Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ সহীহ মুসলিম 11000://15120701701.4/010101655.00]17 বিদ্রপাত্বক দোষ চাপাতে থাকলো । অথবা হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়লো। আমি দীড়িয়ে তা দেখছিলাম! কিন্তু আমার করার কিছুই ছিলো না"। হায়! যদি আমার কিছু করার শক্তি থাকতো২ তাহলে আমি রাসূলুল্সাহ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ওপর থেকে ওটা সরিয়ে দিতাম! এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রইলেন, তিনি মাথা তুলতে পারছিলেন না। অবশেষে কেউ গিয়ে ফাতিমাকে সংবাদ দিলো । তিনি এসেই তার পিঠ থেকে ওটা সরালেন। ফাতিমা ছিলেন তখন কচি বয়সের ছোট্ট একটি মেয়ে। তিনি ওসব পাষপগ্ডদেরকে লক্ষ্য করে কিছু গালি-গালাজ করলেন । যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করে মাথা তুলে দীড়ালেন, তখন আওয়ায বুলন্দ করে উচ্চস্বরে সে সব পাপীষ্ঠের জন্য বদ-দু“আ করলেন। বস্তুতঃ তার স্বাভাবিক-অভ্যাসও এই ছিলো যে, যখন তিনি কোনো কিছু দু'আ করতেন, তখন তিনবার দু'আ করতেন আর যখন কোনো কিছু চাইতেন তখন তা চাইতেনও তিন বার । অতঃপর তিনি তিনবার বললেন! হে আল্লাহ! তুমি কুরাইশদেরকে পাক্ড়াও করো । ওরা যখন তার আওয়ায শুনতে পেলো যে, তিনি তাদের জন্য বদ-দু'আ করছেন, তখন তাদের হাসি-ঠান্টা সব থেমে গেলো এবং তার এ বদ-দু'আ ৰা অভিশাপ শুনে ভীত হয়ে পড়লো । (কেননা এ শহরে এ জায়গায় দু'আ কবুল হয়, বৃথা যায় না) তারা ভীষণভাবে ঘাবড়ে গেলো । অতঃপর তিনি নাম ধরে বদ-দু“আ করলেন £ “হবে ওয়ালীদ ইবনে উক্বা, উমাইয়া ইবনে খালাফ এবং উক্বা ইবনে আবু মুআইতকে পাকড়াও করো”। তিনি সপ্তম ব্যক্তির নামও উন্মেখ করেছিলেন। কিন্তু আমি (বর্ণনাকারী) তা ভুলে গেছি।৩ ইবনে মাসউদ (রা) বলেন, সেই মহান সত্তার কসম! যিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দীন দিয়ে পাঠিয়েছেন, তিনি যে সকল লোকদের নাম নিয়েছিলেন, আমি তাদের প্রত্যেককে বদরের অন্ধকার কৃপে টেনে এনে নিক্ষেপ করতে এবং তাদেরকে সেখানে পড়ে থাকতে দেখেছি । এঁতিহাসিক ইবনে ইস্হাক বলেছেন, এ হাদীসে “ওয়ালীদ ইবনে উক্বা” নামটি ঠিক নয়।৪ (বরং বুখারীর রেওয়ায়েত অনুযায়ী ওয়ালীদের পিতার নাম ছিলো “উত্বা” অর্থাৎ ওয়ালীদ ইবনে উত্বা) স্ীকা $ ১. সে পাষণ্ডের নাম ছিলো উক্বা ইবনে আবু মুআইত। ' ২. প্রকৃতপক্ষে ইবনে মাসউদ ছিলেন এমন এক গোত্রের লোক যিনি আবু জাহল ও তার সঙ্গীদের ক্রিয়া-কর্মের প্রতিবাদ করা বা বাধা দেয়া নিজের জন্যেও নিরাপদ মনে করেননি । অথবা তিনি এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন যে, আজ যদি আমার কাছে দলবল সমর্থক থাকতো, তাহলে আমি বাধা দিতাম । অথবা যদি আমার খান্দান মজবুত হতো তাহলে তাদেরকে নিয়ে বাধা দিতাম, ইত্যাদি। ৩. সপ্তম ব্যক্তিটির নাম ছিলো উমারা ইবনে ওয়ালীদ ইবনে মুগীরা। ৪. সমস্ত বিশেষজ্ঞ আলেমের একমত্য যে, উক্ত ওয়ালীদ ইবনে উক্বা ইবনে আবু মুআইত বদর যুদ্ধের সময় ছিলো ছোন্ট শিশু, মক্কা বিজয়ের সময়ও সে পূর্ণ বালেগ হয়নি।

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।