Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15120701701.4/010101655.00]17 সহীহ মুসলিম ২৭৫ 055 3০৩ ৩8085 08 (95 5০০৮ এ ০ এ 4২6 এএ১০৫০ ৪৪৮২। বারাআ' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ শরীফের নিকট (প্রবেশপথে) বাধাপ্রাপ্ত হলেন, তখন মন্কাবাসীদের সাথে এই শর্তে একটি চুক্তিপত্র সম্পাদন করলেন যে, “তারা (মুসলমানরা) তথায় (মক্কায়) তিনদিন অবস্থান করবে । তাদের পরিবার-পরিজন যারা মক্কায় আছে কাউকে সাথে করে নিয়ে যেতে পারবে না এবং তাদের সাথে আগত কেউ যদি মন্কায় থেকে যেতে চায় তাতে বাধা সৃষ্টি করতে পারবে না।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা)-কে বললেন, এ চুক্তিনামার শর্তগুলো আমাদের মধ্যে লিখে দাও। তিনি লিখতে শুরু করলেন £ “বিসমিল্লাহির রাহমানির রাহীম- পরম দয়ালু-দাতা আল্লাহ্‌র নামে আরম্ত করলাম । এটা সেই চুক্তিনামা যা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে লিখা হচ্ছে।” এ কথার পর মুশরিকরা আপত্তি তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, যদি আমরা তোমাকে “আল্লাহর করতাম । কাজেই তা লিখা যাবে না। বরং লিখো, “আবদুল্লাহর পুত্র মুহাম্মাদ । তখন তিনি আলী (রা)-কে তা মুছে ফেলার নির্দেশ দিলেন। উত্তরে আলী রো) বললেন, আল্লাহর কসম তা হতে পারে না। আমি তা মুছতে পারবো না। অতঃপর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, যে জায়গায় উক্ত শব্দটি লিখা হয়েছে, সে জায়গাটি আমাকে দেখিয়ে দাও! আলী (রা) তা দেখিয়ে দিলে, নবী (সা) নিজ হাতে তামুছে দিলেন এবং সে স্থানে লিখে দিলেন, “ইবনে আবদুল্লাহ্‌'- আবদুল্লাহর পুত্র ৷ পরে তিনি মক্কায় প্রবেশ করে তথায় তিন দিন অবস্থান করলেন।” তৃতীয় দিন অতিবাহিত হবার প্রাক্কালে কুরাইশরা আলী (রা)-কে বললো, এটা তোমার সঙ্গীর দেয়া শর্তের শেষ দিন। সুতরাং তাকে মক্কা ত্যাগ করে চলে যাবার আদেশ করো । আলী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে. তাদের কথাটি জানালে, তিনি বললেন, হী, আমরা চলে যাবার প্রস্তুতি নিচ্ছি। অতঃপর তিনি মক্কা ত্যাগ করলেন। ইবনে জানাব তার বর্ণনায় “তাবানাকা'-এর স্থলে “বাইয়া*নাকা' বলেছেন। টীকা ৪* ইতিহাস-প্রসিদ্ধ কথা হলো যে, হুদাইবিয়ার চুক্তিতে যে তিন দিন মক্কায় অবস্থানের কথা উল্লেখ হয়েছে, তা পরবর্তী বছরের জন্য, এবার নয়, এবং ঠিক সে চুক্তি মোতাবেক সামনের বছরই নবী (সা) আসছেন। কিন্তু এখানে যে ঘটনা উল্লেখ হয়েছে তা উমরাতুল কাজার কথা, যা দ্বিতীয় হিজরীতে সংঘটিত হয়েছে। বর্ণনাকারী সংক্ষিপ্ততার জন্যেই এ কথাটি বলেননি।

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।