২২৪ সহীহ মুসলিম 11000://15120701701.4/010101655.00]17 6435০410545 এত 544544 4০% 0414১ ৪৪৩২। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রী “আয়েশা (রা), উরওয়া ইবনে যুবাইরকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা (রা) খলিফা আবু বাক্র (রা) এর কাছে এসে “ফাঈ” বা বিনা যুদ্ধে লব্ধ সম্পদ যা আল্লাহ তার রাসূলের অধিকারে ও মালিকানায় অর্পণ করেছিলেন এবং তিনি ওফাতের সময় তা পরিত্যাগ করে গিয়েছিলেন, তা থেকে উত্তরাধিকারী হিসেবে অংশ বন্টন করে দেয়ার জন্যে দাবী করেন। আবু বাক্র রো) তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমরা নেবীগণ) পরিত্যক্ত সম্পদের কোনো উত্তরাধিকারী রেখে যাই না। যা কিছু সম্পদ রেখে যাই তা সাদকা হিসেবে গণ্য হবে। তার এ উত্তরে ফাতিমা ক্ষুব্ধ হলেন। বর্ণনাকারী উরওরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে . তিনি. (ফাতিমা) ছয় মাস জীবিত ছিলেন। (এ ছয় মাস তিনি আবু বাক্রের সাথে সম্পর্ক ছিন্ন রেখেছিলেন।) আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার, ফাদাক এবং সাদকা হিসেবে মদীনাতে যা-কিছু পরিত্যাগ করে গিয়েছিলেন, ফাতিমা আবু বাক্রের কাছে সেগুলো থেকে তার অংশ বরাবরই দাবী করতেন। কিন্তু আবু বাক্র (রা) তা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন । বরং আবু বাক্র রো) বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এমন কোন ক্ষুদ্র আমলও আমি পরিত্যাগ করতে পারি না। কেননা আমি তার কোনো কাজ বা নির্দেশ যদি পরিত্যাগ করি, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবো বলে আমার আশংকা হয়। তবে মদীনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ্কা বা ওয়াক্ফকৃত সম্পদ খলিফা উমার রো) আলী ও আববাস (রা)-কে প্রদান করেছিলেন । কিন্তু পরে এক সময় আলী (রা) আব্বাসের উপর প্রভাব বিস্তার করে উক্ত সম্পদের ওপর একক অধিকার স্থাপন করে নেন। যেদ্দরুন এক সময় খলিফা উমারের কাছে তাদের ঝগড়ার নালিশ পৌছলে, তিনি তা মীমাংসা করে দেন।) আর খাইবার ও ফাদাকের সম্পদ খলিফা উমার স্বীয় তহবিলে বা তত্বাবধানে রেখেছিলেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দু'টি ওয়াক্ফকৃত সম্পদ বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভূত প্রয়োজনে ব্যয়িত হতো, এ কারণেই এগুলোর ব্যবস্থাপনার দায়িত্ সমকালীন খলিফার এখ্তিয়ারভুক্ত থাকবে । বর্ণনাকারী উরওয়া বলেন, সেই দু' এলাকার সম্পদ এখন পর্যন্ত ওয়াক্ফকৃত সম্পদ হিসেবে বিদ্যমান আছে। .
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।