Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

৩২২ সহীহ মুসলিম 11000://1512070101./010101655.00]17 কূপের পানি কানায় কানায় ভরতি হয়ে গেলো । আমরা সকলে নিজেরাও পান করলাম, আর আমাদের জানোয়ারগুলোকেও পান করালাম । পরে তিনি আমাদেরকে একটি বৃক্ষের নীচে (বাবলা গাছ) বাইয়াত করার জন্য আহ্বান করলেন। তিনি (সালামা) বলেন, সকলের আগে আমিই তোর হাতে হাত রেখে) বাইয়াত করলাম । পরে লোকেরা একের পর এক বাইয়াত করলো। অবশেষে বাইয়াতের সিলসিলা মাঝামাঝি পর্যায়ে পৌছলে, তিনি আমাকে লক্ষ্য করে. বললেন ঃ হে সালামা! বাইয়াত করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি তো সমস্ত লোকের আগেই বাইয়াত করেছি। তিনি বললেন ঃ আবারও বাইয়াত করো । সুতরাং আমি দ্বিতীয়বার বাইয়াত করলাম । সালামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি নিরস্ত্। অর্থাৎ আমার কাছে যুদ্ধের কোনো হাতিয়ার নেই। সুতরাং তিনি আমাকে একখানা ঢাল দিলেন (তিনি 'হাজানা* দিয়েছেন অথবা “দারাকা', দুটির অর্থ প্রায় কাছাকাছি)। এরপর তিনি (লোকদেরকে) বাইয়াত করাতে থাকলেন । অবশেষে যখন বাইয়াত সিলসিলা প্রায় শেষ পর্যায়ে পৌছলো তখন তিনি আমাকে পুনরায় লক্ষ্য করে বললেন ঃ হে সালামা! তুমি কি আমার হাতে বাইয়াত করবে না? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি তো একবার সমস্ত লোকের পূর্বেই বাইয়াত করেছি। আবার মাঝখানেও একবার বাইয়াত করেছি! তিনি বললেন, আবারও করো । সালামা বলেন, পুনরায় তৃতীয়বার তার হাতে বাইয়াত করলাম । পরে তিনি আমাকে বললেন ঃ হে সালামা! আমি যে তোমাকে একখানা ঢাল দিয়েছিলাম, তা কি করলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার চাচা আমেরের সাথে আমার সাক্ষাত হলে, দেখলাম তিনি নিরস্ত্র তার কাছে কোনো হাতিয়ার নেই। অতএব আমি তা তাকে দিয়ে ফেলেছি। সালামা বলেন, আমার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং বললেন, তুমি তো এ ব্যক্তির মতো, যে সর্বপ্রথম বলে, হে আল্লাহ! আমাকে এমন একজন বন্ধু মিলিয়ে দাও, যে হবে আমার নিজের (দেহের) চাইতে আমার কাছে অধিক প্রিয় । সালামা বলেন ঃ পরে মুশরিকরা আমাদের সাথে একটা সন্ধিচুক্তি করার জন্য দূত পাঠিয়ে যোগাযোগ স্থাপন করলো। পরে আমাদের মধ্যে বার বার হাটাহীাটি করলে শেষ পর্যস্ত আমাদের সাথে একটা সন্ধি চুক্তি সম্পাদন হয়ে গেলো । সালামা বলেন $ আমি ছিলাম তাল্হা ইবনে উবাইদুল্লাহ্‌ (রা)-এর খাদেম । আমি তার ঘোড়াকে পানি পান করাতাম ও তার গায়ের ধুলাবালি পরিষ্কার করতাম এবং তার খেদমত করতাম, এর বিনিময়ে আমি তার খাদ্য থেকেই খাওয়া দাওয়া করতাম । আর আমার পরিবার-পরিজন ও মাল-সম্পদ যা ছিলো তা আন্মাহ তাআ'লা ও তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ছেড়ে রাখলাম । সালামা বলেন, মন্কাবাসীদের সাথে আমাদের সন্ধি-চুক্তি হয়ে গেলে, আমরা পরস্পর পরস্পরের সাথে মিলেমিশে চলতে লাগলাম । (ঠিক এ সময় একদিন) আমি

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।