Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

1013://119111901.//010101695.00 সহীহ মুসলিম ২৬৭ (এবং তারাও সকলে উপস্থিত হলেন) অতঃপর আবু হুরায়রা (রা) আমাদের উদ্দেশ্যে বললেন, হে আনসার সম্প্রদায়! আমি নিশ্চয়ই আপনাদের সংক্রান্ত হাদীস বর্ণনা করবো। অতঃপর তিনি মক্কা বিজয়ের আলোচনা শুরু করলেন । তিনি বর্ণনা করেছেন : অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় এসে পৌছালেন। মক্কার দু'দিকের এক দিকে যুবাইর (রো)-কে এবং অপরদিকে খালিদ রো)-কে (সৈন্যসহ) পাঠালেন । আর আবু উবাইদাহ্‌ (রা)-কে পাঠালেন যুদ্ধের বর্মবিহীন পদাতিক সেনাদলের ওপর নেতা করে। সুতরাং তারা মক্কা উপত্যকার সমভূমির পথ ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম স্বয়ং পরিচালনা করলেন একটি সেনাদল। আবু হুরায়রা (রা) বললেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেই আমাকে দেখে বললেন, আবু হুরায়রা! আমি জবাব দিয়ে বললাম, এই তো আমি উপস্থিত আছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তিনি বললেন, “আমি আনসারদেরকে চাই” বর্ণনাকারী শাইবান ব্যতীত অন্যেরা বর্ধিত বর্ণনা করেছেন ঃ “আনসারদেরকে আমার কাছে ডাকো" । তারা সবাই একত্রিত হলো । অপরদিকে কুরাইশ ও তাদের সাহায্যকারী বিভিন্ন গোত্রের লোক একত্রিত হয়েছিলো । মুসলমানেরা বললো, আমরা আনসারীদেরকে আমাদের আগে রাখবো, যদি তারা জরী হয়, তখন তাদের সাথে আমরাও অংশীদার হবো । আর যদি তারা বিপদের সম্মুখীন হয় তখন তারা আমাদের কাছে যা (সাহায্য) চায়, আমরা তাই দেবো । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কুরাইশ ও তাঁদের সাহায্যকারী বিভিন্ন গোত্রের বিরাট এক জামায়াতকে দেখছো । অতঃপর তিনি দুই হাতের ওপর আর এক হাত রেখে ইঙ্গিত করলেন। (অর্থাৎ তোমরা এদেরকে কুচি কুচি করে কেটে টুকরো করে ফেলো) পরে বললেন, অবশেষে তোমরা সবাই আমার সাথে সাকা পর্বতে একত্রিত হও । আবু হুরায়রা বলেন, আমরা এভাবেই রওয়ানা হলাম । ফলে আমাদের যে কেউ যাকে ইচ্ছা করতো তাকে হত্যা করতে পারতো । কিন্তু কেউই আমাদের মুকাবিলায় আসলো না। এমন সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান এসে বললো, হে আল্লাহ্‌র রাসুল! তাহলে কি আজ কুরাইশদের এ তাজা সবুজ ফসল এভাবেই বিনষ্ট করা হবে? অর্থাৎ কুরাইশদের কি সমূলে নিধন করা হবে?) তাহলে তো আজিকার পর আর কুরাইশ নামে কেউই অবশিষ্ট _ থাকবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, “যে ব্যক্তি আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে সে নিরাপদ |” এ ঘোষণা শোনার পর আনসারী একে অন্যকে বললো, লোকটি রোসুলু্াহ সাল্লাল্লাহু আলাইহি ও়াসারাম)-কে তো স্বদেশপ্রেম এবং স্বজনপ্রীতিই উদ্বুদ্ধ করে ফেলেছে ।* আবু হুরায়রা (রা) বলেন, এমন সময় অহী নাধিল হলো । বস্তুতঃ অহী যখন নাষিল হতে থাকে তখন আমাদের থেকে গোপন থাকে না। (বরং তার অবস্থা থেকেই আমরা বুঝতে পারি।) ফলে ওহী নাযিল হওয়ার প্রাক্কালে, এবং তা শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।