Sahih Muslim Bangla, Volume (1-8) — sahih muslim part 01 (boimate com)
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

০০০০০ ৫ কেননা অতীত ও বর্তমান তথা সর্বকালের হাদীস বর্ণনাকারী মুহাদ্দিসদের একমত্য হচ্ছে- প্রত্যেক নির্ভরযোগ্য (সিকাহ) রাবী যখন কোন নির্ভরযোগ্য রাবী থেকে একটি হাদীস বর্ণনা করে এবং তারা দু'জন একই যুগের লোক হওয়ার দরুন তাদের মধ্যে পরস্পর দেখা-সাক্ষাৎ এবং একজন অন্যজন থেকে কোনো কথা শোনার সম্ভাবনা থাকে, যদিও কোন হাদীস বা খবর দ্বারা কখনো তাদের একত্রিত হওয়ার সঠিক কথা বা পরস্পর সামনা-সামনি বসে আলোচনা করার কথা জানা যায়নি; এমতাবস্থায় আলেমদের মতে এ জাতীয় হাদীস প্রামাণ্য বলে স্বীকৃত হবে এবং তা দলীল হিসাবে গৃহীত হবে । তবে হা, যদি কোন জায়গায় সুস্পষ্টভাবে এ নিদর্শন পাওয়া যায় যে, উক্ত রাবী, যার থেকে সে বর্ণনা করে তার সাথে আদৌ তার সাক্ষাত হয়নি অথবা তার থেকে এ ব্যক্তি কোন কিছু শুনেওনি, তখন এ হাদীস দলীল হিসাবে গৃহীত হবে না। কিন্তু যেখানে ব্যাপারটি অস্পষ্ট এবং তাদের উভয়ের মধ্যে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা হওয়ার সম্ভাবনা বিদ্যমান, সেখানে অধস্তন রাবী তার উর্ধতন রাবীর কাছে হাদীসটি শুনেছে বলে ধরে নেয়া হবে। অতঃপর এই নতুন মতবাদের আবিষ্কার্তাকে বা এর পৃষ্ঠপোষককে যার মতামতের কথা আমরা পূর্বে পেশ করেছি- প্রশ্ন করা যেতে পারে, অবশ্যই আপনি আপনার সমস্ত আলোচনায় এ অভিমত প্রকাশ করেছেন যে, একজন নির্ভরযোগ্য রাবীর হাদীস অন্য একজন নির্ভরযোগ্য রাবী থেকে বর্ণিত হলে, তা দলীল হিসেবে স্বীকৃত এবং তদনুযায়ী আমল করা অনস্বীকার্য । পরে আপনি এ কথার পেছনে একটি শর্ত যোগ করে দিয়েছেন। তা হচ্ছে- “যে পর্যস্ত না জানা যাবে, তারা দু'জন একবার কিংবা একাধিক বার পরস্পর মিলিত হয়েছে অথবা একজন অন্যজন থেকে কিছু শুনেছে।” এখন আপনার কাছে জিজ্ঞাস্য, এ শর্তটির সমর্থন আপনি কি এমন কোন ব্যক্তি থেকে পেয়েছেন যার কথা মেনে নেয়া অপরিহার্য? অন্যথায় আপনি নিজেই আপনার এ দাবীর সমর্থনে অন্য কোন প্রমাণ উপস্থাপন করুন। তিনি যদি দাবী করেন যে, তার এই শর্তের সমর্থনে উলামায়ে সালফের অভিমত বর্তমান রয়েছে তবে তা পেশ করার জন্য তার কাছে দাবী করা হবে । কিন্ত তিনি তার এ আবিষ্কারের পেছনে এমন কোন প্রমাণ উপস্থাপন করার কোন পথ খুঁজে পাবেননা এবং অনুরূপ মত পোষণকারীও পারবে না। যদি তিনি অন্য কোন যুক্তি দীড়া করাতে চান তবে সেটাও চাওয়া হবে। আর যদি তিনি একথা বলেন, “আমি অতীত ও বর্তমানের সব রাবীদের দেখেছি, তাদের একজন অপরজন থেকে হাদীস বর্ণনা করেছেন । কিন্ত যেখানে একজন অন্যজনকে স্বচক্ষে বা সামনাসামনি দেখেনি এবং তাদের একজন অন্যজন থেকে কোন কিছু শ্রবণও করেনি সে ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি- তারা এ হাদীসের মধ্যে “সামা” শ্রবণ) বস্তটি না থাকার দরুন এটাকে “হাদীসে মুরসাল' হিসেবে বর্ণনা করা জায়েয বলে রায় দিয়েছেন । আর মুরসাল রেওয়ায়েত হাদীস) সমূহের ব্যাপারে আমাদের এবং মুহাদ্দিসীনে কেরামের অভিমত হচ্ছে- মুরসাল হাদীস হুজ্জাত (দলীল) হিসেবে পরিগণিত নয়। এ জন্যই

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।