11000://15121771801-/010107955-00]া1' সহীহ মুসলিম ২৪৯ বলেন, কুরাইশদের একটি দলসহ আমাকে সম্রাটের দরবারে ডাকা হলো । হিরাক্লার রাজসভায় আমরা প্রবেশ করলে আমাদেরকে তার সম্মুখেই বসালেন। এবার তিনি (দোভাষীর মাধ্যমে) জিজ্ঞেস করলেন, আচ্ছা বলোতো! যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবী করে তোমাদের মধ্যে বংশের দিক থেকে কে তার নিকটতম? আবু সুফিয়ান বলেন, বললাম, আমি । (তিনি আমার চাচাত ভাই, উক্ত কাফেলায় আমি ব্যতীত বনী আবৃদে মানাফ গোত্রের আর একটি লোকও ছিলো না।) তখন তিনি বললেন, এই ব্যক্তিকে আমার নিকট সামনে বসাও। অতঃপর আমার সঙ্গীদেরকে আমার পেছনে রেখে আমাকে তার সম্মুখেই বসিয়ে দিলো। এরপর তিনি তার দোভাষীকে ডাকলেন এবং তাকে বললেন, তাদেরকে (কাফেলার সবাইকে) বলো, আমি এ ব্যক্তিকে (আবু সুফিয়ানকে) এ ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো, যে নিজেকে নবী বলে দাবী করে । যদি সে (আবু সুফিয়ান) মিথ্যা বলে, তাহলে তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে প্রতিবাদ করবে । আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম! যদি এ ব্যাপারে লজ্জাবোধ না করতাম যে, (আমি মিথ্যা বললে) আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী হিসেবে জানবে, তাহলে আমি (তার প্রশ্নের জবাবে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার পক্ষ থেকে কিছু মিথ্যা বলতাম । (সুতরাং আমি সেদিন সত্য কথাই বলেছি।) অতঃপর হিরাক্লা তার দোভাষীকে বললেন £ তাকে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে নবী দাবীদার লোকটির বংশমর্ধাদা কিরূপ? আমি বললাম, তিনি আমাদের মধ্যে উচ্চবংশীয়। তিনি জিজ্ঞেস করলেন, তার বাপ-দাদা বা পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদৃশাহ ছিলো? আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে এই কথা বলার পূর্বে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করতে পেরেছো? আমি বললাম, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলোতো! বিভ্তবান ও প্রভাবশালী লোকেরা তার অনুসারী হচ্ছে, না-কি দুর্বল ও বিত্তহীন লোকেরা? আমি বললাম, দুর্বল ও বিত্তহীনরা । তিনি বললেন, এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কমছে? আমি বললাম, না কমছে না, বরং দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তার দীনকে গ্রহণ করার পর কেউ কি অসম্তুষ্ট ও বীতশ্রদ্ধ হয়ে তা পরিত্যাগ করেছে? আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, (অতীতে) কোনো সময় তোমরা কি তার বিরুদ্ধে আর তিনি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? আমি বললাম, হা । তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের ও তার যুদ্ধের ফলাফল কি? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি তোলার ন্যায় ।১ কখনও আমরা বিজয়ী হয়েছি, আবার কখনও তিনি বিজয়ী হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তিনি ওয়াদা বা চুক্তি ভংগ করেন কিনা? আমি বললাম, না, তবে আমরা বর্তমানে তার সাথে একটা সন্ধিচুক্তিতে আবদ্ধ আছি। জানি না তিনি এ সময়ে কি করবেন? (অর্থাৎ আমরা আশংকা করছি যে, তিনি ভঙ্গ করবেন।) আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম! ৩২--
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।