Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

০০ সালফে সালেহীন ইমামদের মধ্যে যারা হাদীসের প্রয়োগ ও ব্যবহার করতেন এবং সনদের সুস্থতা ও অসুস্থতা যাচাই করতেন যেমন, হাদীদ বিশারদ আইউব সুখতিয়ানী, ইবনে আউন, মালিক ইবনে আনাস, শোঁবা ইবনে হাজ্জাজ, ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, আবদুর রাহমান ইবনে মাহদী এবং তাদের পরবর্তী স্তরের মুহাদ্দিসগণের কেউ রাবীদের পরস্পরের কাছ থেকে শুনার প্রসঙ্গ নিয়ে খুব একটা মাথা ঘামিয়েছেন বলে আমাদের জানা নেই। এ নিয়ে ব্যস্ত হয়ে পড়া কেবল আমাদের সমালোচিত ব্যক্তির কাজ । অবশ্য যে রাবী মুদাল্লিস রাবী হিসাবে পরিচিত ও প্রসিদ্ধ হয়ে পড়েছে- কেবল তার রেওয়ায়েত গ্রহণ করার সময়ই তারা “সরাসরি শুনার' ব্যাপারটি অনুসন্ধান করে দেখতেন এবং তা পর্যালোচনা করতেন। তাদের অনুসন্ধানের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট রাবীর মধ্যে থেকে তাদলীস করার বদ-অভ্যাস দূর করা। কিন্তু যিনি মুদাল্লিস রাবী নন তার বেলায়ও “সাক্ষাতে শুনার' ব্যাপারটি উল্লিখিত মনীধীগণ অনুসন্ধান করেছেন বলে আমাদের জানা নেই। (ইমাম মুসলিম তার দাবীর সমর্থনে বলেন, রাবীদের মধ্যে সরাসরি “সাক্ষাত' বা “শুনার কোন প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের কেউ মুদাল্লিস নন বলেও প্রমাণ আছে। কেবল সমসাময়িক ও সমবয়সী হওয়ার দরুন দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে এরূপ রাবীদের 'মু'আন'আন' হাদীস মুহাদ্দিসদের নিকট “মরফু" হিসাবে স্বীকৃত হয়েছে।) যেমন আবদুল্লাহ ইবনে ইয়াধীদ আনসারী (রা)। তিনি নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তা সত্তেও তিনি (তার সমসাময়িক ও সমবয়সী) সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান (রা) এবং আবু মাসউদ (উিকবা ইবনে আমর) আনসারী বদরী (রো) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি তাদের উভয়ের কাছ থেকে একটি করে হাদীস বর্ণনা করেছেন এবং এর সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযোজন করেছেন। অথচ তার বর্ণনার কোথাও এই দু'জন সাহাবী থেকে সরাসরি শুনার কথা উল্লেখ নেই। তাছাড়া আবদুল্লাহ ইবনে ইয়াধীদ (রা) কখনো হুযাইফা রো) এবং আবু মাসউদের (রা) সাথে সাক্ষাত করেছেন এবং তাদের কাছে হাদীস শুনেছেন বলেও আমাদের জানা নেই। . এমনকি তিনি তাদের দু'জনকে চাক্ষুস দেখেছেন বলে কোন বর্ণনা আমরা পাইনি । (কিন্তু যেহেতু আবদুল্লাহ (রা) নিজেই একজন সাহাবী এবং অপর দুই সাহাবী হুযাইফা ও আবু . মাসউদের সাথে তার সাক্ষাত হওয়ার এবং শুনার সম্ভাবনা রয়েছে- এজন্য ০ সনদে . . বর্ণিত তার হাদীস মুস্তাসিল হিসেবেই গণ্য |) হাদীস বিশেষজ্ঞদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন এবং যাদেরকে আমরা জীবিত পেয়েছি, তাদের কেউ আবদুল্লাহ ইবনে ইয়াধীদ (রা) ও আবু মাসউদের (রো) সূত্রে বর্ণিত হাদীস দুটিকে যঈফ বলে দোষারোপ করেননি । বরং তারা এ হাদীস দুটো এবং এর অনুরূপ বর্ণনাগুলোকে সহীহ এবং শক্তিশালী হাদীসের অন্তর্ভুক্ত করেছেন। তারা এসব হাদীস ব্যবহার করা এবং এগুলো দলীল হিসেবে গ্রহণ করা জায়েয বলেছেন। কিন্তু

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।