Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 06 (boimate com)
/ ৫৩১
📝 লেখা 📖 পিডিএফ

11000://1512070101.4/010101655.00]17 সহীহ মুসলিম ্$ ৪২৭৩ । আবু হুরায়রা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, মুসলমানদের থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো । এ সময় তিনি মসজিদের ভেতরেই ছিলেন। তার কথা শুনে তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর সে সরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মুখ ফিরিয়েছেন, সেদিক থেকে তার সম্মুখে উপস্থিত হয়ে আবারও বললো, হে আন্মাহর রাসূল! আমি যিনা করেছি। এবারও তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। শেষ পর্যন্ত সে চারবার উক্ত কথাটি পুনরাবৃত্তি করলো । যখন সে চারবার স্বীয় দেহের ওপর সাক্ষ্য দিলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কি পাগল?* (অর্থাৎ তুমি কি কাগুজ্ঞানহীন? কারণ তোমার এ কথার পরিণাম তো নিজের ধ্বংসই সুনিশ্চিত) সে বললো, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত? সে বললো, হা । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এ ব্যক্তিকে নিয়ে যাও এবং তাকে পাথর নিক্ষেপ করো । ইবনে শিহাব (র) বলেন, আমাকে এমন এক ব্যক্তি বর্ণনা করেছেন, যিনি জাবির ইবনে আবদুল্লাহ রো)-কে বলতে শুনেছেন। তিনি বলেছেন, উক্ত লোকটিকে যারা পাথর নিক্ষেপ করেছিলো আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম । (মদীনার কবরস্থান “জান্নাতুল বাকী”সংলগ্র) জানাযার নামায পড়ার নিদিষ্ট স্থানে আমরা তাকে পাথর নিক্ষেপ করেছিলাম । কিন্তু যখন তার শরীরে পাথরের আঘাতে অসহ্য যন্ত্রণা হচ্ছিলো তখন সে দৌড়ে পলায়ন করলো । তবে আমরা '“হার্রা*** নামক স্থানে তাকে ধরে ফেললাম এবং সেখানেই তাকে কংকর মেরে নিঃশেষ করে দিলাম | ইমাম মুসলিম রে) বলেন, লাইস ও আবদুর রাহমান ইবনে খালিদ ইবনে মুসাফির, ইবনে শিহাব (র) থেকে উক্ত সিলসিলায় অনুরূপই বর্ণনা করেছেন। টীকা ৪* কোনো লোক স্বজ্ঞানে এমন কাজ করতে পারে না, যার পরিণামে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। সাধারণতঃ এমনটি হওয়া অসন্তব। তাই তিনি তার প্রকৃত অবস্থাটি যাচাই করার জন্য এ কথাগুলো বলেছিলেন। অথবা এও হতে পারে যে, তার ইচ্ছে ছিলো সে যেন তার কথা থেকে ফিরে যায়। কেননা অন্য এক হাদীসে বলা হয়েছে, “যতটুকু সন্ভব দণ্তবিধি প্রয়োগ না করারই নির্দেশ ।' সামান্য পরিমাণে সন্দেহ শাস্তিকে রহিত করে দেয় । প্রকৃত বিচারক তো হচ্ছেন আল্লাহ তায়া*লা । তবুও দুনিয়াতে তা প্রয়োগ করতে তয় কেবলমাত্র শাস্তি-শৃংখলা রক্ষার্থে। তবে গোটা হাদীস থেকে এ সবক শিক্ষাই পাওয়া যায় যে, একজন মুমিনের কাছে পরকালের শাস্তির চেয়ে দুনিয়ার শাস্তি অতীব নগণ্য ধারণা হওয়া উচিত। ** কালো পাথর বিশিষ্ট মরুভূমিকে 'হাররা" বলা হয়। এ পাথরগুলো সাধারণতঃ পিচ্ছিল হয়ে থাকে । ঘোড়ার পাও তাতে পিচ্ছিল খেয়ে যায় । খন্দকের যুদ্ধের সময় তাই এ বিরাট এলাকায় পরিখা খনন করতে হয়নি। অন্য এক হাদীসে বলা হয়েছে $ “আল-মাদীনাতু-বাইনাল হার্রাতাইনে ৷ কাজেই বলা যায়, এটা কুদরতী হেফাযত ব্যবস্থা মদীনার জন্যে । পাভাতা পন্ড ওঠ পাপাশ জর ৮০৬56 পপ ত ১৬ ৪০: :8 মি চি 2 ০০ অটশঠ ১০০ ০৪10 ৩০৮৬০ ০৮ ০৪ ৩: 0) ১০৪ 4৪০৮৪ ১৬--

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।