চলে গেলো। সালামা বলেন, তখন আমি বললাম, লও হে এই পুরস্কার! আমাকে চিনো? আমি হলাম আক্ওয়ার সুযোগ্য পুত্র । আজই প্রমাণিত হবে নিকৃষ্ট ইতর কে? এবং কার মা তাকে কত দুগ্ধপান করিয়েছে। সালামা বলেন, আল্লাহর কসম! আমি অনবরত বিরামহীনভাবে তাদেরকে তীর নিক্ষেপ করতে থাকলাম এবং ওদের জখমী ও আহত করতে থাকলাম । পরে যখন তাদের অশ্বারোহী আমার কাছে ফিরে আসলো, তখন আমি একটি বৃক্ষের নীচে এসে বসে পড়লাম । অতঃপর আমি তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে আহত করে দিলাম । অবশেষে যখন তারা পাহাড়ের সরু পথের নিকটবর্তী হলো তখন তার মধ্যে ঢুকে গেলো। এ সময় আমি পাহাড়ের ওপরে উঠে গেলাম এবং ওপর থেকে তাদেরকে পাথর নিক্ষেপ করতে থাকলাম । সালামা বলেন, আমি সারাক্ষণ তাদের পিছু ধাওয়া করতেই থাকলাম । শেষ নাগাদ আল্লাহর সৃষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো উ্ট্র সওয়ারীকে আমি আমার পেছনেই ফেলে দিলাম । ফলে আমার ও মুশরিকদের মাঝখানে আমিই রয়ে গেলাম । এরপর আমি তীর নিক্ষেপ করতে করতে তাদের পিছু ধাওয়া করলে শেষ পর্যন্ত তারা গেলো। আর আমি তাদের ফেলে যাওয়া প্রত্যেকটি জিনিসের ওপর পাথর চাপা দিয়ে _ চিহ্ন রেখে যেতে লাগলাম, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা দেখে চিন্তে পারেন যে, ওগুলো আমার ছিনতাইকৃত জিনিস। অবশেষে তারা
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।