11000://15120701701.4/010101655.00]17 ২৭৮ সহীহ মুসলিম লোকেরা তোমরা নিজেদের (সিদ্ধান্তের) ক্রটি উপলব্ধি করো।* কেননা আমরা হুদাইবিয়ার সন্ধির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম ৷ যদি যুদ্ধের প্রয়োজন দেখা দিতো তবে আমরা অবশ্যই যুদ্ধ করতাম । পরে তা সন্ধিচুক্তির মাধ্যমে মীমাংসা হয়, যে চুক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুশরিকদের মধ্যে সম্পাদিত হয়েছিলো । এ সময় উমার ইবনুল খাত্তাব (রা) এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, হে আল্লাহর রাসূল! আমরা কি হকের এবং তারা কি বাতিলের অনুসারী নয়? তিনি বললেন, হা । উমার বললেন, _ আমাদের নিহতগণ কি জান্নাতে এবং তাদের নিহতগণ কি জাহান্নামে যাবে না? তিনি বললেন, হাঁ । তখন উমার বললেন, তাহলে আমরা ইসলামের ব্যাপারে এসব ইতরদের নিকট অপমানজনকভাবে দুর্বলতা দেখাবো কেন? আর আমাদের ও তাদের মাঝে আল্লাহর তরফ থেকে কোন একটি ফায়সালা না হতেই বা আমরা এমনিই ফিরে যাবো কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র! নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল । আল্লাহ আমাকে কখনো ধ্বংস করবেন না। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জবাবে উমার নিজের মনকে প্রবোধ দিতে পারলো না। ক্ষোভে বিহ্বল হয়ে আবু বাক্র (রা)-এর নিকট গেলেন এবং বললেন, হে আবু বাক্্র আমরা কি ন্যায়ের এবং তারা কি অন্যায় ও বাতিলের অনুসারী নয়? তিনি জবাবে বললেন, হা । তিনি আরো বললেন, আমাদের নিহতগণ কি বেহেশতে এবং তাদের নিহতগণ কি দোযখে যাবে না? উত্তরে তিনি বললেন, হী । তাহলে আমরা 'দীন ইসলামের ব্যাপারে ওদের নিকট এতো হীন ও অপমানজনকভাবে দুর্বলতা দেখাবো কেন? আমাদের ও তাদের মাঝে আন্নাহ্র পক্ষ থেকে কোনো একটা ফায়সালা না হতে কেনই বা আমরা এমনিই ফিরে যাবো? উমারের কথা সব শুনে আবু বাক্র (রা) বললেন, হে খাসতবের পুর! নিশ্চই তিনি আল্লাহর রাসূল। আল্লাহ্ তাকে কখনো ধাংস করবেন না।** বর্ণনাকারী বলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের : ওপর সূরা. “ফাতাহ্' নাযিল হলো। তখন তিনি উমার (রা)-এর কাছে লোক পাঠিয়ে তাঁকে সামনে রেখে সূরার আদ্যোপান্ত পাঠ করে শোনালেন। এবারও তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! এ (সন্ধিচুক্তিটা) কি বিজয়? তিনি বললেন, হা, এটা বিজয়। এবার উমারের মনে প্রশান্তি আসলো এবং সন্তুষ্টচিত্তে ফিরে আসলেন। টীকা £* সিফ্ফীনের যুদ্ধে মুয়াবিয়ার পক্ষ থেকে “সালিশ' নিযুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটিয়ে খলিফা নিযুক্ত করার প্রস্তাব আসলে, আলীর সমর্থক অনেকেই তা মেনে নিতে অপ্রস্তুত এবং এর বিরোধিতাও করেছিলেন । এ প্রসঙ্গে সাহ্ল ইবনে হুনাইফ হুদাইবিয়ার সন্ধি চুক্তির প্রসঙ্গ টেনে বললেন, সে চুক্তিনামার পক্ষে আমরা রাজী ছিলাম না। বরং রাসূলের প্রতি বিরক্তি বোধ প্রকাশ করে এর বিরোধিতাই করেছিলাম অনেকেই । যদিও চুক্তিটা আমাদের মতের বিরুদ্ধে হয়েছে, কিন্তু পরিণাম ছিল তার অতি উত্তম ও কল্যাণকর । কাজেই এখানেও আমাদের সিদ্ধান্তে অটল থাকা উচিত হবে না । 'সালিশী" প্রস্তাবটা মেনে নেওয়া হবে শ্রেয়।
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।