Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15120701801.4/010101655.00]17 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ তুলেও চায় না। ওহী আসার জবাবে তারা বললেন, হে আল্লাহর রাসূল! এই তো আমরা উপস্থিত আছি। তিনি বললেন, তোমরা মন্তব্য করেছিলে যে, “ব্যক্তিটিকে স্বদেশ-প্রেম ও স্বজনগ্রীতিই পেয়ে বসেছে।” তারা বললো, অবশ্যি এমন কথা কেউ বলেছে । তিনি বললেন, তা কখনো না, আমি আল্লাহর বান্দাহ্‌ ও তার রাসূল! আল্লাহ ও তোমাদের দিকেই হিজরত করেছি। আমার জীবন তোমাদের জীবনের সাথে এবং আমার মৃত্যু তোমাদের মৃত্যুর সাথে জড়িত। (তার কথা শুনে) তারা (আনসারীগণ) ক্রন্দনরত অবস্থায় তার সম্মুখ আসলো এবং নিজেদের উদ্ভট উক্তি স্বীকার করে বললো, আল্লাহর কসম, আমরা যা উক্তি করেছি তা আল্লাহ্‌ ও তার রাসূলের প্রতি কার্পণ্য ছাড়া কিছুই নয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এ স্বীকারোক্তিকে গ্রহণ করে তোমাদের দুর্বলতাটিকে মাফ করে দিয়েছেন । আবু হুরায়রা বলেন, পরে লোকেরা আবু সুফিয়ানের গৃহের দিকে অগ্রসর হয়ে সেখানে আশ্রয় নিলো এবং নিজেদের ঘরের দ্বার বন্ধ রাখলো ।** বর্ণনাকারী বলেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আস্ওয়াদের কাছে এসে তাতে চুমু খেলেন, অতঃপর বাইতুল্লাহ শরীফের (তাওয়াফ) প্রদক্ষিণ করলেন, পরে বাইতুল্লাহুর এক পাশে রক্ষিত একটি মূর্তির কাছে গেলেন। মুশরিকরা এটার (ইবাদত) পূজা-অর্চনা করতো । আবু হুরায়রা বলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ধনুক ছিলো এবং তিনি সে ধনুকের এক প্রান্ত ধরে রেখেছিলেন । যখন মূর্তিটির নিকটে আসলেন তখন ধনুক দ্বারা মূর্তির চোখ ফুঁড়ে দিতে লাগলেন এবং বলতে থাকলেন, “সত্য সমাগত, অসত্য অপসারিত” । পরে তাওয়াফ সমাপন করে সাফা পর্বতের ওপর উঠলেন এবং বায়তুল্লাহ্‌ _ শরীফের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দু'হাত উত্তোলন করে আল্লাহর ইচ্ছানুযায়ী দু'আ কামনা করলেন। টীকা $* আনসারীরা ধারণা করেছিলো, সম্ভবতঃ আল্লাহর নবী মক্কাতেই থেকে যাবেন, আর মদীনায় যাবেন না। কিন্তু রাসূলের জবাবে তাদের ভুল ভাঙলো। ** ইমাম মালিক, আহমাদ ও আবু হানিফা বলেন ঃ মন্কা যুদ্ধ দ্বারাই বিজয় হয়েছে। যদি তা না হতো তাহলে আবু সুফিয়ান এ আশংকা প্রকাশ করতো না যে, “আজ কি কুরাইশকে নিপাত করা হবে”? অথবা যে অস্ত্র ছেড়ে দেবে, আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, নিজের গৃহের দ্বার বন্ধ রাখবে, সে নিরাপদ। এ ঘোষণারও আদৌ প্রয়োজন হতো না। কিছু ইমাম শাফেয়ীর মতে মন্কাসন্ধিচুকতির মাধ্যমে বিজয় হয়েছে। 5৬:55 5 ০৬০৬ চি, টি পাত ৩১১১১৮ 1-5221101 নিন তি আগ ভগ পা 016,419 065172- ১.০ ৯২ ০ 45068 ৬4৭)

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।