1110://1912111808৩/010101695.0011 “হাদীসের প্রত্যেক বর্ণনাকারীর জন্য তার উর্ধতন রাবীর কাছ থেকে শ্রবণ করার শর্ত” আরোপ করেছি। যখন আমি প্রমাণ পেয়ে যাব যে, সে তার উর্ধতন রাবীর কাছে হাদীসটি সরাসরি শুনেছে- তখন আমি ধরে নেব যে, সে তার উর্ধতন রাবীর সূত্রে যতগুলো হাদীস বর্ণনা করেছে- তা সবই তার কাছে শুনেছে। অর্থাৎ তার কাছে থেকে যতগুলো হাদীস “মু'আন'আন' হিসেবে বর্ণিত হবে, তার সবগুলোই আমার মতে “মার্ফু' হাদীসের অন্তর্ভূক্ত হবে। কিন্ত যদি “একটি বারও' শ্রবণ করার প্রমাণ পাওয়া যায় যায়, তাহলে তার বর্ণিত হাদীসকে আমি “মওকুফ' হাদীস নামে অভিহিত করবো । ফলে তা “মুর্সাল' হওয়ার সম্ভাবনায় আমার নিকট হুজ্জাত বা দলীল হিসাবে পরিগণিত হবে না ।”৪৬ (আলী ইবনুল মাদানী এবং ইমাম বুখারীর উল্লিখিত অভিমতের জবাবে ইমাম মুসলিম বলেন) £ কোন হাদীসের মুরসাল হওয়ার সম্ভাবনাটাই যদি সে হাদীসটি যঈফ বলে পরিগণিত হওয়ার বা তা হুজ্জাত (দলীল) হিসাবে গ্রহণ না করার কারণ হয়ে থাকে- তাহলে মু'আন'আন সনদে বর্ণিত হাদীস গ্রহণ না করা আপনার জন্য অপরিহার্য হয়ে পড়ে। আপনাদের মত অনুযায়ী মু'আন'আন হাদীসের সনদে উল্লিখিত প্রথম রাবী থেকে শেষ রাবী পর্যস্ত- প্রত্যেকে তার উর্ধতন রাবীর কাছে সরাসরি শুনেছেন বলে প্রমাণ না হওয়া পর্যন্ত সে বর্ণনাটি আপনারা মেনে নিতে পারবেন না। উদাহরণ স্বরূপ বলা যায়, একটি হাদীস হিশাম ইবনে উরওয়া থেকে তার পিতার সূত্রে এবং তার পিতা থেকে আয়িশার (রা) সূত্রে বর্ণিত হয়ে আমাদের নিকট পৌছেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, হিশাম নিশ্চিতই তার পিতার কাছে শুনেছেন এবং তার পিতা আয়িশার (রা) কাছে শুনেছেন- যেমন আমরা জানি যে, আয়িশা (রা) নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, এরূপ নিশ্চয়তা থাকা সত্তেও যদি কোন বর্ণনায় হিশাম এটা না বলেন, আমি আমার পিতার কাছে শুনেছি অথবা তিনি আমাকে খবর দিয়েছেন (বরং এর পরিবর্তে ১2 শব্দ বর্ণনা করেন)- তাহলে হিশাম ও উরওয়ার মাঝখানে আরো একজন রাবী থাকতে পারেন । তিনি উরওয়ার কাছে শুনে হিশামকে খবর দিয়েছেন । হিশাম সরাসরি তার পিতার কাছে এ হাদীস শুনেননি। কিন্তু হিশাম এ হাদীসটি মুরসাল হিসাবে বর্ণনা করার ইচ্ছা করলেন । তিনি যার মাধ্যমে শুনেছেন তার নাম উল্লেখ করা প্রয়োজন মনে করেননি । তা ছাড়া হিশাম ও তার পিতার মাঝখানে যেমন আরো একজন রাবী থাকার সম্ভাবনা রয়েছে- অনুরূপভাবে আয়িশা (রা) ও উরওয়ার মাঝখানেও আরও একজন রাবী থাকার সন্তাবনা রয়েছে । এভাবে হাদীসের এমন প্রত্যেক সনদে, যেখানে একে অন্যের কাছ থেকে শুনার কথা উল্লেখ নেই, এ একই ৪৬ যে হাদীসের সনদের মধ্য থেকে কোন রাবী বাদ পড়ে যায় তাকে মুরসাল হাদীস বলে । আর যে হাদীসের সনদ সিলসিলা নবী (সা) পর্যন্ত পৌছেনি তাকে মওকুফ হাদীস বলে । ইমাম শাফেঈর মতে মুরসাল হাদীস দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। তবে এর সমর্থনে অন্য কোন বর্ণনা পাওয়া গেলে তা হুজ্জাত হিসাবে গৃহীত হবে। কিন্তু সাহাবীর মুরসাল হুজ্জাত। ইমাম আবু হানীফা, মালিক ও আহমাদের মতে সমস্ত মুরসাল হুজ্জাত হিসাবে গৃহীত।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।