Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://15121701701.4/010101655.00]17 ২৫০ সহীহ মুসলিম তাকে খাটো করার ব্যাপারে এ শেষোক্ত কথাটি ব্যতীত তার বিরুদ্ধে অন্য কিছু বলা আমার পক্ষে সন্ভব হয়নি। তিনি জিজ্ঞেস করলেন, তার বংশের কোনো ব্যক্তি ইতিপূর্বে কি এ ধরনের কথা বলেছে? আমি বললাম, না। (আবু সুফিয়ান বলেন, আমার সাথে হিরাক্লার কথাবার্তা শেষ হলে) তিনি দোভাষীকে বললেন, আবু সুফিয়ানকে বলো £ আমি তোমাদের মধ্যে তার (নবী সা) বংশমর্যাদা সম্পর্কে জানতে চাইলে, তুমি বললে, তিনি তোমাদের মধ্যে উচ্চবংশজাত । বস্তুতঃ এরূপই নবীদেরকে তাদের জাতির উচ্চবংশেই পাঠানো হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তার বাপ-দাদা বা পূর্বপুরুষদের মধ্যে কেউ বাদ্‌শা ছিলো কি না? তুমি বললে, না। এখন আমি বলি যদি তার পূর্বপুরুষদের কেউ রাজা-বাদ্‌শাহ থাকতো, তবে আমি বলতাম, সে এমন এক ব্যক্তি যে তার পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে চায়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, প্রভাবশালী বিত্তবান সন্তান্ত লোকেরা তার অনুসরণ করছে, না কি দুর্বল ও বিস্তহীনরাই তারা অনুসরণ করছে? তুমি বললে, দুর্বল লোকেরা । আসলে এরূপ এ কথার নেবুয়াতের দাবী করার) পূর্বে তার প্রতি মিথ্যা বলার অপবাদ দিতে কি? তুমি বললে, না। অতএব আমি বুঝলাম, তিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করেন, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলেন- এরূপ হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার দীনকে গ্রহণ করার পঞ্ইথেকে বীতশ্রদ্ধ হয়ে কেউ তা পরিত্যাগ করেছে কি? তুমি জবাব দিয়েছো, না। বস্তুত ঈমানের স্বাদ যখন হৃদয়ের গভীরে পৌছে, তার দীপ্তি-সজীবতা অন্তরে মিশে গেলে, তখন এরূপই হয়। আমি তোমার কাছে জানতে চেয়েছি, তাদের খ্যা বাড়ছে না কমছে? তুমি বলেছো, বৃদ্ধি পাচ্ছে। ঈমান এভাবেই বৃদ্ধি হতে হতে পূর্ণতায় পৌছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা কি কখনো তার সাথে লড়াই করেছো, বা তিনি তোমাদের সাথে লড়াই করেছেন? তুমি বলেছো, হা । তোমাদের ও হাতে গিয়েছে। এভাবেই রাসূলগণ পরীক্ষিত হন এবং পরিণাম তাদেরই অনুকূলে হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি কি ওয়াদা-চুক্তি ভঙ্গ করেন? তুমি বলেছো, না। ঠিকই, নবীগণ কখনও ওয়াদা ভঙ্গ করেন না। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমাদের মধ্যে কেউ কি ইতিপূর্বে এ ধরনের কথা বলেছে? তুমি বললে, না। আমি বলেছি, যদি তোমাদের মধ্যে কেউ ইতিপূর্বে এ কথা বলে থাকতো তাহলে আমি বলতাম, লোকটি পূর্বকথিত একটি কথারই অনুবৃত্তি করছে। আবু সুফিয়ান বলেন, অতঃপর হিরাক্লা আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো দেখি, তিনি তোমাদেরকে কি কি কাজ করার আদেশ করে থাকেন? আমি বললাম, তিনি

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।