Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://1512070101./010101655.00]17 সহীহ মুসলিম ২১৫ ৪৪২৭ ইমাম যুহ্রী রো) থেকে বর্ণিত যে, মালেক ইবনে আওস তাকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন উমার ইবনুল খাত্তাব রো) আমার কাছে দূত পাঠালেন। আমি প্রচণ্ড রৌদ্র তাপের সময় তার নিকট গেলাম । গিয়ে আমি তাকে এমন অবস্থায় পেলাম যে, তিনি স্বীয় গৃহে খেজুরের ছোব্ড়ার তৈরী একটা চৌকির ওপর একটি চামড়ার বালিশে ঠেস্‌ দিয়ে উপবিষ্ট আছেন। তিনি আমাকে সম্বোধন করে বললেন, হে মালেক! তোমার গোত্রের কয়েক ঘর লোক (সোহাষ্যপ্রার্থী হয়ে) আমার কাছে আগমন করেছে। আমি তাদেরকে অল্পকিছু মাল দেয়ার নির্দেশ দিয়েছি। সুতরাং ওগুলো তুমি নিয়ে যাও এবং তাদের মধ্যে বন্টন করে দাও । আমি বললাম, হে আমীরুল মু'মিনীন, এ দায়িত্‌ অন্য কারো ওপর অর্পণ করলেই ভাল হতো । তিনি বললেন, হে মালেক! আরে তুমিই নিয়ে যাও না! মালেক বলেন, আমি ওখানে বসেই আছি। ইতিমধ্যে (তার দ্বাররক্ষী) “ইয়ারফা' এসে বললো, হে আমীরুল মু'মিনীন! উসমান, আবদুর রহমান ইবনে আওফ, যুবাঈ ও সা'দ (রা) সাক্ষাতের অনুমতি প্রার্থনা করছে। তাদেরকে কি আসতে দেয়া যায়? উত্তরে উমার (রা) বললেন, হাঁ । তিনি তাদেরকে অনুমতি প্রদান করলে, তারা সবাই প্রবেশ করলেন। কিছুক্ষণ পর দ্বাররক্ষী ইয়ারফা পুনরায় এসে বললো, আব্বাস ও আলী (রা)-এর জন্যেও কি আপনার অনুমতি আছে? তিনি বললেন, হা। তাদেরকেও প্রবেশের অনুমতি প্রদান করলে, তারাও প্রবেশ করলেন। (তারা দু'জন পরস্পর আল্লাহ তার রাসূলকে বনু নাধীর গোত্রের যে সম্পদ বিনা যুদ্ধে দান করেছিলেন, তা নিয়ে ঝগড়া করছিলেন।) অতঃপর আব্বাস (রা) বললেন, হে আমীরুল মু'মিনীন ! আমার ও এই (আলীর দিকে ইংগিত করে) মিথ্যাবাদী, পাপী, বিশ্বাসঘাতক ও আত্মসাতকারীর মধ্যে ঝাগড়ার মীমংসা করে দিন। এ কথা শুনে উসমান ও তার সাথীগণ বললেন, হে আমীরুল মু'মিনীন! তাদের ঝগড়া-বিবাদ মীমাংসা করে পরস্পরের মধ্যে শান্তি দিন। মালেক ইবনে আওস বলেন, আমার তখন ধারণা হলো এদেরকে সুপারিশকারী হিসেবে আগেই তীরা পাঠিয়েছেন । সব শুনে উমার (রা) বললেন, থামুন! আমি সবাইকে সে মহা শক্তিবান আল্লাহর শপথ দিয়ে বলছি, যার নির্দেশে পৃথিবী ও উর্ধজগত যথারীতি ঠিকমত চলছে। আপনারা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা (নবীগণ) কোনো উত্তরাধিকারী রেখে যাই না। আমাদের পরিত্যক্ত সম্পত্তি সাদ্‌কা হিসেবে গণ্য হয় । এর দ্বারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বুঝাননি? তীরা সবাই বললেন, হা, তিনি তাই বলেছিলেন । অতঃপর উমার (রা) আলী ও আব্বাসের দিকে ফিরে বললেন, আমি আপনাদেরকেও সে মহান আল্লাহর শপথ দিয়ে বলছি, যার আদেশে আসমান ও যমীনের সবকিছু ঠিকঠাক চলছে আপনারা উভয়েও এ কথা অবগত আছেন কি?- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমরা (নবীগণ) কোনো উত্তরাধিকারী রেখে যাই না। আমাদের পরিত্যক্ত সম্পত্তি সাদ্‌কা হিসেবে গণ্য হয়। উভয়ে জবাব

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।