11000://1512070101.4/010101655.00]17 ১৯৮ সহীহ মুসলিম গমন না করে। দ্বিতীয়তঃ যে ব্যক্তি গৃহ নির্মাণ করেছে কিন্তু এখনো ছাদ উত্তোলন করেনি এবং যে ব্যক্তি গর্ভিনী বকরী কিংবা উর ক্রয় করে বাচ্চা পাবার জন্যে প্রতীক্ষায় আছে, কিন্তু এখনো বাচ্চা লাভ করেনি, এসব ব্যক্তিও যেন আমার সঙ্গে না যায়। অতঃপর তিনি জিহাদের জন্যে বের হলেন এবং এক জনপদের নিকটবর্তী হলে আসরের নামাযের সময় . হলো অথবা প্রায় আসরের নামাযের সময় হয়ে গেলে তিনি সূর্যকে উদ্দেশ্য করে বললেন, তুমি আল্লাহর নির্দেশমত কাজ করছো (অর্থাৎ সময় অতিক্রম করছো), আর আমিও আল্লাহর নির্দেশমত কাজ করছি, (অর্থাৎ জিহাদে লিপ্ত হয়েছি। অতঃপর তিনি আল্লাহর কাছে কায়মনে ফরিয়াদ করলেন) হে আল্লাহ! তুমি কিছুক্ষণের জন্যে আমার উদ্দেশ্যে তাকে সূর্যকে) থামিয়ে দাও! ফলে বিজয় লাভ করা পর্যন্ত তা থামিয়ে দেয়া হলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তারা ফুদ্ধলন্ধ সম্পদ যা কিছু পেয়েছেন, সবগুলো কুড়িয়ে স্তূপ করলেন । এ জিনিসগুলোকে জ্বালিয়ে দৈয়ার জন্য আগুন আগমন করলো, কিন্তু সেগুলোকে আগুন জ্বালিয়ে দিল না। তখন নবী (আ) বললেন, তোমাদের মধ্যে আত্মসাতকারী আছে। অতএব প্রত্যেক গোত্রের একজন করে লোককে আমার হাতে হাত দিয়ে বাইয়াত করতে হবে । সুতরাং তারা সকলে তার হাতে বাইয়াত করলো । এ সময় একজন লোকের হাত তার হাতের সাথে আট্কে গেলো । তখন তিনি বললেন, তোমাদের গোত্রের মধ্যেই আত্মসাতকারী রয়েছে । কাজেই তোমাদের গোটা গোত্রের লোকেরই আমার হাতে বাইয়াত করতে হবে । তাই তারা তার হাতে বাইয়াত শুরু করলো এবং এভাবে বাইয়াত করার. সময় দু' অথবা তিন ব্যক্তির হাত তার হাতের সাথে আটকে গেলো । তিনি বললেন, আত্মসাতকৃত মাল তোমাদের কাছেই আছে। কেননা তোমরাই আত্মসাত করেছো । এরপর তারা গরুর মাথার ন্যায় একখণ স্বর্ণ বের করে আনলো এবং ময়দানে স্তুপিকৃত মালের মধ্যে রেখে দিলো ৷ এমন সময় আগুন এসে তা জ্বালিয়ে দিলো। এ ঘটনা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের পূর্বেকার কারোর জন্যে এ গণীমাতের মাল-সম্পদ হালাল ছিলো না। পরে আল্লাহ তায়া'লা আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখেই আমাদের জন্যে গণীমাতের মাল হালাল করে দিয়েছেন। | টীকা ঃ পূর্বে নবীদের জন্যে গণীমাতের মাল খাওয়া হারাম ছিল। যুদ্ধ শেষে সমস্ত যুদ্ধল্ধ মাল-সম্পদ যা কিছু পাওয়া যেতো, মাঠে তা স্তূপ করে রাখা হতো । পরে আগুন নেমে তা জ্বালিয়ে ভম্ম করে দিত। যদি আগুন তা না জ্বালায় তখন বুঝা যেতো যে, ওখান থেকে আত্মসাৎ বা খেয়ানত করা হয়েছে, ফলে তাদের জিহাদ কবুল হয়েছে বলে ধারণা করা হতো না। কিন্তু আল্লাহ আমাদের জন্যে তা খাওয়া হালাল করে দিয়েছেন।
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।