Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 02 (boimate com)
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

11000://15121701801./010101655.00117 সহীহ মুসলিম ৩০৭ মধ্যে এমন কিছু লোক আছে যারা গণকদের কথায় বিশ্বাস করে । তিনি (রোসুলুল্লাহ একথা শুনে) বললেন ঃ তুমি গণকদের কাছে যেয়ো না। সে বললো £ আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শুভ-অশুভ লক্ষণ নির্ধারণ করে থাকে । তিনি বললেন ঃ এটা তাদের হৃদয়ের বদ্ধমূল বিশ্বাস। এ ব্যাপারে তাদেরকে বাধা দেবেনা । হাদীস বর্ণনাকারী ইবনে সাববাহ বলেছেন, “ফালা ইয়াসুদ্দান্নাকুম” অর্থাৎ তারা যেন তোমাকে বাধা না দেয়। লোকটি বর্ণনা করেছে- আমি আবারও বললাম ঃ তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা রেখা টেনে শুভ-অশুভ নির্ধারণ করে থাকে । রাসূলুল্লাহ (সা) বললেন £ একজন নবী এভাবে রেখা টানতেন। সুতরাং কারো রেখা যদি (নবীর রেখার) অনুরূপ হয় তাহলে কোন দোষ নেই। লোকটি বললো £ আমার একজন দাসী ছিলো। সে উহুদ এবং জাউয়ানিয়া এলাকায় আমার বকরীপাল চরাতো। একদিন আমি হঠাৎ সেখানে গিয়ে দেখলাম তার বকরী পাল থেকে বাঘে একটি বকরী নিয়ে গিয়েছে। আমিও তো অন্যান্য আদম সন্তানের মত একজন মানুষ । তাদের মত আমিও ক্ষোভ ও আবেগতাড়িত হই। তাই (এ ঘটনায় আমি নিজেকে সংবরণ করতে না পেরে) তাকে সজোরে একটি চপেটাঘাত করলাম । এরপর আমি রাসূলুল্লাহ (সা)-এর কাছে আসলাম (এবং সব কথা বললাম) কেননা বিষয়টি আমার কাছে খুব গুরুতর মনে হলো । আমি জিজ্ঞেস করলাম ঃ হে আন্নাহর রাসূল, আমি কি তাকে (দাসী) মুক্ত করে দেবো? তিনি বললেন £ তাকে আমার কাছে নিয়ে আসো । সুতরাং আমি তাকে এনে রাসূলুল্লাহ সো)-এর কাছে হাজির করলাম । তিনি তাকে (দোসীকে) জিজ্ঞেস করলেন £ আন্লাহ কোথায়? সে বললো £ আসমানে । তিনি তাকে জিজ্ঞেস করলেন ঃ (বলতো) আমি কে? সে বললো ঃ আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন $ সে একজন ঈমানদার মেয়ে । তুমি তাকে মুক্ত করে দাও। টীকা $ এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামাযের মধ্যে কেউ কোন ভুল করে ফেললে তখন পর্যস্ত “তাসবীহ' বা তাকবীর পড়ে তার সংশোধন বা সেদিকে তার দৃষ্টি আকর্ষণের কোন ব্যবস্থা বা বিধান ছিলনা । তাই হাদীস বর্ণনাকারী মু'আবিয়া ইবনে সুলামী হাচি প্রদানকারী লোকটির হাচির জবাবে “ইয়ার হামুকাল্লাহ” বললে সবাই তাকে রুষ্ট দৃষ্টিতে দেখতে থাকলো এবং তিনি তখন বিরক্তিভরে তাদেরকে এক্।প করার কারণ জিজ্ঞেস করলে তারা উরুর উপর হাত চাপড়িয়ে তাকে চুপ করিয়ে দিতে চাইলো । এ হাদীস থেকে আরো প্রমাণিত হয় যে, নামাযরত অবস্থায় দুনিয়াবী কোন কথা বলা বা কোন কাজ করা জায়েয নয়। যদিও কেউ কেউ প্রয়োজনবশতঃ দু'একটি কথা বলা জায়েয বলেছেন । তবে এ ব্যাপারে মোটামুটি সর্বসম্মত রায় হলো, নামাযের মধ্যে কোন প্রকার কথা বলা যাবেনা । এ হাদীসটি থেকে আরো যে বিষয়টি জানা যায় তাহলো গণকের কাছে যাওয়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে । কারণ এতে মানুষের ছ্বীন ও ঈমানের সমূহ ক্ষতি হওয়ার সন্তাবনা বিদ্যমান। অন্য একটি হাদীসে তো আরো স্পষ্টভাবে বলা হয়েছে £ যে ব্যক্তি কোন গণকের কাছে গেল এবং তার কথায় বিশ্বাস করলো সে মুহাম্মাদের প্রতি নাধিলকৃত বিধান থেকে দূরে সরে পড়লো । এ হাদীস থেকে শুভ-অশুভ লক্ষণ নির্ধারণ করার ব্যাপারটিও না জায়েয বলে প্রমাণিত হয় । এছাড়ও রেখা টেনে ভালমন্দ নিরূপণ করাও যে না জায়েয তাও এ হাদীস থেকে প্রমাণিত হয় । কারণ এ সবকিছুই মানুষকে অর্থহীন বেহুদা,কাজ ও বিশ্বাসে নিয়োজিত রাখে । অথচ সব রকমের অর্থহীন, অপ্রয়োজনীয় ও অকল্যাণকর

— পৃষ্ঠা ৩১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।