২৩৮ সহী জি 11000://1512070101./010101655.00]17 ৪৪৪৮। আয়েশা (রা) থেকে বর্ণিত। খন্দকের যুদ্ধে সা'দ (রা) আহত হয়েছিলেন। (হীব্বান) ইবনে আরিকা নামক কুরাইশ গোত্রের এক ব্যক্তি তার দুই বাহুর মধ্যবর্তী রগে তীর বিদ্ধ করেছিলো । তাকে নিকটে রেখেই সেবা-শুশ্রাধা বা পরিচর্যা করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তীর জন্যে একটি তাবু খাটিয়ে দিয়েছিলেন । (কাফিরদের সম্মিলিত বাহিনী পরাজয়ের গ্রানি নিয়ে চলে গেলে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে ফিরে এসে অস্ত্রশস্ত্র রেখে গোসল করে মাথার ধুলোবালি সাফ করেছেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে বললেন ৪ আপনি অস্ত্রশস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহর কসম! আমরা (ফেরেশতারা) এখনও অস্ত্র রাখিনি । ওদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে এক্ষুণি বের হয়ে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোথায়? জিব্রাইল (আ) ইয়াহুদী বনী কুরাইযা গোত্রের দিকে ইংগিত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের সাথে যুদ্ধ করলেন। (অর্থাৎ তাদেরকে অবরোধ করলেন) অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোন ফায়সালা মেনে নেয়ার শর্তে দুর্গ থেকে বেরিয়ে আসলো । কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচার-ফায়সালার ভার সা*দের ওপর অর্পণ করলেন । তখন তিনি (সা"দ) বললেন £ঃ তাদের ব্যাপারে আমার ফায়সালা হলো £ তাদের মধ্যে যুদ্ধোপযোগী সব পুরুষকে হত্যা করা হবে, শিশু ও নারীদেরকে বন্দী করা হবে এবং তাদের সব সম্পদ (মুসলমানদের মধ্যে) বন্টন করা হবে। টীকা $ মদীনার ইয়াহুদী বনী কুরাইযার সাথে নবী (সো)-এর চুক্তি ছিলো যে, বাইরের কোন শক্র কর্তৃক মদীনা আক্রান্ত হলে মদীনার অধিবাসী ইয়াহুদী ও মুসলমান সবাই মিলে নিজ নিজ ব্যয়ে যৌথভাবে মদীনাকে রক্ষা করবে এবং শত্রুকে প্রতিহত করবে । কিন্তু আহ্যাব বা খন্দক যুদ্ধের সময় বনী কুরাইযা গোত্র সে চুক্তি তো পালন করেইনি, বরং চুক্তি ভংগ করে কাফিরদের সাথে মিলিত হয়ে মুসলমানদের ধ্বংস ও নির্মূল করার এক সর্বনাশ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিলো । . বদর ও ওহুদ যুদ্ধ ছাড়াও মুসলমানদের সাথে আরো বহু ছোট বড় যুদ্ধ সংঘটিত হওয়ার পর গোটা আরবের ইসলামের দুশমন শক্তি, বিশেষ করে কুরাইশ নেতৃবৃন্দ ও মদীনা থেকে বিতাড়িত বনী কাইনুকা ও বনী নাধীর ইয়াহুদী গোত্রছয়ের নেতারা বুঝতে পারলো যে, মদীনার ইসলামী শক্তির বিরুদ্ধে এককভাবে আরবের কোনো গোত্রের পক্ষে তাদেরকে ধ্বংস করা সম্ভব নয় । তাই এসব শক্র গোত্রসমূহের নেতৃবৃন্দ সমগ্র আরবের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ শক্তি নিয়ে মদীনার ক্ষুদ্র মুসলিম শক্তিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলো। সুতরাং মক্কার কুরাইশ ও মদীনা থেকে বিতাড়িত ইয়াহুদী গোত্রের নেতারা আরবের বিভিন্ন গোত্রে সফর করে একটি সম্মিলিত বাহিনী নিয়ে ৫ম হিজরীর শাওয়াল মাসে মদীনা আক্রমণ করে । এ অভিযানে শত্র সৈন্য ছিলো প্রায় দশ বার হাজার ৷ আর মুসলমানের সংখ্যা ছিলো মাত্র তিন হাজার । কাফেররা পরিখার সম্মুখীন হয়ে যুদ্ধে সহজ বিজয়ের সম্ভাবনা না দেখে, তারা মুসলমানদের সাথে সন্ধিচুক্তিতে আবদ্ধ মদীনার ইয়াহুদী বনী কুরাইযাকে উক্ত চুক্তি ভঙ্গ করে তাদের সাথে একযোগে মুসলমানদের ওপর আক্রমণের কুমন্ত্রণা দান করলো । ইয়াহুদী মানসিকতা তাদের এ পরামর্শ গ্রহণ করলো । কিন্তু নবী (সা)-এর তীক্ষু সমর কৌশলের দরুন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গেলো । এসময় একরাতে তুমুল ঝড়ঝঞ্চা ও বৃষ্টির কারণে কুরাইশরা তাবু তুলে যুদ্ধ না করেই ফিরে যেতে বাধ্য হলো । মদীনার আকাশ শক্রমুক্ত হলো । এ জন্যে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই যোহরের নামাযের সময় জিবরাইল (আ) এসে বনী কুরাইযাকে
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।