11000://15181118-8/010101695.00|া নাফে ইবনে জুবাইর ইবনে মুতঈম- আবু শুরাইহ (খুয়াইলিদ ইবনে আমর) আল খুযাঈর (রা) সুত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস বর্ণনা করেছেন। নু'মান ইবনে আবু আইয়্যাশ- আবু সাঈ"দ খুদরীর (রা) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি হাদীস বর্ণনা করেছেন। আতা ইবনে ইয়াধীদ লাইসী- তামীমুদ-দারীর (রো) সূত্রে তার একটি হাদীস বর্ণনা করেছেন । সুলাইমান ইবনে ইয়াসার- রাফে' ইবনে খাদীজের (রো) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস বর্ণনা করেছেন। হুমাইদ ইবনে আবদুর রাহমান হিমইয়ারী- আবু হুরায়রার (রা) সূত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদীস বর্ণনা করেছেন। যে কয়জন তাবেঈর নাম আমরা এখানে উল্লেখ করলাম- তারা সাহাবাদের সূত্রেই হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তারা সাহাবাদের থেকে সরাসরি হাদীস শুনেছেন বলে কোন নির্দিষ্ট বর্ণনার মাধ্যমে জানা যায়নি এবং তাদের পরস্পরের মধ্যে সরাসরি সাক্ষাৎ হয়েছে বলেও কোন প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও এসব হাদীস এবং এর সনদ হাদীস বিশারদদের নিকট সহীহ বলে স্বীকৃত। তাদের কেউ এর কোন একটি বর্ণনাকে যঈফ বলেছেন অথবা বর্ণনাকারী সরাসরি শুনেছেন কিনা তা জ্ুসন্ধান করেছেন বলে আমাদের জানা নেই। কেননা তারা (রোবী এবং মরবী আনহু) একই যুগের লোক হওয়ার দরুন তাদের পরস্পরের মধ্যে সাক্ষাত হওয়াটা সন্তব ছিল। তাই “সরাসরি শুনা এবং সাক্ষাতের” ব্যাপারটি অস্বীকার করা যায় না। তাদের প্রত্যেকের একে অপরের কাছ থেকে হাদীস শুনা বা হাসিল করাও সম্ভব ছিল। কিন্তু আমাদের সমালোচিত ব্যক্তি হাদীসকে খাটো এবং দুর্বল করার জন্য যে কারণ দীড় করিয়েছেন তা বিবেচনার যোগ্যও নয় । কেননা এটা একটা বিদ'আতী মতবাদ এবং তৈরী করা কথা । সালফে সালেহীনের কেউই এরূপ কথা বলেননি । পরবরতীকালের বিশেষজ্ঞরাও এ মত প্রত্যাখ্যান করেছেন। সুতরাং এর দীর্ঘ প্রতিবাদ করার আর কোন প্রয়োজন নেই। সুকাদ্দামা সমাপ্ত
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।