11000://1512170101.4/010101655.00]17 সহীহ মুসলিম ১৮৭ লোকেরা নামায পড়েছে কি? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল! তারা আপনার অপেক্ষা করছে। তিনি বললেন £ আমার জন্য পাত্রে করে পানি রাখ । আমরা তাই করলাম। তিনি ওযু করলেন, অতপর উঠতে গিয়ে বেইশ হয়ে পড়লেন। ইশ ফিরে আসলে তিনি বললেন ঃ লোকেরা কি নামায পড়েছে? আমরা বললাম, না তারা আপনার জন্য অপেক্ষা করছে হে আল্লাহ্র রাসূল । তিনি বললেন £ আমার জন্য পাত্রে পানি রাখ । আমরা তাই করলাম । তিনি ওযু করলেন। অতপর তিনি উঠতে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। হুশ ফিরে আসলে তিনি জিজ্ঞেস করলেন ঃ লোকেরা কি নামায পড়েছে? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! তারা আপনার অপেক্ষা করছে । তিনি বললেন ঃ আমার জন্য পাত্রে করে পানি রাখ। আমরা তাই করলাম । তিনি ওযু করে উঠতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন। অতপর . ইশ ফিরে আসলে তিনি জিজ্ঞেস করলেন £ লোকেরা কি নামায পড়েছে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল! তারা আপনার অপেক্ষায় আছে । আয়েশা রো) বলেন, লোকেরা এশার নামায পড়ার জন্য মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসেছিল। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) আবু বকরের কাছে লোক পাঠালেন। সংবাদ বাহক (আবু বকরের কাছে) এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লোকদের নিয়ে নামায পড়ার নির্দেশ দিয়েছেন। আবু বকর (রা) ছিলেন খুবই নরম দিলের লোক। তিনি বললেন, হে উমার! লোকদের নিয়ে নামায পড় ৷ উমার (রা) বললেন, এজন্য আপনিই অধিক উপযুক্ত। আয়েশা রো) বলেন, এ কয়দিন আবু বকর (রা) নামায পড়ালেন। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ হলেন। তিনি দুইজন লোকের কীধে ভর দিয়ে যোহরের নামায পড়তে বের হলেন । তাদের একজন ছিলেন আব্বাস (রা)। ইতিমধ্যে আবু বকর (রা) লোকদের নিয়ে নামায আরন্ত করে দিয়েছিলেন, আবু বকর (রা) তাকে আসতে দেখে পিছে সরে আসতে উদ্যত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় বললেন ঃ পিছনে হটে এসোনা । তিনি তাদের উভয়কে বললেন ঃ আমাকে তার পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকরের (রা) পাশে বসিয়ে দিলেন । আবু বকর রো) দীড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে নামায পড়লেন এবং লোকেরা আবু বকরের অনুকরণে নামায পড়ল । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই নামায পড়লেন । উবায়দুল্লাহ বলেন, অতপর আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের (রা) কাছে গিয়ে তাকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ সম্পর্কে আয়েশা (রা) যা বলেছেন, আমি কি তা আপনার সামনে পেশ করব না? তিনি বললেন, হ্যা, বল। আমি তার কাছে আয়েশার (রা) দেয়া বিবরণ তুলে ধরলাম । তিনি এর কোন কিছুই অস্বীকার করলেন না। শুধু বললেন, আব্বাসের সাথে যে অপর ব্যক্তি ছিল, তিনি কি তোমাকে তার নাম বলেছেন? আমি বললাম, না। তিনি বললেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু । শ্রদ তা
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।