Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

1109://151911182//010121555.00]া1 ইমাম মুসলিম সাথে সাথে মজলিস ত্যাগ করে ঘরে চলে আসেন এবং এই উস্তাদের নিকট হতে শ্রুত ও গৃহীত হাদীসসমূহের পাগ্ুলিপি ফেরত পাঠিয়ে দেন। তিনি এই উত্তাদের সূত্রে হাদীস বর্ণনা করা সম্পূর্ণরূপে ত্যাগ করেন । (আল-হাদীস ওয়াল মুহাদ্দিসূন-৩১৫) আজীবন ইমাম বুখারীর প্রতি ছিল তার দারুণ ভক্তি ও ভালোবাসা । তিনি “সাহীহ* সংকলনে বুখারীর “সাহীহ*র অনুসরণ করেন । আস- সুন্নাহ ওয়া মাকানাতুহা ফী আত-তাশরী' আল-ইসলামী-৪৪৯) মুসলিম ছিলেন “উলূমে হাদীসের এক বিশাল সাগর । বিশ্বের সকল হাদীস বিশারদ তাকে এ বিষয়ের একজন শ্রেষ্ঠ ইমাম বলে একমত্য পোষণ করেছেন । (উলুমুল হাদীস ওয়া মুসতালাহুহ-৩৬৮) তার যুগের বড় বড় মুহাদ্দিসগণ তার নিকট হাদীস শিক্ষা করেছেন। তার প্রখ্যাত শাগরিদদের মধ্যে ইবরাহীম ইবনে আবী তালিব, ইবন খুযাইমা, সাররাজ, আবু “আওয়ানা, আবু হামেদ ইবনে শারকী, আবু হামেদ “আবদুর রাহমান ইবনে আবী হাতেম, মুহাম্মাদ ইবনে মাখলাদ, ইমাম তিরমিযী, মুসা ইবনে হারূন, আহমাদ ইবনে সালামা, ইয়াহইয়া ইবনে সায়েদ প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য । (তাজকিরাতুল হুফফাজ-২/২৮৮), হাদীস সংকলনের ইতিহাস-৫৩১) তারা সকলে হাদীস শাস্ত্রে মুসলিমের শ্রেষ্ঠত্‌ স্বীকার করে তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। অবশ্য ইমাম তিরমিযী মুসলিমের সূত্রের মাত্র একটি হাদীস বর্ণনা করেছেন। (তাজকিরাতুল হুফ্ফাজ-২২৮৮, তাহজীব আত-তাহজীব- ১০/১২৭, ওফাইয়াতুল আ-ইয়ান-৪/২৮০) মুসলিমের মহামূল্য রচনাবলীও তার গভীর পান্তিত্যের কথা অকাট্যভাবে প্রমাণ করে । তার গ্রন্থাবলীর অধিকাংশই হাদীস ও তৎসম্পর্কিত বিষয়ে প্রণীত । তীর বিখ্যাত হাদীস সংকলন “আস-সাহীহ' ছাড়াও নিম্নলিখিত গ্রন্থাবলীর কথা ইতিহাসে পাওয়া যায় £ ১. আল-মুসনাদ আল-কাবীর ২. কিতাব আল-জামি' “আলা আল-আবওয়াৰ ৩. কিতাব আল-আসমা" ওয়া আল-কুনা” ৪. কিতাব আল-তাময়ীয ৫. কিতাব আল 'ইলাল ওয়া কিতাব আল-ওয়াহদান ৬. কিতাৰ আল-ইফরাদ ৭. কিতাব আল-আকরান ৮. কিতাবু সুওয়ালাতিহি আহমাদ ইবনে হাম্বল ৯. কিতাবু হাদীসে “আমর ইবনে শু'আইব ১০. কিতাব আল-ইনতিফা বি-উহুব আল- সিবা' ১১. কিতাবু মাশায়িখ মালিক ওয়া কিতাবু মাশায়িখ আল-সাওরী ১২. কিতাবু মাশায়িখ শু“বা ১৩. কিতাবু মান লায়সা লাহু ইল্লা রব্বিন ওয়াহিদ ১৪. কিতাব আল-মুখাদরামীন ১৫. কিতাব আওলাদ আল-সাহাবা ১৬. কিতাবু আওহাম আল-মুহাদ্দিসীন ১৭. কিতাব আল-তাবাকাত ১৮. কিতাবু আফরাদ রচনায় হাত দিলেও তা শেষ করে যেতে পারেননি । একমাত্র “আস-সাহীহ' ছাড়া তার রচনাবলীর আর কোনটিই বর্তমানে পাওয়া যায় না। (তাজকিরাতুল

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।