11000://15120701701.4/010101655.00]17 সহীহ মুসলিম ২৫১ সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হুকুম দেন। সমস্ত কথোপকথনের পর রোম সম্রাট বললেন, তৃমি যা বলছো, তা যদি সত্য হয় তবে তিনি সত্যই নবী! আমি অবশ্যই জানতাম তিনি আবির্ভাব হবেন। কিন্তু তিনি তোমাদের মধ্যে আগমন করবেন সে ধারণা কোনোদিন করিনি । যদি আমি আশা করতে পারতাম যে, তার সাথে সাক্ষাত করতে পারবো তাহলে তার সাক্ষাতকেই আমি সর্বাধিক প্রিয় মনে করতাম । আর যদি আমি তার কাছে থাকতাম তাহলে তার পা দু'খানা ধুয়ে দিতাম । আমি নিশ্চিত যে, অচিরেই আমার পায়ের নীচের জায়গা তার অধিকারে চলে যাবে। আবু সুফিয়ান বলেন ঃ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পত্রখানা (দেহীয়া কাল্বীর মারফত) পাঠিয়েছিলেন, তা আনতে বললেন। তিনি তা পাঠ করলেন। তাতে লিখা ছিলো ৪ “দয়ালু ও দাতা আল্লাহর নামে । আল্লাহর বান্দাহ্ ও রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোমের শাসনকর্তা হিরাক্লার (হিরাক্লিয়াস) নিকট । সঠিক পথের অনুসারীর ওপর শীস্তি বর্ধিত হোক । অতঃপর আমি আপনাকে ইসলামের আহ্বান জানাচ্ছি। ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকবেন। তাতে আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। তবে যদি আপনি (এ আহ্বানে) সাড়া না দেন, তাহলে রোম সাম্রাজ্যের কৃষককুলের (সাধারণ প্রজাদের) পাপের বোঝা আপনাকেই বইতে হবে । (আন্মাহর বাণী) “হে কিতাবের অনুসারীগণ!২ এমন একটি কথার দিকে ফিরে এসো, যা আমাদের ও তোমাদের মধ্যে সমান । আর তা হলো এই, আমরা কেউ এক আল্লাহ্ ছাড়া অন্য কারো ইবান্জত করবো না এবং তার সাথে কোনো কিছুকেই শরীক করবো না৷... এ কথা যদি তারা না মানে তবে তাদেরকে বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে, আমরা মুসলমান (আল্লাহ্র অনুগত)” পর্যন্ত । আবু সুফিয়ান বলেন, যখন হিরাক্লা* তাঁর বক্তব্যের পর পত্রপাঠ শেষ করলেন, তখন লোকেরা চিৎকার করতে শুরু করলো এবং এক পর্যায়ে হৈ চৈ ও হস্টগোল বৃদ্ধি পেলো । এ স্রময় নির্দেশ দেয়া হলে আমাদেরকে সেখান থেকে বের করে দেয়া হলো । আবু সুফিয়ান বলেন, যখন আমরা ওখান থেকে বের হলাম তখন আমি নির্জনে আমার সঙ্গীদের বললাম, আবু কাব্শার ছেলের (মুহাম্মাদ সা.) কাজ অনেক বিস্তৃত হয়ে পড়েছে।৩ অর্থাৎ তার ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে) তাকে তো দেখুছি বনুল আস্কার৪ (রোমের বাদ্শা)ও ভয় করে ।. আবু সুফিয়ান বলেন, তখন থেকে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেলো যে, তার (নবী সা.) কাজ অচিরেই বিজয় লাভ করবে । অবশেষে আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন । টীকা £ ১. কূপ থেকে পানি তুলতে রশির দুদিকে বালতির ন্যায় দু'টি পাত্র বাধা থাকে সাধারাণতঃ ওটাকে বলা হয় (ঢোল)। একবার একজন একদিক থেকে, আর একবার অন্যজন অপরদিক থেকে পানি পেয়ে থাকে । ফলে একদিক খালি হয় অন্য দিক ভরতি হয় ৷ এখানে যুদ্ধের ফলাফলও তাই । কখনও নবী (সা) জয়লাভ করতেন, আবার কখনও কাফিররা জয়ী হতো।
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।