০০ //151211501.4/0101017655.00117 সহীহ ফুসলিম ২২১ (রা)-এর নিকট এ বলে পাঠালেন যে, অনুগ্রহপূর্বক আপনি আমাদের কাছে আসুন, তবে আপনার সাথে কাউকে আনবেন না। অর্থাৎ উমার (রা) যেন আপনার সঙ্গে না আসে, কেননা আলী (রা) উমার ইবনুল খাত্তাবের উপস্থিতিকে অপছন্দ করতেন। কিন্তু আবু বাক্র রো) আলীর আহ্বানে সাড়া দিতে উদ্যত হলে উমার আবু বাক্রকে বললেন, আল্লাহর শপথ! হে আমীরুল মু'মিনীন! আপনি একাকী সেখানে যাবেন না। কিন্তু আবু বাক্র দৃঢ়তার সাথে বললেন, সম্ভবত তারা এতোদিন যা করেনি অচিরেই তা করবে অর্থাৎ বাইয়েত করে নেবে এবং তাদের থেকে খারাপ আচরণের আশংকা করি না। সুতরাং আল্লাহর শপথ! আমি নিশ্চয়ই তাদের কাছে যাবো । এ বলে আবু বাক্র (রা) একাকীই তাদের কাছে প্রবেশ করলেন। অতঃপর আলী ইবনে আবু তালিব (রা) আল্লাহকে সাক্ষী করে শপথের সাথে বললেন £ হে আবু বাক্র! নিশ্চয় আমরা আপনার ব্যক্তিত্ব ও মর্যাদা সম্পূর্ণ অবহিত। আল্লাহ তা'আলা আপনাকে যে জ্ঞান-প্রজ্ঞা দান করেছেন. তাও আমাদের কাছে স্বীকৃত। আল্লাহ আপনাকে যে কল্যাণ (খেলাফত) দান করেছেন তাতে আমাদের কোনো রকম হিংসা-বিদ্বেষ নেই, তাতে আমরা কোন প্রকার কুষ্ঠাও বোধ করি না। তবে কথা এতটুকু যে, খলিফা নিযুক্তির ব্যাপারে আমাদের প্রতি অবিচার করা হয়েছে। কেননা রাসূলুল্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আপনজন হিসেবে, তার দাফন-কাফন ক্রিয়া সম্পাদন করার দায়িত্ব আমাদের ওপরই অর্পিত হয়েছিলো । (আমরা নিকটতম আপনজনেরা একদিকে শোকে মৃহ্যমান- ভারাক্রান্ত, অপরদিকে তীর দাফন-কাফনে লিপ্ত। কিন্তু আপনারা ছিলেন তখন খেলাফত নিয়ে ব্যস্ত । আমরা (আহলে বাইত) কি এ ব্যাপারে একটু জিজ্ঞাসার যোগ্যও ছিলাম না?) এতক্ষণ আলী (রো) আবু বাক্রকে কথাগুলো বলে যাচ্ছেন, আর আবু বাক্রের অবস্থা এ ছিলো যে তার দু'নয়ন বিরামহীনভাবে অশ্রু প্রবাহিত করতে লাগলো । আলীর (রা) কথা শেষ হলে, অতঃপর যখন আবু বাক্র রো) কথা বলতে শুরু করলেন, তখন তিনি বললেন, সেই মহান সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ! আমার আপন আত্মীয়-স্বজনের সম্পর্কের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার নৈকট্য আমার কাছে অধিক প্রিয়, তবে আমার ও আপনাদের মধ্যে এ যে সম্পদ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে এই ঃ আমি সত্য ও ন্যায় থেকে একটুও বিচ্যুত হতে পারবো না এবং আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে যা করতে দেখেছি তা সামান্যটুকু বর্জনও করতে পারবো না। : বরং আমি তাই করবো যা তিনি করে গিয়েছেন । অতঃপর আলী (রা) আবু বাক্র রো)-কে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা এবার যেতে পারেন । বাইয়াতের ব্যাপারে আগামীকাল অপরাহ্নের অঙ্গীকার রইলো । অতঃপর আবু বাক্র (রা) যোহরের নামায পড়ে মিন্বারের ওপর আরোহণ করলেন এবং কালেমা
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।