11000://15120701701./010101655.00]17 ২২৮ সহীহ মুসলিম চে (৮১১০ ৭:০1 454! ১৮3৩ ০৪ টিটি বি চর তত চেরি ৭0৮5 ৪৪৩৮। আবদুল্লাহ ইবনে আব্বাস রো) বলেন, উমার ইবনুল খাত্তাব (রা) আমাকে বর্ণনা করে বলেছেন যে, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বাহিনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তারা ছিলো এক হাজার এবং তার সঙ্গীদের সংখ্যা ছিলো তিনশ' উনিশ ব্যক্তি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে মুখ করে দু'হাত উত্তোলন করে আবেগ-জড়িত কণ্ঠে, উচ্চস্বরে তার রব্কে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ্! আমি তোমাকে তোমার প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির দোহাই দিয়ে আরাধনা করছি। তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা পূরণ করো! হে আমার মা"বুদ! তুমি আমাকে যে ওয়াদা দিয়েছিলে, তা এক্ষুণি বাস্তবায়িত করো । হে আমার প্রভু! যদি তুমি চাও মুষ্টিমেয় মুসলমানদের এ দল মুশরিকদের হাতে পরাজয় বরণ করুক, তাহলে এ মাটির পৃথিবীর ওপর আর কেউ তোমার ইবাদাত করবে না। তিনি এই অবস্থায় অনবরত তার রবৃকে ডাকতে লাগলেন, এবং এমনভাবে হাত দু*খানা উচু করে কেবলামুখী হয়ে তীর প্রভুকে ফরিয়াদ জানাতে থাকলেন যে, অবশেষে তার দু'কাধের ওপর থেকে চাদরখানা খসে নিচে পড়ে গেলো। ঠিক এমন সময় হযরত আবু বাক্র (রা) এসে চাদরখানা তুলে নিয়ে তার কাধের ওপর ঢেলে দিলেন, অতঃপর পেছন থেকে তীকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী! যথেষ্ট হয়েছে। কেননা আপনি আপনার রবের কাছে একান্ত কাকুতি-মিনতি করে প্রার্থনা করেছেন । সুতরাং আপনার প্রভু আপনার সাথে যে ওয়াদা করেছেন অনতিবিলম্বেই তিনি তা পূরণ করবেন। এ প্রসঙ্গে মহা ক্ষমতাবান আল্লাহ নাধিল করলেন £ “আর স্মরণ করো “সই সময়ের কথা, যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করেছিলে । তিনি তোমাদের ফরিয়াদের জবাবে বললেন, আমি তোমাদের সাহায্যার্থে পরপর এক হাজার ফেরেশৃতা পাঠাবো” । ফলে আল্লাহ ফেরেশতা দ্বারা তার নবীকে সাহায্য করেছেন। বর্ণনাকারী আবু যুমাইল বলেন, একদিন ইবনে আব্বাস (রো) আমাকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন ঃ যুদ্ধক্ষেত্রের দৃশ্য এ ছিলো যে, সেদিন কোনো এক মুসলমান এক এমনি সময় হঠাৎ সে ওপর থেকে একটি চাবুকের আঘাতের শব্দ শুনতে পেলো । আরো সে শুনতে পেলো কোনো অশ্বীরোহীর শব্দ। সে বলছে “আক্দিম হাঈযুম”।* পরক্ষণেই দৃষ্টি ফিরিয়ে দেখলেন, তার সম্মুখে যে মুশরিকটি এতক্ষণ দৌড়াচ্ছিল সে নিহত অবস্থায় চিৎ হয়ে পড়ে আছে। তাকিয়ে দেখলেন, তার নাক কাটা এবং মুখমণ্ডল ক্ষতবিক্ষত, যেমন কোনো ব্যক্তির চাবুকের আঘাতে এমনটি হয়ে থাকে । এ অবস্থার বহু নিহত
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।