Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

২৬৪ সহীহ মুসলিম 11000://15120701701.4/010101655.00]17 কৃষ্ণবর্ণের গোলামও ছিলো, লোকেরা তাকে ধরে নিয়ে আসলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে আবু সুফিয়ান ও তার সঙ্গীদের সম্পর্কে জিজ্ঞসাবাদ করলে সে বললো, আবু সুফিয়ান সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তবে এ যে আবু জাহ্‌ল, উত্বা, শাইবাহ্‌ ও উমাইয়া ইবনে খালাফ- (তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে) তাদের সন্বন্ধে বলতে পারি। যখন সে এ কথা বললো, তখন সাহাবারা তাকে পিটালো, এবার সে বললো, হা, আমাকে বলতে দিন। আমি আপনাদেরকে আবু . সুফিয়ান সম্পর্কে সংবাদ দিচ্ছি। যখন তারা তাকে পিটানো বন্ধ করে আবু সুফিয়ান সম্পর্কে জিজ্ঞেস করলো, তখন সে বললো, আবু সুফিয়ান সম্বন্ধে আমি কিছুই জানি না, কিন্তু আবু জাহ্‌ল উত্বা শাইবা ও উমাইয়া ইবনে খালাফ লম্বন্ধে বলতে পারি। সে যখন আবারও এ একই কথা বললো তখন তারা পুনরায় মারধর করলো । এ সময় রাসূলুল্লাহ সাল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম দীড়িয়ে নামায পড়ছিলেন। যখন তিনি উক্ত লোকটির সাথে সাহাবাদের এ আচরণ দেখলেন তখন তাড়াতাড়ি নামায শেষ করলেন এবং বললেন, সেই মহান সত্তার শপথ করে বলছি ধার হাতে আমার প্রাণ! যখন সে সত্য বলে তখন তোমরা তাকে পিটাচ্ছো, আর যখন সে মিথ্যা বলে তখন তোমরা তাকে ছেড়ে দিচ্ছো।** বর্ণনাকারী বলেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অমুকের মৃত্যুর জায়গা, এখানে অমুকের লাশ পড়বে- এ বলে তিনি যমীনের বিভিন্ন স্থানে হাত রেখে চিহ্নিত করলেন। বর্ণনাকারী বলেন, (যুদ্ধশেষে) দেখা গেলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে জায়গায় হাত রেখে চিহ্নিত করেছেন এসব নিহত কাফিরদের লাশ কোনটি চিহিত স্থানের একটুও এদিকে সেদিক পড়েনি । টীকা $* আবু বাক্র ও উমার (ো)-এর কথার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন একটা গুরুত্ব এ জন্যে দেননি যে, তারা উভয়ই ছিলেন মুহাজির । আনসারীরা যদিও নিজ নিজ বাড়িঘরে থেকে আমাদের সাহায্য করছে, বহিরাক্রমণ থেকে মদীনাকে হেফাযত করছে, কিন্তু মদীনার বাইরে গিয়ে যুদ্ধ-জিহাদ করার জন্যে তারা বাইয়াত তো করেনি । এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে পরীক্ষা নিতে চাচ্ছেন যে, সিভিল নগরে বাবরি রীরাবার রারনানার উত্তরই দিয়েছে। ** রাখালটি যে আবু সুফিয়ান ও তার সঙ্গীদের সম্পর্কে অবগত ছিল না এটাই সত্য ছিলো । কিন্তু মারের ভয়ে, 'হা বলছি' বলেছিলো । এটা ছিল মিথ্যা । আর আবু জাহল ও তার সঙ্গীদের সম্পর্কে সে সত্য সত্য সংবাদ দিলো। অথচ সাহাবারা তা মিথ্যা মনে করলেন । মুসলমানরা যদিও আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিলো তার বিপরীত । বলতে গেলে বদর যুদ্ধ কুরাইশদের পাজর ভেঙ্গে দিয়েছে। এক আবু সুফিয়ান ছাড়া সমস্ত নামকরা নেতা-সর্দার সেদিন বদর প্রান্তরে ধরাশায়ী হলো । আর যুদ্ধের পূর্বে কার লাশ কোন জায়গায় পড়বে- আল্লাহর নবী যে যে স্থান চিহিতি করেছিলেন, তার কিঞ্চিতও ব্যতিক্রম হয়নি। এটা ছিলো আল্লাহর নবীর আর এক মু'জিযা।

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।