11010://1918111801,//010101995.001 সহীহ মুসলিম ৩২৩ একটি বৃক্ষের নীচে এসে গাছ তলার কীটা-কুটা পরিফার করে সেখানে শুয়ে পড়লাম। এমন সময় মক্কার মুশরিকদের চার ব্যক্তি আমার কাছে আসলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা প্রকার অশোভন ও আপত্তিকর কথাবার্তা বললো । তাতে আমি তাদের ওপর ভীষণ ক্ষেপে গেলাম, পরে আমি অন্য আরেকটি গাছতলায় চলে গেলাম । এ সময় তারা তাদের হাতিয়ারগুলো গাছের সাথে ঝুলিয়ে রেখে সবাই শুয়ে পড়লো । ঠিক এমন সময় উপত্যকার নিম্ন প্রান্ত থেকে কোনো এক আহ্বানকারী চিৎকার করে এ আওয়াজ দিলো যে, “মুহাজিরীনরা কোথায়? “ইবনে যুনাঈমকে হত্যা করা হয়েছে ।” সালামা বলেন, এ আওয়াজ শোনার সাথে সাথেই আমি আমার তরবারী কোষমুক্ত করে এ চার ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লাম । অথচ তারা সবাই তখনও শায়িত অবস্থায় ছিলো। আমি গিয়ে তাদের হাতিয়ারগুলো নিয়ে সেগুলোকে আমার হাতের মধ্যে মুঠো করে বেঁধে নিলাম। সালামা বলেন, পরে আমি . বললাম, সেই মহান সম্তার কসম! যিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমগ্লকে সবচেয়ে মর্যাদা দান করেছেন । সাবধান! তোমাদের কেউ মাথা তুলবে না। যদি কেউ মাথা ওঠাও, তবে চোখে যা দেখছো ওটার দ্বারা তাকে শেষ করে দেবো। সালামা বলেন, পরে আমি তাদেরকে হাঁকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম । তিনি বলেন, এ সময় আমার চাচা আমের ও “আবালাহ্' গোত্রের “মিক্রায' নামে এক ব্যক্তিকে রাসূল সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে লিয়ে আসলো । সে ছিলো সত্তরজন মুশরিকের মধ্যে একটি গাত্রাবৃত ঘোড়ার ওপর আরোহী । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন ঃ তোমরা এদের সবাইকে ছেড়ে দাও। অপরাধের সূচনা করা এবং বার বার অপরাধ করা তাদেরকেই মানায় (অর্থাৎ সন্ধিচুক্তির খেলাফ করাটা তাদেরকেই সাজে), এ বলে রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাষিল করলেন £ “আমি মন্কা অঞ্চলে ওদের ওপর তোমাদেরকে বিজয়ী করার পর, তাদের হাত তোমাদের ওপর থেকে এবং তোমাদের হাত তাদের ওপর থেকে নিবারণ করেছি।” আয়াতটি সবটুকুই নাধিল করলেন। সালামা বলেন £ অতঃপর আমরা মদীনা অভিমুখে প্রত্যাবর্তন করলাম এবং আমরা এসে এক জায়গায় অবস্থান করলাম । এদিকে আমাদের ও 'লাহ্্ইয়ান' গোত্রের মধ্যখানে একটি মাত্র পাহাড়ের ব্যবধান । আর তারা ছিলো মুশরিক । রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তীর সঙ্গীদের জন্য তাদের (মৃশরিকদের) গোপন বাদ সরবরাহ করার জন্যে যে গুপ্তচর হিসেবে উক্ত পাহাড়ের ওপর আরোহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যে আল্লাহ্র কাছে “ইস্তিগ্ফার' করলেন। সালামা বলেন, আমিই উক্ত রাতে দু" কি তিনবার সে পাহাড়ে আরোহণ করলাম। পরে আমি মদীনায় ফিরে আসলাম । এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।