Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

101110://19191701101.4/0101017895-00117 সহীহ মুসলিম ২২৯ লাশের স্তূপ তারা একত্রিত করলো । অতঃপর জনৈক আনসারী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমরক্ষেত্রের ঘটনা বর্ণনা করলে, তিনি বললেন, তুমি সত্যিই বলেছো, ওটা তৃতীয় আসমানের সাহায্য । বর্ণনাকারী বলেন, সেদিন (বদর যুদ্ধে) মুসলমানরা সন্তর জন মুশ্রিককে হত্যা এবং সত্তরজনকে বন্দী করেছিলেন । আবু যুমাইল বলেন, ইবনে আব্বাস রো) বলেছেন £ যখন মুসলমানরা কুরাইশদেরকে বন্দী করে নিয়ে আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আবু বাক্র ও উমার (রা)-এর সঙ্গে পরামর্শ করে.তাদের অভিমত জানতে চাইলেন এবং বললেন ওসব কয়েদীদের ব্যাপারে আপনাদের মতামত কি? জবাবে আবু বাক্র (রা) বললেন, হে আল্লাহর নবী! ওরা সবাই আমাদের চাচাত ভাই ও স্বগোত্রীয়, তাই আমি মনে করি, তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করা হোক। ফলে একদিকে কাফিরদের ওপর আমাদের সামরিক শক্তি বৃদ্ধি পাবে। অপরদিকে হয়তো অচিরেই আল্লাহ তাদেরকে ইসলামের হেদায়েত দান করবেন। অতঃপর রাসূলুল্লাহ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার (রা)-কে লক্ষ্য করে তার অভিমত জানতে চেয়ে বললেন, হে ইবনুল খাত্তাব ! তোমার মত কি? জবাবে তিনি বলেন, আমি বললাম (আবু বাক্র যা বলেছেন) আল্লাহর কসম, তা হতে পারে না হে আল্লাহর রাসূল! আবু বাক্রের মতের সাথে আমি একমত নই। আমি মনে করি যদি আমাদেরকে ক্ষমতা বা অধিকার দেয়া হয় তাহলে আমরা তাদের সকলের ঘাড় সংহার করে দেবো । সুতরাং আলী (রা)-কে অধিকার দিন তিনি (তার ভাই) আকীল থেকে বুঝাপড়া করে নেবে এবং তিনিই তার ঘাড় সংহার করবেন, আর আমি উমারকে আমার নিকটতম অমুক সম্পর্কে অধিকার দিন, আমি তার ঘাড় সংহার করবো! কেননা তারা হচ্ছে কৃফরের সংগঠন এবং তাদেরই নেতা বা সরদার । উমার বলেন) কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাক্র যা বলেছেন সে দিকেই ঝুঁকে পড়লেন বা তা সমর্থন করলেন, আর আমি যা বললাম তা সমর্থন করলেন না। পরদিন যখন আমি গেলাম, দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বাক্র (রা) উভয়ে এক জায়গায় উপকঝিষ্ট । কিন্তু দু'জনই কীদছেন। আমি বললাম হে আল্লাহর রাসূল! অনুগ্রহপূর্বক আমাকে বলুন, আপনিই বা কেন কাদেন আর আপনার সঙ্গীই বা কেন কীদছেন? যদি আমি পারি তাহলে আমিও কীদবো, আর যদি আমার কাদা না আসে, অন্তত আপনাদের উভয়ের কীদার দরুন আমিও কীদার ভান করবো । উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসব কয়েদীদের থেকে মুক্তিপণ হিসেবে মাল নেয়ায় তোমার সাথীদের ওপর যে বিপর্যয় নেমে আসছে সে জন্যে আমি কীদছি। বস্তুতঃ তাদের ওপরের আযাব ও শাস্তি এ বৃক্ষটির চেয়ে অতি নিকটে আমার সম্মুখে তুলে ধরা হয়েছে। বর্ণনাকারী বলেন (এ কথাগুলো বলার সময়) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই একটি বৃক্ষ ছিল। অতঃপর আল্লাহ তায়ালা নিম্নের আয়াতটি নাধিল করলেন। আল্লাহর বাণী ঃ দেশে সম্পূর্ণভাবে শক্র নিপাত না করা

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।