11000://1512070101.4/010101655.00]17 ৩০২ সহীহ মুসলিম বলার অনুমতি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা, বলো। এরপর মুহাম্মাদ ইবনে মাস্লামা কা'ব ইবনে আশ্রাফের কাছে গিয়ে প্রথমে পারস্পরিক কিছু কথাবার্তা আলোচনা করলো। পরে বললেন, এ লোকটি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে শুধু সাদৃকা চায় । আসলে সে আমাদেরকে সর্বদা জ্বালাতন ও বিরক্ত করছে। তার কথা শুনে কা'ব ইবনে আশ্রাফ বললো, আরে এখনই বা জ্বালাতনের কি দেখেছো? আল্লাহর কসম! অচিরেই সে তোমাদেরকে উৎপীড়নে অতিষ্ঠ করে তুলবে । মুহাম্মাদ ইবনে মাস্লামা বললেন, সে যা-ই হোক, আমরা তো তাকে মেনে নিয়েছি । শেষ পর্যন্ত ফল কি দীড়ায় তা না দেখে এখনই তাকে পরিত্যাগ করা ভালো মনে করি না। অতঃপর তিনি বললেন, আমি আজ আপনার কাছে কিছু খাদ্যের জন্যে এসেছি । তখন কা'ব ইবনে আশ্রাফ বললো, আচ্ছা, খণতো পেয়ে যাবে । তবে বন্ধক হিসেবে কি রাখবে? মুহাম্মাদ ইবনে মাস্লামা বললেন, আচ্ছা, আপনি কি জিনিস বন্ধক চান? সে বললো, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো । জবাবে মুহাম্মাদ ইবনে মাসলামা বললেন £ আপনি হলেন আরবের সবচেয়ে সুন্দর-সুষ্রী ব্যক্তি। সুতরাং আপনার কাছে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখা কি মানায়? তখন সে বললো, আচ্ছা, তাহলে তোমাদের সন্তানদেরকে আমার কাছে বন্ধক রাখো । তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকেই বা কি করে বন্ধক রাখা যায়? কেননা পরবর্তী সময়ে লোকেরা সুযোগ পেয়ে তাদেরকে খোটা দিয়ে তিরস্কার করবে যে, মাত্র এক বা দু* ওয়াসাক খাদ্যের জন্যে তোমাদেরকে বন্ধক রাখা হয়েছিল। কাজেই এটাও আমাদের জন্যে অপমানজনক বৈ কিছুই নয়। বরং আমরা আমাদের “লামাহ' তরবারী আপনার কাছে বন্ধক রাখতে পারি। সে বললো, হা, এটা দিতে পারো। তখন মুহাম্মাদ ইবনে মাসলামা পরে হারেস, আবু আবৃস ইবনে জাব্র ও আব্বাদ ইবনে বিশ্র (রো) প্রমুখকে সঙ্গে নিয়ে যাবার ওয়াদা করে চলে আসলেন । অতঃপর তীরা রাতের বেলায় গিয়ে তাকে (কা'ব ইবনে আশ্রাফকে) ডাকলেন। সে ডাক শুনে তাদের কাছে নেমে আসলো । রাবী সুফিয়ান বলেন, আমর ইবনে দীনার ছাড়া অন্যান্য বর্ণনাকারী এ হাদীসের মধ্যে এতটুকু কথা বলেছেন যে, কা*বের স্ত্রী তাকে বললো, এ ডাকে যেন রক্তের গন্ধ আছে বলে মনে হচ্ছে। তখন কা'ব বললো, ওটা কিছুই না। ভাই মুহাম্মাদ ইবনে মাসলামা এবং দুধ ভাই আবু নায়েলা* আমাকে ভাকছে। বস্তুতঃ খান্দানী ও অভিজাত ব্যক্তিকে রাতের বেলায় বর্শাবিদ্ধ করার জন্যে ডাকলেও তার ডাকে সাড়া দেয়া উচিত । এদিকে মুহাম্মাদ ইবনে মাসলামা (সাথে যে দু'জনকে নিয়েছিলেন তাদেরকে) বলেছিলেন যে, যখন কা'ব ইবনে আশ্রাফ আসবে তখন আমি (একটা উসিলা করে) আমার হাত তার মাথা পর্যন্ত পৌছাতে চেষ্টা করবো । সুতরাং যখন দেখবে যে, আমি তাকে কাবু করে আয়ত্তে এনে ফেলেছি, তখন তোমরা তার কাজ শেষ করে দেবে (অর্থাৎ দেহ থেকে তার মাথাটা আলাদা করে ফেলবে)।
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।