11000://19121101601.4010101695.001া) সহীহ মুসলিম ২৫৫ ৪৪৬৩। কাসীর ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রা) বলেন, আব্বাস (রা) বলেছেন $ হুনাইনের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম । এবং আমি ও আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আবদুল মুস্তালিব সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ঘিরে ছিলাম যে, আমরা কখনো তার থেকে পৃথক হইনি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার ছিলেন একটি সাদা রং-এর খচ্চরের ওপর । কারওয়াতা ইবনে নুফাসাতুল হিযামী নামক এক ব্যক্তি তা তাকে উপটৌকন করেছিল । (কিন্তু বুখারীর বর্ণনায় রয়েছে যে, 'আইলার' শাসক তা দান করেছিল ।) মুসলমান আর কাফির উভয় দলের মুকাবিলা শুরু হলে মুসলমানরা ময়দান থেকে পৃষ্টপ্রদর্শন-পূর্বক পালিয়েছিলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরকে হাঁকিয়ে তাড়িয়ে যথারীতি কাফিরদের দিকে এগিয়ে যেতেই রইলেন । আব্বাস (রা) বলেন, আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের লাগাম এ উদ্দেশ্যে ধরে রাখলাম যেন ওটা এদিক ওদিক ছুটাছুটি করতে না পারে। আর আবু সুফিয়ান ধরে রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিন-পোষ বা গদি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে লক্ষ্য করে বললেন, হে আববাস ! “সামুরার সঙ্গীদেরকে' আহ্বান করো ।১ আব্বাস (রা) বলেন, তিনি ছিলেন একজন উচ্চকণ্ঠ ব্যক্তি । তিনি বলেন, পরে আমি “সামুরার নীচে বাইয়েত গ্রহণকারী বন্ধুরা কোথায়” বলে খুব উচ্চস্বরে চিৎকার দিলাম। তিনি বলেন, আল্লাহর কসম! যখন তারা আমার আওয়াজ শুনতে পেলো তখন তারা এমনভাবে দৌড়ে ফিরে এসে জড় হলো যেমন গাভী তার বিচ্ছিন্ন সন্তানের কাছে ফিরে যায়।২ তারা সকলে এই তো আমরা উপস্থিত! এই তো আমরা উপস্থিত! বলে (পুনরায় রণক্ষেত্রে) এসে সমবেত হলো। ইবনে আব্বাস (রো) বলেন, পুনরায় মুসলমানরা কাফিরদের সাথে মুকাবিলায় যুদ্ধে লিপ্ত হয়ে গেলো। ওদিকে আনসারীরা, হে আনসার সম্প্রদায়! হে আনসারগণ! বলে ডাকাডাকি করলো । আব্বাস বলেন, অতঃপর আমি “বনী হারিস ইবনুল খায্রাজ' গোত্রের লোকদের আহ্বান করে আমার চিৎকার বন্ধ করলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠের ওপর থেকে ঘাড় উচু করে তাদের (মুসলমানদের) যুদ্ধের দৃশ্য অবলোকন করলেন। দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে বলে ওঠলেন, “এখন যুদ্ধের আগুন অতি চমৎকারভাবে প্রজ্ক্লিত হয়েছে । আব্বাস রো) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কংকর হাতে নিয়ে কাফিরদের মুখের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন ৪ “মুহাম্মাদ সান্নান্নাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, তোমরা পরাজয় বরণ করো ।” আব্বাস বলেন, আমি রণক্ষেত্রের দিকে তাকিয়ে দেখলাম, যুদ্ধ তার স্বাভাবিক গতিতেই চলছে। তিনি বলেন, আল্লাহর কসম! তাদেরকে
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।