Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ সহীহ মুসলিম 11000://15121701701.4/010101655.00]17 দিলেন, হা, তিনি তাই বলেছেন। এরপর উমার (রা) বললেন, আমি এ বিষয়ে আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, এ “ফাঈ" (বিনা যুদ্ধে লব্ধ সম্পদ)-এর একটি.জিনিস বিশেষভাবে তার রাসূলের জন্যে নির্দিষ্ট করে দিয়েছেন, যা অপর কাউকে প্রদান করেননি । এরপর তিনি এ আয়াত পাঠ করলেন ঃ “আল্লাহ তার রাসূলকে ফাঈ হিসেবে (বিনাযুদ্ধে) যা কিছু প্রদান করেছেন, তা আল্লাহ ও তার রাসূলের জন্য নির্ধারিত” । বর্ণনাকারী বলেন ঃ তিনি আয়াতের সম্মুখের অংশ পাঠ করেছেন কিনা তা আমার জানা নেই। পরে তিনি বললেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাধীর থেকে প্রাপ্ত সম্পদ আপনাদের মধ্যেই বন্টন করেছেন। আল্লাহর শপথ! তিনি আপনাদেরকে বাদ দিয়ে এককভাবে এ মাল গ্রহণ করেননি বা এককভাবে কেবল আপনাদেরকে প্রদান করেননি । বরং এর থেকে আপনাদের সবাইকে দিয়েছেন এবং সবার মধ্যেই বন্টন করেছেন । অবশেষে তা থেকে এই পরিমাণ অর্থ অবশিষ্ট আছে। এ সম্পদ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার-পরিজনের পুরো এক বছরের ব্যয় নির্বাহ করতেন এবং এরপরও যা অবশিষ্ট থাকতো তা আল্লাহর মাল অর্থাৎ সাদ্‌কার ন্যায় খরচ করতেন। বস্তুতঃ রাসূলুল্লাহ সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম তার সমগ্র জীবনে এভাবেই আমল করেছেন। আমি সে মহান আল্লাহ্‌র শপথ দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করছি, যার আদেশে আকাশ ও পৃথিবী যথারীতি দণ্ডায়মান আছে, আপনারা কি এসব কিছু অবগত আছেন? সবাই বললেন, হা, আমরা অবগত আছি। অতঃপর তিনি আব্বাস ও আলীকে অনুরূপভাবে শপথ দিয়ে জিজ্ঞেস করলেন, যেরূপভাবে উপস্থিত সকলকে শপথ দিয়ে জিজ্ঞেস করেছিলেন- আমি যা কিছু বললাম আপনারা উভয়েও কি তা অবগত আছেন? উভয়ে জবাব দিলেন, হা, অবগত আছি। এরপর উমার (রা) আরো বললেন, পরে যখন আল্লাহ্‌ রাসূলুল্লাহ সান্থাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাত দান করলেন, তখন হযরত আবু বাক্র (রা) এ বলে উক্ত সম্পদের তন্্বাবধানের দায়িত্্‌ বহন করলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিবিক্ত। ফলে তিনি তদনুরূপ কার্য করলেন, যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আর এখন আপনারা উভয়ে একই দাবী নিয়ে এসেছেন। আপনি এসেছেন আপনার ভাতিজার সম্পদের অংশের দাবী নিয়ে, আর ইনি (আলী) এসেছেন তীর শ্বশুরের সম্পদ থেকে স্ত্রীর অংশের দাবী নিয়ে। অথচ আবু বাক্র (রা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমরা (নবীগণ) কোনো উত্তরাধিকারী করে যাই না। বরং আমাদের পরিত্যক্ত সম্পদ যা কিছু থাকে তা সাদ্‌্কা হিসেবে গণ্য হবে । আর এখন আমি আপনাদের উভয়কে দেখতে পাচ্ছি যে, আপনারা তাকে (আবু বাক্রকেও) মনে করে আছেন যে, তিনি ছিলেন (নোউযুবিল্লাহ্‌) মিথ্যাবাদী, পাপী, বিশ্বাসঘাতক ও আত্মসাতকারী; অথচ আল্লাহ জানেন, তিনি ছিলেন এ ব্যাপারে সত্যবাদী, নেককার ও পুণ্যবান, সুপথপ্রাপ্ত এবং হক ও সত্যের অনুসারী । এখন আমি হলাম আবু বাক্রের স্থলাভিষিক্ত । এখন আপনি ও ইনি এসেছেন আমার কাছে,

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।