11000://1512070101./010101655.00]17 ২২০ সহীহ মুসলিম $. 6৮ ০ পপ ৮% ভ ঠ. ৩০৮৮5 ০৫ ও (554 550 9৪ 3 0 4৮559, চিনি ৮1১৩ ৪4 এ ১2852008520 ৪8৪৩০ । উরওয়া ইবনে যুবাইর (রা) থেকে বর্ণিত । আয়েশা (রা) তাকে এ সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহিতা ফাতিমা (রা) আবু বাক্র (রা)-এর কাছে দূত পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঈ বা বিনা যুদ্ধে লব্ধ সম্পদ মদীনায়, ফিদাক উপত্যকায় এবং খাইবার এলাকায় গনীমাতের . এক পঞ্চমাংশের অবশিষ্ট (ওফাতের সময়) যা সম্পত্তি পরিত্যাগ করে গিয়েছিলেন তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীরাস বা উত্তরাধিকারিণী হিসেবে দাবী করে প্রার্থনা জানান। উত্তরে আবু বাক্র (রা) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নেবীগণ) কোনো উত্তরাধিকারী রেখে যাই না। আমরা যা-কিছু পরিত্যাগ করে যাই তা সাদ্কা হিসেবে পরিগণিত হবে । অবশ্য মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ উক্ত সম্পদ থেকে কেবলমাত্র খাবার ভোগের অধিকারী হবেন। আল্লাহর কসম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উক্ত সম্পদের ব্যবহারে যে নীতি অবলম্বন করেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সাদ্কাকৃত মালের মধ্যে নতুন কোন নীতি বা ফায়সালা দিতে পারবো না। বরং আমি উক্ত সম্পদের মধ্যে সে নীতিই অবলম্বন করবো যে নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন (আয়েশা রা. বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার, ফিদাক এবং সাদ্কা হিসেবে মদীনাতে যা-কিছু পরিত্যাগ করে গিয়েছিলেন, ফাতিমা আবু বাক্রের কাছে সেগুলো থেকে বরাবরই তার অংশ দাবী করতেন । কিন্তু আবু বাক্র তা থেকে সামান্য কিছুও ফাতিমাকে দিতে অস্বীকৃতি জানালেন। এতে ফাতিমার মনোকষ্ট হলো। তিনি আবু বাক্রের ওপর রাগাবিত হলেন । এমনকি তিনি আবু বাক্রের সাথে সম্পর্কও ছিন্ন করে ফেললেন এবং এদ্দরুন ফাতিমা মৃত্যু পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখেননি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ফাতিমা মাত্র ছয় মাস জীবিত ছিলেন। আর যখন তিনি ইন্তিকাল করলেন তখন তার স্বামী আলী ইবনে আবু তালিব (রা) তাকে রাত্রেই দাফন করেছেন এবং তিনিই তার জানাযা পড়িয়েছেন। অথচ আবু বাক্র রো)-কে একটু সংবাদও দেয়া হয়নি। আর যতদিন হযরত ফাতিমা জীবিত ছিলেন, আলী (রা) ছিলেন মানুষের কাছে বিরাট ব্যক্তিত্সম্পন্ন মর্ধাদাশীল। কিন্তু ফাতিমার ওফাতের পর তিনি মানুষের কাছে কিছুটা খাটো হয়ে গেছেন। অতঃপর তিনি আবু বাক্র রো)-এর সাথে একটা পরস্পর সমঝোতা ও বাইয়াত করার সুযোগ খুঁজছিলেন। কারণ বিগত এই ক'*মাস তিনি বাইয়াত করেননি । পরে তিনি আবু বাক্র
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।